টীকা লিখ : মহারানীর ঘোষণাপত্র উত্তর :- ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলে ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ লা নভেম্বর ইংল্যান্ডের মহারানী ভারতীয়দের ক্ষোভ প্রশমনের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা সহ একটি ঘোষণাপত্র প্রকাশ করেন, যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত। পটভূমি :- মহাবিদ্রোহের পর ব্রিটিশ কর্তৃপক্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের হাতে ভারতের শাসনভার রাখতে চাইনি। তাই কোম্পানির শাসনের পরিবর্তে ভারতে ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য এক উন্নত "ভারত শাসন আইন" পাশ করা হয় এবং ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয়। মহারানীর ঘোষণাপত্র:- এই ঘোষণাপত্রে বলা হয় - ১) দেশীয় অপুত্রক রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন। ২) ব্রিটিশ সরকার ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না। ৩) জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ন্যায় বিচার করা হবে। ৪) মহারানী ভিক্টোরিয়া ভারত সচিব নামে প্রধানমন্ত্রী ও ১৫ জন সদস্যের কাউন্সিলের সাহায্যে ভারত শাসন করে। ৫) ভারতীয়দের সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে এই ঘোষণাপত্রের প্রায় কোনোটিই সঠিকভাবে পালিত হয়নি। ...
শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে। Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th, Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল? উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন? উত্তর :-...