সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, মাধ্যমিক, ইতিহাস

আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :-  ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, প্রথম অধ্যায়








আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এ তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের প্রথম অধ্যায় "পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের এই অধ্যায় থেকে কোনো অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই পরীক্ষায় "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা  www.rajeshsir.in - এ খোঁজ করবে।

বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)

শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি

বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান

অধ্যায় :- প্রথম অধ্যায়

অধ্যায়ের নাম :- পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা।

পাঠ্যবই -এর পৃষ্ঠা :- ১ থেকে ২০ পৃষ্ঠা।


১) পাখি বাসা বানানোর উপকরণ কোথা থেকে পায়?

উত্তর :- গাছ থেকে।

২) তন্তু কী?

উত্তর :- সুতোর চেয়েও সরু সরু অংশগুলিকে তন্তু বলে।

৩) সুতো কি থেকে তৈরি হয়? 

উত্তর :- তন্তু দিয়ে।

৪) কোন কোন গাছ থেকে আমরা তন্তু পাই? 

                 অথবা 

দুটি তন্তুজ উদ্ভিদের নাম লেখো।

উত্তর :- পাট এবং কার্পাস। 

৫) কোন গাছ থেকে আমরা রজন পাই? 

উত্তর :- শাল এবং পাইন।

৬) রজন কী কাজে লাগে?

উত্তর :- রজন কাঠের জিনিস পালিশ করার কাজে লাগে।

৭) গঁদের আঠা কী কাজে লাগে?

উত্তর :- বই বা খাতা বাঁধাই করছ্যতে কাজে লাগে।

৮) কুইনাইন থেকে কী তৈরি হয়?

উত্তর :- কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। 

৯) আমরা কোথা থেকে কুইনাইন পাই? 

উত্তর :- সিঙ্কোনা গাছের ছাল থেকে। 

১০) দুটি ঔষধি গাছের নাম লেখো।

উত্তর :- নিম, বাসক, তুলসী ইত্যাদি।

১১) পরাগ মিলন কাকে বলে? 

উত্তর :- প্রাণীরা ফুল থেকে যখন খাবার সংগ্রহ করে, সেই সময় তাদের দেহের নানা অংশে ফুলের পরাগরেণু লেগে যায়। এই প্রাণীরা যখন অন্য কোন ফুলে গিয়ে বসে, তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়াটির নাম হল পরাগমিলন।

১২) ফল ও বীজের বিস্তারে সাহায্য করে কোন প্রাণী? 

উত্তর :- বনবিড়াল, শেয়াল।

১৩) অ্যাজোলা কী?

উত্তর :- অ্যাজোলা হল এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। 

১৪) মিথোজীবিতা কাকে বলে?

উত্তর :- প্রকৃতিতে এই ধরনের সম্পর্ক, যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হল মিথোজীবীতা।

১৫) গরুর সঙ্গে কোন প্রাণীর মিথোজীবীতার সম্পর্ক আছে?

উত্তর :- গো - বক।

১৬) সাগরকুসুমের সঙ্গে কোন প্রাণীর মিথোজীবিতার সম্পর্ক আছে?

উত্তর :- সন্ন্যাসী - কাঁকড়া।

প১৭) হানিডিউ কী?

উত্তর :- জাব পোকারা গাছের শর্করা - সমৃদ্ধ রস শোষণ করে শর্করা - সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে। এই বর্জ্যের নাম হানিডিউ।

১৮) আমরা পরিবেশ থেকে কোন গ্যাস গ্রহণ করি? 

উত্তর :- অক্সিজেন গ্যাস। 

১৯) শ্বাস ছাড়ার সময় আমরা কোন গ্যাস ত্যাগ করি? 

উত্তর :- কার্বন ডাই অক্সাইড।

২০) মাংসাশী প্রাণী কাদের বলে? 

উত্তর :- যে সমস্ত প্রাণী অন্য প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের মাংসাশী প্রাণী বলে। যেমন - বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি।

২১) তৃণভোজী প্রাণী কাদের বলে? 

উত্তর :- যে সকল প্রাণী লতাপাতা, ঘাস, ফলমূল খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে। যেমন - গরু ছাগল।

২২) খাদক কাদের বলে? 

উত্তর :- যারা অন্য জীবদের বা জীবদেহের কোন অংশ খায় তারাই খাদক। 

২৩) খাদ্য কাকে বলে? 

উত্তর :- খাদকরা যাদের খায়, তারাই খাদ্য। 

২৪) মানুষের দেহে বসবাস করে এমন দুটি পরজীবী প্রাণীর নাম লেখো।

উত্তর :- ফিতা কৃমি এবং উকুন।

২৫) পরজীবী কাদের বলা হয়? 

উত্তর :- যে সকল জীব অন্য কোনো প্রাণীর ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে তাদের পরজীবী বলা হয়। 

২৬) পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। 

উত্তর :- স্বর্ণলতা। 

২৭) মানুষের অন্ত্রে বসবাসকারী একটি পরজীবী প্রাণীর নাম লেখো।

উত্তর :- ফিতাকৃমি।

২৮) উকুন কি খায়? 

উত্তর :- রক্ত।

২৯) আমরা কোথা থেকে মধু পাই? 

