আদরের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এ তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির "আমাদের পৃথিবী (ভূগোল)" বিষয়ের দ্বিতীয় অধ্যায় "ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের এই অধ্যায় থেকে কোনো অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই পরীক্ষায় ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।
বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
শ্রেণি :- সপ্তম শ্রেণি
বিষয় :- আমাদের পৃথিবী (ভূগোল)
অধ্যায় :- দ্বিতীয় অধ্যায়
অধ্যায়ের নাম :- ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান ১
১) পৃথিবীর মাঝ বরাবর কোন রেখাটি পূর্ব-পশ্চিমে কল্পনা করা হয়েছে?
উত্তর :- নিরক্ষরেখা।
২) আফ্রিকার প্রায় মাঝ বরাবর কোন রেখাটি পূর্ব-পশ্চিমে চলে গেছে?
উত্তর :- নিরক্ষরেখা।
৩) নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বকে কী বলে?
উত্তর :- অক্ষাংশ।
৪) ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের ওপর দিয়ে বিস্তৃত?
উত্তর :- এলাহাবাদ।
৫) মূলমধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে?
উত্তর :- লন্ডনের গ্রিনিচ শহরে ।
৬) রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল অবজার্ভেটরি কোন শহরে রয়েছে?
উত্তর :- লন্ডনের গ্রিনিচ শহরে ।
৭) মূল মধ্যরেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখা কোনটি?
উত্তর :- ১৮০° ।
৮) কোন রেখা পৃথিবীতে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে?
উত্তর :- মূলমধ্যরেখা।
৯) মূল মধ্যরেখার মান কত?
উত্তর :- ০° ।
১০) কোন যন্ত্রের সাহায্যে গ্রীনিচের সময় নির্ধারিত হয়?
উত্তর :- ক্রোনোমিটার।
১১) ক্রোনোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর :- ইংল্যান্ডের বিজ্ঞানী জন হ্যারিসন (১৭৫৯ খ্রিঃ)।
১২) ভারতের পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা পার্থক্য কত?
উত্তর :- প্রায় ২৯°।
১৩) কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে অক্ষাংশের দূরত্ব কত?
উত্তর :- ৪৭° ।
১৪) দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্ব কোথায় সবচেয়ে বেশি?
উত্তর :- নিরক্ষরেখার কাছে।
১৫) ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত?
উত্তর :- ৮২°৩০' পূর্ব।
১৬) কলকাতার প্রমাণ দ্রাঘিমার মান কত?
উত্তর :- ৮৮°৩০' পূর্ব।
১৭) IST কথাটির সম্পূর্ণ অর্থ কী?
উত্তর :- Indian Standard Time.
১৮) পৃথিবীর কোনো স্থানের সঠিক অবস্থার নির্ণয়ের আধুনিক ব্যবস্থা কোনটি?
উত্তর :- GPS
১৯) GPS এর পুরো নাম কী?
উত্তর :- Global Positioning System.
২০) GPS সিস্টেম কীভাবে কার্যকরী হয়?
উত্তর :- কৃত্রিম উপগ্রহ থেকে।
২১) তুমি ০° দ্রাঘিমার উপর উত্তরমেরুর দিকে মুখ করে দাঁড়ালে তোমার ডান হাত কোন গোলার্ধে থাকবে?
উত্তর :- পূর্ব গোলার্ধে।
২২) সবচেয়ে বড় অক্ষরেখাটির মান কত?
উত্তর :- ০° ।
২৩) নিরক্ষরেখার বা সর্বনিম্ন অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর :- ০° ।
২৪) উত্তর গোলার্ধে ১° অন্তর মোট কতগুলি সমাক্ষরেখা আঁকা সম্ভব?
উত্তর :- ৮৯ টি।
২৫) কলকাতার অক্ষাংশ কত?
উত্তর :- ২২°৩৪' উঃ
২৬) আমরা বিষুবরেখার কোন দিকে বসবাস করি?
উত্তর :- উত্তরদিকে।
২৭) স্থানীয় সময় কোন ঘড়িতে মাপা যায়?
উত্তর :- সূর্যঘড়িতে।
২৮) ভারতের সঙ্গে লন্ডনের সময়ের পার্থক্য কত?
উত্তর :- ৫ ঘন্টা ৩০ মিনিট।
২৯) কলকাতা ও ঢাকার সময়ের ব্যবধান কত?
উত্তর :- ৩০ মিনিট।
৩০) পৃথিবী ১৫ ডিগ্রি ঘুরতে আনুমানিক কত সময় নেয়?
উত্তর :- এক ঘন্টা বা ৬০ মিনিট।
৩১) পৃথিবীর ১° ঘুরতে কত সময় লাগে?
উত্তর :- ৪ মিনিট।
৩২) দ্রাঘিমারেখার অপর নাম কী?
উত্তর :- দেশান্তর রেখা।
৩৩) পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকে এককথায় কী বলে?
উত্তর :- গ্লোব।
৩৪) কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়?
উত্তর :- নিরক্ষরেখাকে।
৩৫) পৃথিবীতে মোট কতগুলি দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে?
উত্তর :- ৩৬০ টি।
৩৬) পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে?
উত্তর :- ১৭৯ টি।
শূন্যস্থান পূরণ করো।
১) অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ_______থাকে।
উত্তর :- কমতে থাকে।
২) অক্ষরেখার মান মেরুর দিকে _______ যায়।
উত্তর :- বেড়ে যায়।
৩) মেরুর দিকে সূর্যের আলো পড়ে_________।
উত্তর :- তির্যকভাবে।
৪) পৃথিবীতে এক ডিগ্রি অন্তর দ্রাঘিমারেখার সংখ্যা ________।
উত্তর :- ৩৬০ টি।
৫) ভারত গ্ৰিনিচের ______ দিকে অবস্থিত?
উত্তর :- পূর্ব।
৬) মূলমধ্যরেখার পূর্বদিকে দেশগুলির সময় _____ থাকে।
উত্তর :- এগিয়ে।
৭) মূলমধ্যরেখাকে গ্রেটার লন্ডনের ______ নামক স্থানের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে।
উত্তর :- গ্রিনিচ।
৮) দুটি দ্রাঘিমারেখার মাঝের ব্যবধান সবচেয়ে বেশি হয়_______।
উত্তর :- নিরক্ষরেখায়।
৯) সমান অক্ষাংশ ও দিকযুক্ত বিন্দুগুলিকে যোগ করে _______ পাওয়া যায়।
উত্তর :- অক্ষরেখা।
১০) দ্রাঘিমারেখাগুলি পরস্পর ______ নয়।
উত্তর :- সমান্তরাল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন