আদরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এর লক্ষ্য "সবার শিক্ষা; সবার উন্নতি"। আমাদের আজকের পোস্টে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায়টি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তাদের উত্তর গুলো দেওয়া হলো। তোমাদের আগামী দ্বিতীয় সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলি করে যাও তাহলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় ( Second Summative Exam ) কোন অসুবিধা তোমাদের হবে না। তাই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই সার্চ করবে www.rajeshsir.in এবং Rajesh Sir Tutorial ইউটিউব চ্যানেল। প্রতিটি প্রশ্নের মান :-১ ১) কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ২) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্র...
১ ) "যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সেই আহ্লাদ খুঁজে পাই না।" - আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী? ১+২ =৩ উত্তর: কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবীর রচিত "জ্ঞানচক্ষু" গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের আহ্লাদ হবার কথা বলা হয়েছে। তপনের লেখা গল্প প্রথমবার ছাপার অক্ষরে প্রকাশিত হলে তার আহ্লাদ হবার কথা ছিল। ছোট মেসোর সহায়তায় তপনের লেখা "প্রথম দিন" গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় প্রকাশিত হলে সকলে মেসোর মহত্ত্বের কথায় বলতে থাকে। সকলে যখন মেসোর সহায়তা আর কারেকশন করার কথা জানতে পারে তখন তপনের গল্প প্রকাশের জন্য প্রাপ্ত যে আহ্লাদ তা ক্রমে ম্লান হতে থাকে। ২) "রত্নের মূল্য জহুরির কাছেই" - জহুরি কে? কথাটির তাৎপর্য কী? উত্তর: আলোচ্য অংশটি কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত "জ্ঞানচক্ষু" গল্পের অন্তর্গত। আলোচ্য গল্পে 'জহুরি' বলতে ছোট মেসো কে বোঝানো হয়েছে। আলোচ্য অংশটি একটি প্রচলিত প্রবাদ বাক্য। আলোচ্য গল্পে তপনের লেখক মেসোকে দেখে লেখার সুপ্ত বাসনা জেগে ওঠে এবং সে একটি গল্প লিখেও...