সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

সপ্তম শ্রেণি, ভূগোল, নবম অধ্যায়, এশিয়া মহাদেশ








 ১) পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কোনটি?

উত্তর :- হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট।

২) পৃথিবীর ছাদ কাকে বলে?

উত্তর :- পামীর মালভূমিকে।

৩) পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

উত্তর :- কাস্পিয়ান সাগর।

৪) গভীরতম লবণাক্ত হ্রদ কোনটি?

উত্তর :- মরুসাগর।

৫) পৃথিবীর গভীরতম হ্রদের নাম কী?

উত্তর :- বৈকাল।

৬) পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি?

উত্তর :- তৈগা।

৭) পৃথিবীর বৃহত্তম নদী গঠিত বদ্বীপ কোনটি?

উত্তর :- গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ।

৮) কোন মহাদেশের সবচেয়ে বেশি মানুষ বাস করে?

উত্তর :- এশিয়া মহাদেশে।

৯) "চরম বৈশিষ্ট্যের মহাদেশ" -কোন মহাদেশকে বলা হয়?

উত্তর :- এশিয়া মহাদেশকে।

১০) এশিয়া মহাদেশের পূর্বে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর :- প্রশান্ত মহাসাগর।

১১) এশিয়া মহাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর :- ভারত মহাসাগর।

১২) এশিয়া মহাদেশের পশ্চিমে কোন কোন সাগর অবস্থিত?

উত্তর :- ভূমধ্যসাগর এবং কাস্পিয়ান সাগর।

১৩) কে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে?

উত্তর :- ইউরাল পর্বত এবং ইউরাল নদী।

১৪) কে এশিয়াকে আফ্রিকা থেকে আলাদা করেছে?

উত্তর :- লোহিত সাগর এবং সুয়েজ খাল।

১৫) ইউরেশিয়া কাকে বলে?

উত্তর :- ইউরোপ ও এশিয়াকে নিয়ে গঠিত বিশাল স্থলভাগ ইউরেশিয়া নামে পরিচিত।

১৬) এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কত?

উত্তর :- ৪৮ টি।

১৭) এশিয়া মহাদেশের দুটি পর্বত গ্রন্থির নাম লেখো।

উত্তর :- পামীর গ্রন্থি এবং আর্মেনীয় গ্রন্থি।

১৮) পামীর গ্রন্থি থেকে সৃষ্টি হওয়া কয়েকটি পর্বতের উদাহরণ দাও।

উত্তর :- হিমালয়, হিন্দুকুশ, কারাকোরাম, সুলেমান ইত্যাদি।

১৯) আর্মেনীয় গ্রন্থি থেকে সৃষ্টি হওয়া কয়েকটি পর্বতের উদাহরণ দাও।

উত্তর :- পন্টিক, টরাস, এলবুর্জ।

২০) হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে কোন মালভূমি অবস্থিত?

উত্তর :- তিব্বত মালভূমি।

২১) আনাতোলিয়া মালভূমি কোথায় অবস্থিত?

উত্তর :- পন্টিক ও টরাস পর্বতশ্রেণির মাঝে।

২২) এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর :- ইয়াংসি নদী (৬৩০০ কিমি)।

২৩) এশিয়ার একটি উত্তর বাহিনী নদীর উদাহরণ দাও।

উত্তর :- ইনিসি নদী।

২৪) স্বর্ণ রেণুর নদী কাকে বলে?

উত্তর :- ইয়াংসি নদীকে।

২৫) ইয়াংসি নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর :- কুয়েনলুন পর্বত থেকে।

২৬) পীত নদী কাকে বলে এবং কেন?

উত্তর :- হোয়াং হো নদী হলুদ রঙের পলিযুক্ত জল বহন করে বলে একে পীত নদী বলে।

২৭) কোন নদীকে চীনের দুঃখ বলা হয়?

উত্তর :- হোয়াংহো নদীকে।

২৮) হোয়াংহো নদী কোন উপসাগরে পড়েছে?

উত্তর :- পোহাই উপসাগরে।

২৯) কোন দুটি নদীর মিলিত প্রবাহের নাম সাত এল আরব?

উত্তর :- টাইগ্রিস ও ইউফ্রেটিস।

৩০) এশিয়া মহাদেশের উষ্ণতম স্থান কোনটি?

উত্তর :- পাকিস্তানের জেকোবাবাদ।

৩১) এশিয়ার দক্ষিণে অবস্থিত দুটি মরুভূমির নাম লেখো।

উত্তর :- থর মরুভূমি এবং আরব মরুভূমি।

৩২) এশিয়ার সরলবর্গীয় অরণ্যের নাম কী?

উত্তর :- তৈগা বনভূমি।

৩৩) তৈগা কথাটির অর্থ কী?

উত্তর :- পাইন।

৩৪) তুন্দ্রা শব্দের অর্থ কী?

উত্তর :- শৈবাল বা বন্ধ্যা ভূমি।

৩৫) ইয়াংসি নদী অববাহিকার কোন অঞ্চলটি 'রেড বেসিন' নামে পরিচিত?

উত্তর :- সেজুয়ান অববাহিকা।

৩৬) রেড বেসিন অঞ্চলটি কোন পাথর দিয়ে গঠিত হয়েছে?

উত্তর :- লাল রংয়ের বেলে পাথর।

৩৭) কোন অঞ্চলকে চীনের ধানের গোলা বলা হয়?

উত্তর :- হুনান প্রদেশকে।

৩৮) চীনের শস্য ভান্ডার কোন অঞ্চলকে বলা হয়?

উত্তর :- ইয়াংসি কিয়াং -এর মধ্য অববাহিকাকে।

৩৯) চীনের ম্যানচেস্টার কাকে বলে?

উত্তর :- সাংহাই।

৪০) জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর :- হনসু।

৪১) কোন কোন অঞ্চল নিয়ে কান্টো সমভূমি গঠিত হয়েছে?

উত্তর :- গানমা, তোচিগি, ইবারকি, সাইতামা, টোকিয়ো, চিবা এবং কানাগাওয়া এই সাতটি অঞ্চল নিয়ে।

৪২) জাপানের শ্রেষ্ঠ শিল্পাঞ্চল কোনটি?

উত্তর :- টোকিয়ো - ইয়াকোহামা শিল্পাঞ্চল।

৪৩) টোকিয়ো - ইয়াকোহামা শিল্পাঞ্চল কোথায় অবস্থিত?

উত্তর :- কান্টো সমভূমিতে।

৪৪) জাপানের রাজধানীর নাম কী?

উত্তর :- টোকিয়ো।

৪৫) জাপানের সর্ববৃহৎ বন্দর কোনটি?

উত্তর :- ইয়াকোহামা।

৪৬) টোকিয়ো - ইয়াকোহামা শিল্পাঞ্চলে কোন কোন শিল্প দেখা যায়?

উত্তর :- কার্পাস বস্ত্রবয়ন শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, তথ্যপ্রযুক্তি শিল্প প্রভৃতি।

৪৭) OPEC - এর পুরো নাম কী?

উত্তর :- Organisation of Petroleum Exporting Countries.

৪৮) OPEC এর সদর দপ্তর কোথায়?

উত্তর :- অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।

৪৯) OPEC কত সালে গঠিত হয়?

উত্তর :- ১৯৬০ সালে।

৫০) বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোনটি?

উত্তর :- ঘাওয়ার।

৫১) বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিজটির নাম কী?

উত্তর :- সাফানিয়া।

৫২) মাসুল কোন দেশের তৈলখনির নাম?

উত্তর :- ইরাক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...