টীকা লিখ : মহারানীর ঘোষণাপত্র
উত্তর :- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ লা নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভারতীয়দের ক্ষোভ প্রশমনের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা সহ একটি ঘোষণাপত্র প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত।
পটভূমি :- মহাবিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চাইনি। তাই কোম্পানির শাসনের পরিবর্তে ভারতে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক উন্নত "ভারত শাসন আইন" পাশ করা হয় এবং ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়।
মহারানীর ঘোষণাপত্র:- এই ঘোষণাপত্রে বলা হয় -
১) দেশীয় অপুত্রক রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন।
২) ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না।
৩) জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার করা হবে।
৪) মহারানী ভিক্টোরিয়া ভারত সচিব নামে প্রধানমন্ত্রী ও ১৫ জন সদস্যের কাউন্সিলের সাহায্যে ভারত শাসন করে।
৫) ভারতীয়দের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে
এই ঘোষণাপত্রের প্রায় কোনোটিই সঠিকভাবে পালিত হয়নি। ঐতিহাসিক বিপিনচন্দ্র পালের মতে, "এটি একটি রাজনৈতিক কৌশল বা ধাপ্পা মাত্র"।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন