সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, মাধ্যমিক, ইতিহাস

আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :-  ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...

মাধ্যমিক, বাংলা, জ্ঞানচক্ষু








প্রিয় আমার দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। Rajesh Sir Tutorial এ তোমাদের স্বাগত জানাই। আজ এই পোস্টে আলোচনা করা হয়েছে ( মাধ্যমিক ) দশম শ্রেণির প্রথম গল্প লেখিকা আশাপূর্ণা দেবী রচিত "জ্ঞানচক্ষু" গল্পের কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্নোত্তর। এই প্রশ্ন গুলো একাধিকবার মাধ্যমিক ও বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে বা আসবে। প্রতিটি প্রশ্নের উত্তর একেবারে স্বতন্ত্র ও মৌলিক। তাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল পেতে চাও তারা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি এইভাবেই লিখবে। আমাদের পরবর্তী পোস্টে "জ্ঞানচক্ষু" গল্পের 5 নম্বরের প্রশ্নোত্তর গুলো দেওয়া হয়েছে।


পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের WBBSE "জ্ঞানচক্ষু" গল্পের প্রশ্নোত্তর।

শ্রেণি :- দশম শ্রেণি ( X ) 

বিষয় :- বাংলা ( Bangla )

গল্পের নাম :- জ্ঞানচক্ষু ( Gyan Chakhu )

লেখিকা :- আশাপূর্ণা দেবী 

মূলগ্রন্থ :- কুমকুম।


প্রতিটি প্রশ্নের মান :- 3


) "যে ভয়ংকর আহ্লাদটা হবার কথা, সেই আহ্লাদ খুঁজে পাই না।" - আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কী?                                         ১+২ =৩

উত্তর :- প্রশ্নোদ্ধৃত অংশে কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবীর রচিত "জ্ঞানচক্ষু" গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের আহ্লাদ হবার কথা বলা হয়েছে। তপনের লেখা গল্প প্রথমবার ছাপার অক্ষরে প্রকাশিত হলে তার আহ্লাদ হবার কথা ছিল।

           ছোট মেসোর সহায়তায় তপনের লেখা "প্রথম দিন" গল্পটি 'সন্ধ্যাতারা' পত্রিকায় প্রকাশিত হলে সকলে মেসোর মহত্ত্বের কথায় বলতে থাকে। সকলে যখন মেসোর সহায়তা আর কারেকশন করার কথা জানতে পারে তখন তপনের গল্প প্রকাশের জন্য প্রাপ্ত যে আহ্লাদ তা ক্রমে ম্লান হতে থাকে।


২) "রত্নের মূল্য জহুরির কাছেই" - জহুরি কে? কথাটির তাৎপর্য কী?

উত্তর :- আলোচ্য অংশটি কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত "জ্ঞানচক্ষু" গল্পের অন্তর্গত। 

আলোচ্য গল্পে 'জহুরি' বলতে ছোট মেসো কে বোঝানো হয়েছে।

        আলোচ্য অংশটি একটি প্রচলিত প্রবাদ বাক্য। আলোচ্য গল্পে তপনের লেখক মেসোকে দেখে লেখার সুপ্ত বাসনা জেগে ওঠে এবং সে একটি গল্প লিখেও ফেলে। তপনের ছোটমাসি মেসোর দিবানিদ্রা ভাঙ্গিয়ে সেটি দেখাতে যায়। এতে তপনের মৌখিক অসম্মতি থাকলেও অন্তরে সায় ছিল। কারণ একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি লেখা সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। জহুরি যেমন জহর চেনে তেমনি লেখার মর্ম ছোটমেসোই বুঝবে।


৩) "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে" - কার মধ্যে, কেন এই ভাবনার উদয় হয়েছিল?                                                  ১+২ =৩

উত্তর :- প্রশ্নোদ্ধৃত অংশটি আশাপূর্ণা দেবী রচিত "জ্ঞানচক্ষু" গল্পের প্রধান চরিত্র তপনের মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল।

              "জ্ঞানচক্ষু" গল্পের নায়ক তপনের জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত হল তার লেখা গল্প পত্রিকায় প্রকাশিত হবে। কিন্তু তার লেখা পত্রিকায় প্রকাশ পেতে পারে, এটা ছিল তপনের কল্পনার অতীত। তাই মেসোর হাতে 'সন্ধ্যাতারা' পত্রিকা দেখে তপনের বুকে রক্ত ছলকে ওঠে। তবে কি সত্যিই আমার গল্প ছাপা হয়েছে! সত্যিই কি এই গল্প হাজার হাজার লোকের হাতে ঘুরবে? এটাকেই তপনের অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে।


৪) "নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের।" - তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কী?

উত্তর :- প্রখ্যাত কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত 'কুমকুম' গল্পগ্রন্থের অন্তর্গত "জ্ঞানচক্ষু" গল্পে নতুন লেখক মেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল।

             তপন মনে করত লেখকরা হয়তো বা আকাশ থেকে পড়া কোন ভিনগ্রহী জীব। কিন্তু আশ্চর্যজনকভাবে তপন লক্ষ্য করে তার 'সাহিত্যিক' মেসোমশাই আর পাঁচটা সাধারণ মানুষের মতোই নিছক একজন মানুষ। নিজের মেসোর লেখক পরিচয় পাওয়ার পর তার হাবভাব, আচরণ পর্যবেক্ষণ করে তপনের জ্ঞানচক্ষুর উন্মিলন ঘটে।


৫) "আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।"  - এখানে কোন দিনের কথা বলা হয়েছে? এরূপ মন্তব্যের কারণ কী?     ১+২=৩

উত্তর :- আলোচ্য অংশটি আশাপূর্ণা দেবী রচিত "জ্ঞানচক্ষু" গল্পের অন্তর্গত।

               যেদিন তপনের ছোটমেসো তপনের গল্পটি "সন্ধ্যাতারা" পত্রিকায় ছাপিয়ে দিয়েছিল সেই দিনের কথা এখানে বলা হয়েছে।

                তপনের লেখক মেসো তপনের লেখা গল্প ছাপিয়ে দিলেও, সেই গল্প তার মেসো আগাগোড়া কারেকশন করে গল্পটাকে পুরোপুরি বদলে ফেলেছিলেন। তাই তপন যখন গল্পটা "সন্ধ্যাতারা" পত্রিকায় পড়ে তখন সে অবাক হয়ে যায়। সে ভাবে এটাতো তার লেখা গল্প নয়, একটি লাইনও তার চেনা নয়। সে বুঝতে পারে যে মেসো নিজেই সেই গল্পটি তার পাকা হাতে লিখেছে। তাই তপনের মনে হয় সেই দিনটা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। সবাই এই গল্প পড়ে প্রশংসা করলেও তপনের খুব দুঃখ হয়।


** যদি প্রশ্নোত্তর সম্পর্কে কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 

ধন্যবাদ ❤️ সকলে খুব ভালো ভাবে পড়াশুনা চালিয়ে যাও।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...