স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে। ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো। উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...
নবম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন (1st Unit test ) এর জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী গুলি নিচে দেওয়া হল। এগুলি তোমরা অতি অবশ্যই অনুশীলন করবে।
নবম শ্রেণীর ভূগোল
Class IX Geography suggestions for more improvement
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল (Geography) বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।
প্রথম অধ্যায় ( গ্রহ রূপে পৃথিবী )
১) বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা কিভাবে প্রমাণ করা হয় পৃথিবীর আকৃতি গোল?
২) পৃথিবীর আকৃতিকে অভিগত গোলক বলা হয় কেন?
৩) জিয়ড কি?
৪) নীল গ্রহ কাকে বলা হয়? কেন?
৫) কুলিন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লিখ।
৬) GPS কি? এর ব্যবহার লিখ।
৭) পৃথিবীর গোলীয় আকৃতির স্বপক্ষে পাঁচটি প্রমাণ দাও।
৮)পৃথিবীতেই একমাত্র মানুষের বাসস্থান গড়ে উঠেছে কেন?
দ্বিতীয় অধ্যায় ( পৃথিবীর গতি সমূহ )
১) টীকা লিখ : কোরিওলিস বল, ফেরেল সূত্র, অধিবর্ষ, কর্কট সংক্রান্তি।
২) পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান কি?
৩) নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
৪) আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন?
৫) নিরক্ষীয় অঞ্চলের ঋতু পরিবর্তন হয় না কেন?
৬) অস্ট্রেলিয়ার মানুষ গ্রীষ্মকালে বড়দিন পালন করে কেন?
৭) আবর্তন গতি কাকে বলে? পৃথিবীর আবর্তন গতির ফলাফল লিখ।
৮) ঋতু পরিবর্তনের কারণগুলি লিখ।
সপ্তম অধ্যায় ( ভারতের সম্পদ )
১) সম্পদ কাকে বলে? সম্পদের বৈশিষ্ট্য লিখ।
২) পুনর্ভব সম্পদ এবং অপুনর্ভব সম্পদের সংজ্ঞা দাও ও পার্থক্য লিখ।
৩) সম্পদ সৃষ্টির উপাদান গুলি কি কি?
৪) সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো?
৫) সম্পদের কার্যকারিতা তত্ত্বটি লিখো।
৬) আকরিক লোহার শ্রেণীবিভাগ ও ব্যবহার লিখো।
৭) কয়লার শ্রেণীবিভাগ ও ব্যবহার লিখো।
৮) কয়লা উৎপাদনে প্রথম তিনটি রাজ্যের নাম লিখ।
৯) আকরিক লোহা উৎপাদনে প্রথম তিনটি রাজ্যের নাম লিখ।
১০) খনিজ তেলের উপজাত দ্রব্য গুলি কি কি?
১১) সাগর সম্রাট এবং সাগর বিকাশ কি?
১২) বোম্বে হাই কি? এর গুরুত্ব লিখ।
১৩) প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তি কাকে বলে? এদের উৎস লিখ।
১৪) প্রচলিত শক্তি এবং অপ্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধা গুলি লিখ।
১৫) জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ গুলি আলোচনা করো।
১৬) পূর্ব ভারতে তাপ বিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করার কারণ কি?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন