সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়, জীবন সংগঠনের স্তর

আমার স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। RAJESH SIR TUTORIAL এ তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় "জীবন সংগঠনের স্তর" অংশের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে। এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তর গুলি তোমরা করে গেলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোন অসুবিধা তোমাদের হবে না। তোমাদের পড়ার সুবিধার জন্য প্রশ্নোত্তর গুলি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আকারেই দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলি MCQ, SAQ বা শূন্যস্থান পূরণ ইত্যাদি বিভিন্নভাবেই আসতে পারে। তোমরা যদি এই প্রশ্নোত্তর গুলি পড়ে যাও তাহলে জীবন বিজ্ঞানের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না। শ্রেণি :- নবম শ্রেণি বিষয় :- জীবন বিজ্ঞান  অধ্যায় :- দ্বিতীয় অধ্যায়   অধ্যায়ের নাম :- জীবন সংগঠনের স্তর  প্রশ্নের ধরণ :- অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  প্রশ্নের মান :- ১ ১) জীবদেহ গঠনকারী যৌগগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর :- দুই ভাগে ভাগ করা যায়। যথা- জৈব যৌগ ও অজৈব যৌগ। ২) জ...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়, জীবন সংগঠনের স্তর








আমার স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। RAJESH SIR TUTORIAL এ তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় "জীবন সংগঠনের স্তর" অংশের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে। এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তর গুলি তোমরা করে গেলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোন অসুবিধা তোমাদের হবে না। তোমাদের পড়ার সুবিধার জন্য প্রশ্নোত্তর গুলি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আকারেই দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলি MCQ, SAQ বা শূন্যস্থান পূরণ ইত্যাদি বিভিন্নভাবেই আসতে পারে। তোমরা যদি এই প্রশ্নোত্তর গুলি পড়ে যাও তাহলে জীবন বিজ্ঞানের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না।


শ্রেণি :- নবম শ্রেণি

বিষয় :- জীবন বিজ্ঞান 

অধ্যায় :- দ্বিতীয় অধ্যায় 

অধ্যায়ের নাম :- জীবন সংগঠনের স্তর 

প্রশ্নের ধরণ :- অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

প্রশ্নের মান :-

১) জীবদেহ গঠনকারী যৌগগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তর :- দুই ভাগে ভাগ করা যায়। যথা- জৈব যৌগ ও অজৈব যৌগ।

২) জীব কোশেরর প্রধান দ্রাবক কোনটি?

উত্তর :- জীব কোশের প্রধান দ্রাবক হলো জল।

৩) একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কত লিটার জলের প্রয়োজন হয়?

উত্তর :- ৩ লিটার জলের প্রয়োজন হয়।

৪) একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও।

উত্তর :- HCL ( হাইড্রোক্লোরিক অ্যাসিড ), নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি।

৫) একটি মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিডের উদাহরণ দাও।

উত্তর :- ফসফোরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড।

৬) একটি খনিজ অ্যাসিডের উদাহরণ দাও।

উত্তর :- হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড।

৭) একটি জৈব অ্যাসিডের উদাহরণ দাও।

উত্তর :- ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি।

৮) একটি তীব্র ক্ষারের উদাহরণ দাও

উত্তর :- সোডিয়াম হাইড্রক্সাইড।

৯) একটি মৃদু বা দুর্বল ক্ষারের উদাহরণ দাও।

উত্তর :- অ্যামোনিয়াম হাইড্রক্সাইড।

১০) লবণ কাকে বলে?

উত্তর :- অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন প্রশমিত অজৈব যৌগকে লবণ বলে।

১১) লবণ কয় প্রকার ও কী কী?

উত্তর :- লবণ মূলত তিন প্রকার। ১) শমিত বা প্রশম লবণ ২) আম্লিক বা  বাই লবণ এবং ৩) ক্ষারীয় লবণ।

১২) শমিত লবণের উদাহরণ দাও।

উত্তর:- NaCl

১৩)  অ্যাসিড লবণ কোনগুলি?

উত্তর :- NaHSO4, H2SO4

১৪) আয়োডিনের অভাবে কোন রোগ হয়?

উত্তর :- আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়।

১৫) দুটি অজৈব গ্যাসের নাম লিখ।

উত্তর :- অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড।

১৬) বাফার কী?

উত্তর :- অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে যে দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্বের কোন পরিবর্তন হয় না, তাকে বাফার বলে।

১৭) ক্ষুদ্র জৈব অনু কোন গুলি?

উত্তর :- সরল শর্করা, ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি।

১৮) একটি সরল শর্করার উদাহরণ দাও।

উত্তর :- কার্বন।

১৯) মানবদেহে কয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আছে?

উত্তর :- মানব দেহে নয়টি ( ৯ ) অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে।

২০) দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দাও।

উত্তর :- লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড।

২১) ATP - এর পুরো নাম কী?

উত্তর :- অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।

২২) যৌগিক শর্করার মূল উৎস কী?

উত্তর :- যৌগিক শর্করার মূল উৎস গুলি হল আলু, বিট, দুধ, গুড় ইত্যাদি।

২৩) একটি দ্বি শর্করার উদাহরণ দাও।

উত্তর :- সুক্রোজ, মলটোজ।

২৪) দুটি বহু শর্করার উদাহরণ দাও।

উত্তর :- শ্বেতসার, গ্লাইকোজেন।

২৫) প্রোটিনের মূল উৎস কোনগুলি?

উত্তর :- দুধ, ডিম, মাছ, মাংস, ডাল, সোয়াবীন ইত্যাদি হলো প্রোটিনের মূল উৎস।

২৬) দুটি সরল প্রোটিনের উদাহরণ দাও।

উত্তর :- অ্যালবুমিন, গ্লোবিউলিন।

২৭) দুটি লব্ধ প্রোটিনের উদাহরণ দাও।

উত্তর :- পেপটোজ ও প্রোটিওজ।

২৮) হিমোগ্লোবিন কী ধরনের প্রোটিনের উদাহরণ?

উত্তর :- হিমোগ্লোবিন একটি সংযুক্ত প্রোটিন।

২৯) এনার্জি কারেন্সি কাকে বলে?

উত্তর :- ATP -  বিশ্লেষিত হলে শক্তির মুক্তি ঘটে। এই শক্তি কোশীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। ATP - শক্তির যোগান দেয় বলে ATP - কে এনার্জি কারেন্সি বলা হয়।

৩০) সরল লিপিড কাকে বলে?

উত্তর :- শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের বিক্রিয়ায় উৎপন্ন এস্টার কে বলে সরল লিপিড।

৩১) নিউক্লিও সাইড কাকে বলে?

উত্তর :- এক অণু করে পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন যুক্ত ক্ষার নিয়ে গঠিত সরল জৈব যৌগকে বলা হয় নিউক্লিওসাইড।

৩২) DNA - এর পুরো নাম কী?

উত্তর :- ডি - অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড।

৩৩) RNA - এর পুরো নাম কী?

উত্তর :- রাইবো নিউক্লিক অ্যাসিড!

৩৪) ভিটামিন নামটি কে প্রবর্তন করেন?

উত্তর :- ভিটামিন নামটি বিজ্ঞানী ক্যাসিমির ফ্রাঙ্ক প্রবর্তন করেন।

৩৫) ফ্যাট বা স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন কোনগুলি?

উত্তর :- ভিটামিন A,D,E,K ফ্যাট বা স্নেহ পদার্থের মধ্যে দ্রবীভূত হয়।

৩৬) জলে দ্রবণীয় ভিটামিন কোনগুলি?

উত্তর :- ভিটামিন C , B কমপ্লেক্স ও ভিটামিন  P জলে দ্রবীভূত হয়।

৩৬) ভিটামিন A - এর রাসায়নিক নাম কী?

ভিটামিন A এর রাসায়নিক নাম রেটিনল।

৩৭) কোন ভিটামিন রাতকানা রোগ প্রতিরোধ করে?

উত্তর :- ভিটামিন A রাতকানা রোগ প্রতিরোধ করে।

৩৮) ভিটামিন D এর রাসায়নিক নাম কী?

উত্তর :- ক্যালসিফেরল।

৩৯) কোন ভিটামিন রিকেট রোগ প্রতিরোধ করে?

উত্তর :- ভিটামিন D রিকেট রোগ প্রতিরোধ করে।

৪০) ভিটামিন E কোন রোগ প্রতিরোধ করে?

উত্তর :- হ্যামারেজ রোগ।

৪১) অ্যান্টি হ্যামারেজ ফ্যাক্টর কাকে বলে?

