সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, দ্বিতীয় অধ্যায়, জীবন সংগঠনের স্তর

আমার স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। RAJESH SIR TUTORIAL এ তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় "জীবন সংগঠনের স্তর" অংশের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে। এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তর গুলি তোমরা করে গেলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোন অসুবিধা তোমাদের হবে না। তোমাদের পড়ার সুবিধার জন্য প্রশ্নোত্তর গুলি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আকারেই দেওয়া হয়েছে। কিন্তু এই প্রশ্নগুলি MCQ, SAQ বা শূন্যস্থান পূরণ ইত্যাদি বিভিন্নভাবেই আসতে পারে। তোমরা যদি এই প্রশ্নোত্তর গুলি পড়ে যাও তাহলে জীবন বিজ্ঞানের এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না। শ্রেণি :- নবম শ্রেণি বিষয় :- জীবন বিজ্ঞান  অধ্যায় :- দ্বিতীয় অধ্যায়   অধ্যায়ের নাম :- জীবন সংগঠনের স্তর  প্রশ্নের ধরণ :- অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর  প্রশ্নের মান :- ১ ১) জীবদেহ গঠনকারী যৌগগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর :- দুই ভাগে ভাগ করা যায়। যথা- জৈব যৌগ ও অজৈব যৌগ। ২) জ...

নবম শ্রেণি, ভূগোল, সপ্তম অধ্যায়, ভারতের সম্পদ








আমার স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। RAJESH SIR TUTORIAL এ তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির ভূগোল বিষয়ের সপ্তম অধ্যায় "ভারতের সম্পদ" অংশের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে। এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তর গুলি তোমরা করে গেলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোন অসুবিধা তোমাদের হবে না। তোমাদের পড়ার সুবিধার জন্য প্রশ্নোত্তর গুলি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আকারেই দেওয়া হয়েছে কিন্তু এই প্রশ্নগুলি MCQ, SAQ বা শূন্যস্থান পূরণ ইত্যাদি বিভিন্নভাবেই আসতে পারে। তোমরা যদি এই প্রশ্নোত্তর গুলি পড়ে যাও তাহলে যেভাবেই এই অধ্যায় থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না।

শ্রেণি :- নবম শ্রেণি

বিষয় :- ভূগোল 

অধ্যায় :- সপ্তম অধ্যায় 

অধ্যায়ের নাম :- ভারতের সম্পদ 

প্রশ্নের ধরণ :- অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 

প্রশ্নের মান :- ১

১) এশিয়ার ও সমগ্র ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?

উত্তর :- তামিলনাড়ুর মুপান্ডল।

২) ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?

উত্তর :- মহারাষ্ট্রের তারাপুর।

৩) পশ্চিমবঙ্গের খনিজ তেলভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কী?

উত্তর :- হলদিয়া।

৪) অপ্রচলিত শক্তিগুলির মধ্যে কোন শক্তি ভারতের সবচেয়ে বেশি উৎপাদিত হয়?

উত্তর :- বায়ু শক্তি।

৫) ক্রোমিয়াম এবং নিকেল কী কাজে ব্যবহৃত হয়?

উত্তর :- ইস্পাত তৈরীর কাজে।

৬) দুটি অচিরাচরিত শক্তির উদাহরণ দাও।

উত্তর :- সৌরশক্তি এবং বায়ু শক্তি।

৭) ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে?

উত্তর :- মহারাষ্ট্রের তারাপুরে।

৮) ভারতে কোন শ্রেণির কয়লা পাওয়া যায়?

উত্তর :- বিটুমিনাস শ্রেণির।

৯) পশ্চিমবঙ্গের কোন জেলায় পাম্পস্টোরেট জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে?

উত্তর :- পুরুলিয়া জেলার তুরগাতে।

১০) পারমাণবিক শক্তির কাঁচামাল গুলি কী কী?

উত্তর :- ইউরেনিয়াম এবং থোরিয়াম।

১১) সম্পদে প্রকৃত জননী কাকে বলা হয়?

উত্তর :- জ্ঞান।

১২) প্রাকৃতিক সম্পদ কোনগুলি?

উত্তর :- জল, আলো, বাতাস, মৃত্তিকা প্রভৃতি।

১৩) প্রবাহমান বা পুনর্ভব সম্পদের উদাহরণ দাও।

উত্তর :- সূর্যালোক, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, জোয়ার ভাটা প্রভৃতি।

১৪) গচ্ছিত বা অপুনর্ভব সম্পদের উদাহরণ দাও।

উত্তর :- কয়লা, পেট্রোলিয়াম, লৌহ আকরিক প্রভৃতি।

১৫) কয়েকটি দুর্লভ বা দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ দাও।

উত্তর :- টিন, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি।

১৬) একটি বিরল সম্পদের উদাহরণ দাও।

উত্তর :- গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার।

১৭) কোন খনিজকে সকল শিল্পের মূল বলা হয়?

উত্তর :- আকরিক লোহা।

১৮) আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?

উত্তর  :-  চতুর্থ ।

১৯) ভারতের কোন রাজ্য আকরিক লৌহ উত্তোলনে প্রথম?

উত্তর :- ওড়িশা।

২০) ভারতের বৃহত্তম লোহা খনি কোনটি?

উত্তর :- ওড়িশার কেওনঝড় জেলার বলদা।

২১) ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোনটি?

উত্তর :- কর্নাটকের কুদ্রেমুখ।

২২) কালো হীরে কাকে বলা হয়?