উত্তর :- মৌচাক থেকে। 

৩০) আমরা প্রাণীদের কাছ থেকে কী কী খাবার পেয়ে থাকি?

উত্তর :- মধু, ডিম, মাংস, দুধ ইত্যাদি।

৩১) আমরা কোথা থেকে সিল্ক পাই?

উত্তর :- রেশম মথ থেকে।

৩২) মেটে আসলে কী?

উত্তর :- পাঁঠা বা মুরগির যকৃত।

৩৩) ভিটামিন কী?

উত্তর :- ভিটামিন হলো আমাদের খাবারের একটা অত্যন্ত দরকারি উপাদান, যা রোগ প্রতিরোধ করে। 

৩৪) সামুদ্রিক মাছের যকৃতে কোন ভিটামিন পাওয়া যায়? 

উত্তর :- ভিটামিন A এবং ভিটামিন D 

৩৫) কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে? 

উত্তর :- ভিটামিন A 

৩৬) কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে? 

উত্তর :- কাক। 

৩৭) কাককে ঝাড়ুদার পাখি বলে কেন?

উত্তর :- কাক আমাদের পরিবেশে পড়ে থাকা নোংরা আবর্জনা ও মৃত প্রাণী খেয়ে আমাদের চারপাশ পরিষ্কার রাখে। তাই কাককে ঝাড়ুদার পাখি বলা হয়।

৩৮) পরিবহনে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লেখো।

উত্তর :- গোরু, ঘোড়া, হাতি  ইত্যাদি।

৩৯) কোন প্রাণী চাষের কাজে সাহায্য করে? 

উত্তর :- বলদ অর্থাৎ গোরু, মোষ।

৪০) দুধ থেকে দই তৈরি করতে কোন অণুজীব সাহায্য করে?

উত্তর :- ল্যাক্টোব্যাসিলাস।

৪১) দুধ থেকে দই তৈরির সময় যে অ্যাসিড তৈরি হয় তার নাম কী?

উত্তর :- ল্যাকটিক অ্যাসিড।

৪২) পাউরুটি তৈরি করতে কী কী উপাদান দরকার হয়?

উত্তর :- ময়দা বা আটা, জল এবং ইস্ট।

৪৩) ইস্ট কী?

উত্তর :- ইস্ট হলো এক ধরনের এককোশী ছত্রাক।

৪৪) পাউরুটির গায়ে ফুটো থাকে কেন?

উত্তর :- পাউরুটি তৈরির সময় ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে ফেলে। এর ফলে তৈরি করে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল। ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলেফেঁপে উঠতে সাহায্য করে এই কার্বন ডাই অক্সাইড। পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেলে পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়।

৪৫) ওষুধ তৈরিতে কাজে লাগে এমন একটি ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। 

উত্তর :- স্ট্রেপ্টোমাইসেস।

৪৬) দুটি অ্যান্টিবায়োটিক ওষুধের উদাহরণ দাও।

অথবা 

স্ট্রেপ্টোমাইসেস থেকে পাওয়া যায় এমন দুটি ওষুধের উদাহরণ দাও।

উত্তর :- স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন। 

৪৭) আমরা খাদ্য হিসেবে চালতার কোন অংশ গ্রহণ করি? 

উত্তর :- রসালো বৃতি। 

৪৮) কোন গাছের কান্ড থেকে তন্তু পাওয়া যায়? 

উত্তর :- পাট গাছ। 

৪৯) একটি বহিঃপরজীবীর নাম লেখো। 

উত্তর :- উকুন। 

৫০) দুটি অন্তঃপরজীবী প্রাণীর উদাহরণ দাও। 

উত্তর :- ফিতাকৃমি এবং গোলকৃমি

৫১) দুটি পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ দাও। 

উত্তর :- কলসপত্রী ও পাতাঝাঁঝি। 

৫২) দুটি সম্পূর্ণ পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। 

উত্তর :- স্বর্ণলতা এবং রাফ্লেসিয়া। 

৫৩) একটি আংশিক পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। 

            অথবা 

একটু পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও।

উত্তর :- শ্বেতচন্দন। 

৫৪) কাঠের তৈরি বাড়ি কোন এলাকায় বেশি দেখা যায়? 

উত্তর :- ভূমিকম্পপ্রবণ এলাকায় এবং ধস নামে এমন পাহাড়ি এলাকায়। 

৫৫) পরিবেশ দূষণ রোধ করে এমন দুটি পাখির নাম লেখো।

উত্তর :- কাক ও শকুন। 

৫৬) শৈবাল ও ছত্রাকের মিথোজীবী সম্পর্ককে কী বলে? 

উত্তর :- লাইকেন। 

৫৭) কাঁচা পেঁপের আঠাতে কোন রেচন পদার্থ থাকে? 

উত্তর :- প্যাপাইন। 

৫৮) একটি সামগ্রিক মিথোজীবীর উদাহরণ দাও। 

উত্তর :- সাগরকুসুম এবং সন্ন্যাসী কাঁকড়া। 

৫৯) কৃষিকাজে কাজে লাগে এমন দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো। 

উত্তর :- ট্র্যাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার। 

৬০) মৌলি কাদের বলে? 

উত্তর :- যে সমস্ত মানুষজন মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের মৌলি বলে। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...