উত্তর :- হ্যামারেজ রোগ প্রতিরোধ করে বলে ভিটামিন E কে অ্যান্টি হ্যামারেজ ফ্যাক্টর বলা হয়।

৪২) ভিটামিন বি কমপ্লেক্সে কয়টি ভিটামিন আছে?

উত্তর :- আটটি ভিটামিন আছে।

৪৩) PP ফ্যাক্টর -এর পুরো নাম কী?

উত্তর :- পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর।

৪৪) কোন ভিটামিন পেলেগ্রা রোগ প্রতিরোধ করে?

উত্তর :- ভিটামিন বি কমপ্লেক্স (নিয়াসিন) পেলেগ্রা রোগ প্রতিরোধ করে।

৪৫) দুটি অতিমাত্রিক খনিজ উপাদানের নাম লিখ।

উত্তর :- সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড আয়ন।

৪৬) দুটি স্বল্পমাত্রিক খনিজ উপাদানের নাম লিখ।

উত্তর :- লোহা, বোরন এবং ক্রোমিয়াম।

৪৭) কোন খনিজের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়?

উত্তর :- লৌহ।

৪৮) আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয়?

উত্তর :- ক্রেটিনিজম।

৪৯) কোন খনিজের অভাবে মানবদেহে গলগন্ড রোগ হয়?

উত্তর :- আয়োডিনের অভাবে।

৫০) মানুষের দেহে সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি খনিজ মৌলের সাম্যতা বজায় রাখতে কোন অঙ্গ সাহায্য করে?

উত্তর :- বৃক্ক বা কিডনি।

৫১) কোন বিজ্ঞানী প্রোটিনের নামকরণ করেন?

উত্তর :- ডাচ রসায়নবিদ মাল্ডার প্রোটিনের নামকরণ করেন।

৫২) পৃথিবীর ক্ষুদ্রতম কোশ কোনটি?

উত্তর :- মাইকোপ্লাজমা হল পৃথিবীর ক্ষুদ্রতম কোশ।

৫৩) মানবদেহের দীর্ঘতম কোশ কোনটি?

উত্তর :- নিউরোন বা স্নায়ু কোশ হল মানবদেহের দীর্ঘতম কোশ।

৫৪) আয়তনে বৃহত্তম কোশ কোনটি?

উত্তর :- উট পাখির অনিষিক্ত ডিম আয়তনে বৃহত্তম কোশ।

৫৫) কোন বিজ্ঞানী সর্বপ্রথম কোশ আবিষ্কার করেন?

উত্তর :- বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোশ আবিষ্কার করেন।

৫৬) কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোশ আবিষ্কার করেন?

উত্তর :- বিজ্ঞানী লিভেন হুক সর্বপ্রথম সজীব কোশ আবিষ্কার করেন।

৫৭) একক পর্দার ধারণা কে দেন?

উত্তর :- বিজ্ঞানী রবার্টসন সর্বপ্রথম একক পর্দার ধারণা দেন।

৫৮) কোশের দুটি এককপর্দাবৃত অঙ্গাণুর নাম লেখো।

উত্তর :- গলগি বস্তু ও লাইসোজোম।

৫৯)সিনোসাইট কী?

উত্তর :- একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোশকে সিনোসাইট বলে।

৬০) কোন কোশে নিউক্লিয়াস থাকে না?

উত্তর :- উদ্ভিদের সিভনলে এবং স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না।

৬১) সিনসিটিয়াম কী?

৬২) একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোশকে সিনসিটিয়াম বলে।

৬৩) তরল মোজাইক মডেল কে উপস্থাপন করেন?

উত্তর :- বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন।

৬৪) মাইটোকনড্রিয়া কে আবিষ্কার করেন?

বিজ্ঞানী কলিকার মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন।

৬৫) নিউক্লিয়াস কে আবিষ্কার করেন?

উত্তর :- বিজ্ঞানী রবার্ট ব্রাউন ( Robert Brown ) নিউক্লিয়াস আবিষ্কার করেন।

৬৬) কোশের শক্তিঘর কাকে বলা হয়?

উত্তর :- মাইটোকনড্রিয়াকে কোশের শক্তিঘর বলা হয়।

৬৭) প্লাস্টিড কে আবিষ্কার করেন?

উত্তর :- হেকেল (1866 সালে) প্রথম প্লাস্টিড নামকরণ করেন।

৬৮) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ( ER ) কে আবিষ্কার করেন?

