আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :- ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...
স্নেহের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষার ( 1st Summative Exam/ 1st Unit Test) ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলি এবং যে সমস্ত ১ নম্বরের প্রশ্নোত্তরগুলি আমরা পূর্বে Rajesh Sir Tutorial এর www.rajeshsir.in এ আলোচনা করেছি সেইগুলো করলে 30/30 পেতে কোনো অসুবিধা হবে না। মনে রেখো, আমি তোমাদের 100% কমনের প্রতিশ্রুতি দিচ্ছি। প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ ১) মুক্তিবেগ কাকে বলে? ২) কেপলার প্রথম সূত্রটি লিখ। ৩) অপসুর এবং অনুসুর অবস্থান চিত্রসহ বর্ণনা কর। ৪) অধিবর্ষ কী? ৫) দৈনিক আপাতত গতি কাকে বলে? ৬) কর্কটসংক্রান্তি, মকরসংক্রান্তি, জলবিষুব এবং মহাবিষুব কাকে বলে? ৭) সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা কাকে বলে? ৮) ছায়াবৃত্ত কীভাবে সৃষ্টি হয়? ৯) আন্টার্কটিকা মহাদেশ অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন? ১০) নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় ১) অক্ষরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো । ২) দ্রাঘিমারেখা কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। ৩) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য লেখো। ৪) অক্ষাংশ কা...