আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :- ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...
নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (1st Unit test ) এর জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী গুলি নিচে দেওয়া হল। এগুলি তোমরা অতি অবশ্যই অনুশীলন করবে। নবম শ্রেণীর ভূগোল Class IX Geography suggestions for more improvement প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল (Geography) বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম অধ্যায় ( গ্রহ রূপে পৃথিবী ) ১) বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা কিভাবে প্রমাণ করা হয় পৃথিবীর আকৃতি গোল? ২) পৃথিবীর আকৃতিকে অভিগত গোলক বলা হয় কেন? ৩) জিয়ড কি? ৪) নীল গ্রহ কাকে বলা হয়? কেন? ৫) কুলিন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লিখ। ৬) GPS কি? এর ব্যবহার লিখ। ৭) পৃথিবীর গোলীয় আকৃতির স্বপক্ষে পাঁচটি প্রমাণ দাও। ৮)পৃথিবীতেই একমাত্র মানুষের বাসস্থান গড়ে উঠেছে কেন? দ্বিতীয় অধ্যায় ( পৃথিবীর গতি সমূহ ) ১) টীকা লিখ : কোরিওলিস বল, ফেরেল সূত্র, অধিবর্ষ, কর্কট সংক্রান্তি। ২) পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান কি? ৩) নিশীথ সূর্যের দেশ কাকে বলে? ৪) আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন? ৫) নিরক্ষীয় অঞ্চলের ঋতু পরিবর্তন হয় না কেন? ৬) অস্ট্রেলিয়ার মানুষ গ্রীষ্মকালে বড়দিন পালন করে...