সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

নবম শ্রেণি, ইতিহাস, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক

শ্রেণি :- নবম শ্রেণি বিষয় :- ইতিহাস  অধ্যায় :- প্রথম অধ্যায়  অধ্যায়ের নাম :- ফরাসি বিপ্লবের কয়েকটি দিক স্নেহের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, তোমাদের বর্তমানে পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন আসে এম সি কিউ এবং এস এ কিউ। এই পোস্টে নবম শ্রেণির ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি শর্ট টাইপ প্রশ্ন উত্তর সহ দেওয়া হল। তোমাদের চেয়ে প্রথম ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় প্রথম চ্যাপ্টার "ফরাসি বিপ্লবের কয়েকটি দিক" থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে তা এখানে দেওয়া প্রশ্ন গুলি থেকেই আসবে। তাই প্রতিটি প্রশ্ন খুব যত্ন সহকারে মুখস্ত করবে। পরবর্তী পোস্টে আরো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হবে। এছাড়া নবম শ্রেণির প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ নোটস, সাজেশন পেতে www.rajeshsir.in সার্চ করো। ১) ফরাসি জাতীয় সভার নাম কী? উত্তর :- ফরাসি জাতীয় সভার নাম স্টেটস্ জেনারেল। ২) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশ রাজত্ব করত? উত্তর :- বুরবোঁ বংশ। ৩) ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল?  উত্তর :- ১৭৮৯ খ্রিস্টাব্দে। ৪) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?  উত্তর :- রাজা ষোড়শ লুই। ৫)...