উত্তর :- পোর্টার 1945 খ্রিস্টাব্দে প্রথম পর্যবেক্ষণ করেন।

৬৯) সিস্টারনি কাকে বলে?

উত্তর :- এন্ডোপ্লাজমীয় জালিকার লম্বা, চ্যাপ্টা থলির মত ও পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত অংশটিকে সিস্টারনি বলা হয়।

৭০) কোশের মস্তিষ্ক কাকে বলে?

উত্তর :- নিউক্লিয়াসকে।

৭১) গলগি বস্তু বা গলগি বডি কে আবিষ্কার করেন?

উত্তর :- ক্যামিলো গলগি।

৭২) লাইসোজোম কে আবিষ্কার করেন?

উত্তর :- দ্য ডুভে।

৭৩) কোন কোশ অঙ্গানুকে "আত্মঘাতী থলি" বলা হয়?

উত্তর :- লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে।

৭৪) কোশগহ্বর কে আবিষ্কার করেন?

উত্তর :- লিউয়েন হক।

৭৫) "প্রোটিন ফ্যাক্টরি" কোন কোশঅঙ্গানুকে বলা হয়?

উত্তর :- রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।

৭৬) রাইবোজোম কে আবিষ্কার করেন?

উত্তর :- জর্জ প্যালাডে।

৭৭) ইউক্যারিওটিক কোশে রাইবোজোমের প্রকৃতি কেমন?

উত্তর :- ইউক্যারিওটিক কোশে রাইবোজোমের প্রকৃতি 80 S প্রকৃতির।

৭৮) প্রোক্যারিওটিক কোশের রাইবোজোমের প্রকৃতি কেমন?

উত্তর :- প্রোক্যারিওটিক কোশের রাইবোজোম 70 S প্রকৃতির।

৭৯) ভেদবার্গের একক কাকে বলা হয়?

উত্তর :- S কে ভেদবার্গেরএকক বলা হয়।

৮০) প্রায়মরডিয়াল ইউট্রিকল কী?

উত্তর :- কোশগহ্বর ও কোশ পর্দার মাঝে ভ্যাকুওলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের অবস্থানকে প্রায়মরডিয়াল ইউট্রিকল বলে।

৮১) সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন?

উত্তর :- ভন বেনডেন সেন্ট্রোজোম আবিষ্কার করেন।

৮২) ডিপ্লোজোম কাকে বলে?

উত্তর :- দুটি সেন্ট্রিওল কে একত্রে ডিপ্লোজোম বলে।

৮৩) একটি প্রোক্যারিওটিক কোশের উদাহরণ দাও।

উত্তর :- নীলাভ সবুজ শৈবালের কোশ।

৮৪) একটি ইউক্যারিওটিক কোশের উদাহরণ দাও।

উত্তর :- উদ্ভিদ কোশ এবং ছত্রাক কোশ।

৮৫) প্রাণী কোশে কোন কোন কোশ অঙ্গাণু থাকেনা?

উত্তর :- প্রাণী কোশে কোশপ্রাচীর, প্লাস্টিড এবং কোশ গহ্বর থাকে না।

৮৬) উদ্ভিদ কোশে কোন কোন কোশ অঙ্গাণু থাকেনা?

উত্তর :- সেন্ট্রোজোম এবং লাইসোজোম।

৮৭) উদ্ভিদ কোশে কী ধরনের কোশান্তর সংযোগ দেখা যায়?

উত্তর :- উদ্ভিদ কোশে প্লাজমোডেসমাটা দেখা যায়।

৮৮) প্রাণী কোশে কী ধরনের কোশান্তর সংযোগ দেখা যায়?

উত্তর :- প্রাণী কোশে ডেসমোজোম দেখা যায়।

৮৯) কাইনোপ্লাজম কী?

উত্তর :- সেন্ট্রিওলের চারপাশের সাইটোপ্লাজমকে কাইনোপ্লাজম বলে।

৯০) সেন্ট্রোজোমের কেন্দ্রে কী অবস্থান করে?

উত্তর :- সেন্ট্রিওল।

৯১) মনোজোম কী?

উত্তর :- এককভাবে অবস্থানকারী রাইবোজোমকে মনোজোম বলে।

৯২) লাইসোজোমের সাহায্যে কোশীয় অঙ্গানুর ধ্বংস হওয়াকে কী বলা হয়?

উত্তর :- লাইসোজোমের সাহায্যে কোশীয় অঙ্গানুর ধ্বংস হওয়াকে অটোফ্যাগি বলা হয়।

৯৩) ডিকটিওজোম কাকে বলে?

