আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :- ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...
১) সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়ো? উত্তর :- সূর্য পৃথিবীর তুলনায় ১৩ লক্ষ গুণ বড়ো। ২) পৃথিবীর অক্ষ কাকে বলে? উত্তর :- যে কল্পিত অক্ষরেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে, তাকেই পৃথিবীর অক্ষ বলে। ৩) পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন? উত্তর :- পৃথিবীর কক্ষপথে আকৃতি উপবৃত্তাকার। ৪) পৃথিবীর মেরু কাকে বলে? উত্তর :- পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটিকে মেরু বলে। ৫) পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত? উত্তর :- পৃথিবীর পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় ৩০ কিমি। ৬) মুক্তি বেগের মান কত? উত্তর :- প্রতি সেকেন্ডে ১১.২ কিমি। ৭) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? উত্তর :- সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। ৮) পৃথিবীর কক্ষপথ কাকে বলে? উত্তর :- পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর কক্ষপথ। ৯) পৃথিবীর কক্ষপথের ফোকাসে কে অবস্থান করে? উত্তর :- পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে। ১০) কোন তারিখে পৃথিবীর অপসুর অবস্থান হয়? উত্তর :- ৪ জুলাই পৃথিবীর অপসুর অবস্থান লক্ষ্য করা যায়। ১১) কোন তারিখে পৃথিবীর অনুসূর...