টীকা লিখ : মহারানীর ঘোষণাপত্র উত্তর :- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ লা নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভারতীয়দের ক্ষোভ প্রশমনের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা সহ একটি ঘোষণাপত্র প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। পটভূমি :- মহাবিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চাইনি। তাই কোম্পানির শাসনের পরিবর্তে ভারতে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক উন্নত "ভারত শাসন আইন" পাশ করা হয় এবং ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। মহারানীর ঘোষণাপত্র:- এই ঘোষণাপত্রে বলা হয় - ১) দেশীয় অপুত্রক রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। ২) ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। ৩) জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার করা হবে। ৪) মহারানী ভিক্টোরিয়া ভারত সচিব নামে প্রধানমন্ত্রী ও ১৫ জন সদস্যের কাউন্সিলের সাহায্যে ভারত শাসন করে। ৫) ভারতীয়দের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে এই ঘোষণাপত্রের প্রায় কোনোটিই সঠিকভাবে পালিত হয়নি। ...
১) পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি? উত্তর :- হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট। ২) পৃথিবীর ছাদ কাকে বলে? উত্তর :- পামীর মালভূমিকে। ৩) পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর :- কাস্পিয়ান সাগর। ৪) গভীরতম লবণাক্ত হ্রদ কোনটি? উত্তর :- মরুসাগর। ৫) পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী? উত্তর :- বৈকাল। ৬) পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর :- তৈগা। ৭) পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ কোনটি? উত্তর :- গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ। ৮) কোন মহাদেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে? উত্তর :- এশিয়া মহাদেশে। ৯) "চরম বৈশিষ্ট্যের মহাদেশ" -কোন মহাদেশকে বলা হয়? উত্তর :- এশিয়া মহাদেশকে। ১০) এশিয়া মহাদেশের পূর্বে কোন মহাসাগর অবস্থিত? উত্তর :- প্রশান্ত মহাসাগর। ১১) এশিয়া মহাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? উত্তর :- ভারত মহাসাগর। ১২) এশিয়া মহাদেশের পশ্চিমে কোন কোন সাগর অবস্থিত? উত্তর :- ভূমধ্যসাগর এবং কাস্পিয়ান সাগর। ১৩) কে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে? উত্তর :- ইউরাল পর্বত এবং ইউরাল নদী। ১৪) কে এশিয়াকে আফ্রিকা থেকে আলাদা করেছে? উত্তর :- লোহিত সাগর এবং সুয়েজ খাল। ১৫) ইউরেশিয়া কাকে বলে? উত্তর :- ইউরোপ ও এশিয়াকে...