উদ্ভিদ কোশের গলগি বস্তুকে ডিকটিওজোম বলে।

৯৪) থাইলাকয়েড কোথায় অবস্থিত?

উত্তর :- প্লাস্টিডের স্ট্রোমা অঞ্চলে থাইলাকয়েড থাকে।

৯৫) ফ্লুইড মোজাইক মডেল কে তৈরি করেন?

উত্তর :- বিজ্ঞানী সিঙ্গার নিকলসন ফ্লুইড মোজাইক মডেল তৈরি করেন।

৯৬) কোশ পর্দা কী ধরনের পর্দা?

উত্তর :- কোশপর্দা অর্ধভেদ্য পর্দা।

৯৭) কোন কোশ অঙ্গানুর মধ্যে বহুরূপতা ধর্ম দেখা যায়?

উত্তর :- লাইসোজোমের মধ্যে বহুরূপতা ধর্ম দেখা যায়।

৯৮) ক্ষুদ্রতম কোশ অঙ্গাণু কোনটি?

উত্তর :- রাইবোজোম হলো ক্ষুদ্রতম কোশ অঙ্গাণু।

৯৯) অস্ট্রাল রশ্মি কোথায় দেখা যায়?

উত্তর :- প্রাণী কোশ বিভাজনের প্রফেজ দশায় সেন্ট্রোসোমের চারপাশে অস্ট্রাল রশ্মি গঠিত হয়।

১০০) কার্ট হুইল মডেল কাকে বলে?

উত্তর :- প্রস্থচ্ছেদে সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গরুর গাড়ির চাকার মত সংগঠন দেখা যায়, একে কার্ট হুইল মডেল  ( Cart wheel model ) বলে।

১০১) যোগ কলা কোথা থেকে উৎপন্ন হয়?

উত্তর :- যোগ কলা ভ্রুনের মেসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়।

১০২) মানবদেহের একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও।

উত্তর :- অগ্ন্যাশয় গ্রন্থি।

১০৩) মানবদেহের সবচেয়ে বড়ো লসিকা গ্রন্থি কোনটি?

উত্তর :- প্লিহা।

১০৪) অরনিথিন চক্র কোথায় ঘটে?

উত্তর :- যকৃতে।

১০৫) টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর :- শুক্রাশয় থেকে।

১০৬) ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়?

উত্তর :- ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন।

১০৭) একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মস্তিষ্কের ওজন কত?

উত্তর :- ১২০০ থেকে ১৫০০ গ্রাম।

১০৮) মানবদেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কী?

উত্তর :- যকৃৎ।

১০৯) স্নায়ু কোশের দীর্ঘ প্রবর্ধককে কী বলে?

উত্তর :- অ্যাক্সন।

১১০) স্নায়ু কোশের ক্ষুদ্র প্রবর্ধকের নাম কী?

উত্তর :- ডেনড্রন।

১১১) প্রাণীদেহের কোন কলায় মেদ সঞ্চিত হয়?

উত্তর :- অ্যাডিপোজ কলায়।

১১২) হৃদপিন্ডের গঠনে কোন পেশি অংশগ্রহণ করে?

উত্তর :- হৃদপেশি।

১১৩) সারকোলেমা কী?

উত্তর :- পেশিকোশের বাইরের কোশপর্দাকে সারকোলেমা বলে।

১১৪) স্নায়ুকোশের আবরণীকে কী বলে?

উত্তর :- নিউরোলেমা।

১১৫) মানবদেহের দীর্ঘতম কোশ কোনটি?

উত্তর :- নিউরোন বা স্নায়ুকোশ।

১১৬) প্রাণীদেহে একটি সিনসিটিয়ামের উদাহরণ দাও।

উত্তর :- সরেখ পেশিকোশ।

১১৭) নিউক্লিক অ্যাসিডের একক কী?

নিউক্লিওটাইড।

১১৮) কোন বিজ্ঞানী DNA - এর রাসায়নিক বিশ্লেষণ করেন?

বিজ্ঞানী চারগাফ।

১১৯) B - DNA - এর ভৌত গঠন কে বর্ণনা করেন?

উত্তর :- বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক।

১২০) ভিটামিন কে আবিষ্কার করেন?

উত্তর :- ক্যাশিমির ফাঙ্ক (1911 খ্রিস্টাব্দে)।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...