উত্তর :- কয়লাকে কালো হীরে বলে।

২৩) ভারতের কোন রাজ্য কয়লা উত্তোলনে প্রথম?

উত্তর :- ছত্তিশগড় রাজ্য।

২৪) ভারত তথা বিশ্বের বৃহত্তম কয়লা উত্তোলক সংস্থা কোনটি?

উত্তর :- Coal India Limited ( CIL ).

২৫) কোল ইন্ডিয়া লিমিটেড কত সালে স্থাপিত হয়?

উত্তর :- ১৯৭৫ সালে।

২৬) কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায়?

উত্তর :- কলকাতায়।

২৭) ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি?

উত্তর :- ঝাড়খণ্ডের ঝরিয়া।

২৮) ভারতে প্রাচীনতম কয়লা খনি কোনটি?

উত্তর :- পশ্চিমবঙ্গের রানিগঞ্জ।

২৯) ভারত কোন দেশ থেকে সর্বাধিক কয়লা আমদানি করে?

উত্তর :- অস্ট্রেলিয়া।

৩০) আধুনিক শিল্প দানব কোন শিল্পকে বলা হয়?

উত্তর :- পেট্রোরসায়ন শিল্পকে।

৩১) ONGC এর পুরো নাম কী?

উত্তর :- Oil and Natural Gas Corporation Ltd.

৩২) ONGC কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়?

উত্তর :- ১৯৫৬ খ্রিস্টাব্দে।

৩৩) ONGC - এর সদর দপ্তর কোথায়?

উত্তর :- উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে।

৩৪) ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কেন্দ্র কোনটি?

উত্তর :- আসামের ডিগবয়।

৩৫) ভারত তথা বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার কেন্দ্র কোনটি?

উত্তর :- গুজরাটের জামনগর।

৩৬) পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার কেন্দ্র আছে?

উত্তর :- হলদিয়াতে।

৩৭) মুম্বে - হাই অঞ্চলের খনিজ তেল উত্তোলনকারী প্ল্যাটফর্ম দুটি নাম কী কী?

উত্তর :- সাগর সম্রাট ও সাগর বিকাশ।

৩৮) ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

উত্তর :- গুজরাটের ছরনকা।

৩৯) SAIL - এর মুখ্য কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর :- নিউ দিল্লি।

৪০) NTPC - সংস্থাটি কত সালে গড়ে ওঠে?

উত্তর :- ১৯৭৫ খ্রিস্টাব্দে।

৪১) "সম্পদের কার্যকারিতা তত্ত্ব" - এর প্রবক্তা কে?

উত্তর :- ই. ডব্লিউ জিমারম্যান।

৪২) ভারতের বৃহত্তম সৌর পুকুর কোথায় গড়ে উঠেছে?

উত্তর :- গুজরাটের কচ্ছ উপদ্বীপের মাধবপুরে।

৪৩) ভারতের বৃহত্তম বিদ্যুৎ সংস্থা কোনটি?

উত্তর :- NTPC

৪৪) ভারতে কত খ্রিস্টাব্দে প্রথম কয়লা উত্তোলন শুরু হয়?

উত্তর :- ১৭৭৪ খ্রিস্টাব্দে।

৪৫) পশ্চিম ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?

উত্তর :- গুজরাটের লাম্বা ‌

৪৬) ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি?

উত্তর :- সিদ্রাপং

৪৭) ভারতের কোথায় ভূতাপ শক্তি কেন্দ্র গড়ে উঠেছে?

উত্তর :- মণিকরণে।

৪৮) "সকল সম্পদের প্রকৃত জননী" - কাকে বলা হয়?

উত্তর :- প্রকৃতিকে।

৪৯) ভারতের কোন রাজ্য পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রথম?

উত্তর :- তামিলনাড়ু।

৫০) ভারতের বৃহত্তম ও নবীনতম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি?

উত্তর :- কুদানকুলাম।

৫১) ধীরুভাই আম্বানি সোলার পার্ক কোথায় অবস্থিত?

উত্তর :- রাজস্থানের পোখরানে।

৫২) ভারতের বৃহত্তম ভূতাপ শক্তি কেন্দ্র কোনটি?

উত্তর :- ছত্তিশগড়ের তাতাপানি।

৫৩) পশ্চিমবঙ্গে কোথায় ভূতাপ শক্তি উৎপন্ন হয়?

উত্তর :- বীরভূম জেলার বক্রেশ্বর।

৫৪) বিশ্বের বৃহত্তম সৌর রান্না ব্যবস্থা কোথায় আছে?

উত্তর :- অন্ধ্রপ্রদেশের তিরুমালায়।

৫৫) কোন লৌহ আকরিককে "শিল্পীয় লোহা" বলা হয়?

উত্তর :- হেমাটাইট।

৫৬) সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি?

উত্তর :- অ্যানথ্রাসাইট ( এই কয়লার দহনে ধোঁয়াহীন নীল শিখা বের হয় )।

৫৭) "চিত্রকলা" -কে কোন শ্রেণীর সম্পদের অন্তর্ভুক্ত করা যায়?

উত্তর :- সাংস্কৃতিক সম্পদ।

৫৮) কোন শিলায় খনিজ তেল পাওয়া যায়?

উত্তর :- পাললিক শিলায়।

৫৯) ভারতের বেশিরভাগ কয়লা কোন শ্রেণির?

উত্তর :- বিটুমিনাস।

৬০) পূর্ব ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো।

উত্তর :- সাঁওতালডিহি, মেজিয়া।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

  জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচক টির নাম কি?  উত্তর :- লাইসোজাইম। ২) লালা রসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...