সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অষ্টম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, ভৌত পরিবেশ ১.৩, তাপ

স্নেহের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা, তোমরা কি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের "তাপ" অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছো? তাহলে তোমাদের জন্যই আমার আজকের এই আলোচনা। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ভৌত বিজ্ঞান বিষয়ের ভৌত পরিবেশ ১.৩ অংশের "তাপ" অংশটি সম্পর্কে। এখানে যে প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা মনোযোগ সহকারে করে যাও তাহলে আগামী পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হওয়ার কথা নয়।  শ্রেণি :- অষ্টম শ্রেণি বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান   অধ্যায় :- ভৌত পরিবেশ ১.৩ আলোচ্য বিষয় :- তাপ ১) তাপের সংজ্ঞা দাও।  উত্তর :- তাপ হল একপ্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়।   ২) বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর পর নির্ভর করে? উত্তর :- বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে - বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। ৩) সি.জি.এস পদ্ধতিতে তাপের একক কী? উত্তর:- ক্যালোরি। ৪) এস.আই পদ্ধ...

অষ্টম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, ভৌত পরিবেশ ১.৩, তাপ











স্নেহের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা, তোমরা কি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের "তাপ" অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছো? তাহলে তোমাদের জন্যই আমার আজকের এই আলোচনা। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ভৌত বিজ্ঞান বিষয়ের ভৌত পরিবেশ ১.৩ অংশের "তাপ" অংশটি সম্পর্কে। এখানে যে প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা মনোযোগ সহকারে করে যাও তাহলে আগামী পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হওয়ার কথা নয়। 

শ্রেণি :- অষ্টম শ্রেণি
বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান 
অধ্যায় :- ভৌত পরিবেশ ১.৩
আলোচ্য বিষয় :- তাপ

১) তাপের সংজ্ঞা দাও। 
উত্তর :- তাপ হল একপ্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়।  
২) বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর পর নির্ভর করে?
উত্তর :- বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে - বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ।
৩) সি.জি.এস পদ্ধতিতে তাপের একক কী?
উত্তর:- ক্যালোরি।
৪) এস.আই পদ্ধতিতে তাপের একক কী?
উত্তর:- জুল।
৫) তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কী?
উত্তর :- ক্যালোরিমিটার।
৬) গলনাঙ্ক কাকে বলে?
উত্তর:- স্থির চাপে, যে নির্দিষ্ট উষ্ণতায় কঠিন পদার্থ গলে গিয়ে তরলে পরিণত হয় সেই নির্দিষ্ট উষ্ণতাকে কঠিন পদার্থের গলনাঙ্ক বলে।
৭) চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কী পরিবর্তন হয়?
উত্তর :- চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়।
৮) হিমাঙ্ক কাকে বলে?
উত্তর:- স্থির চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয় সেই নির্দিষ্ট উষ্ণতাকে তরল পদার্থের হিমাঙ্ক বলে।
৯) কোন পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক শূন্য হয়?
উত্তর:- বরফ।
১০) জল বরফে পরিণত হলে আয়তনের কী পরিবর্তন ঘটে?
উত্তর:- আয়তন বাড়ে।
১১) গলনের ফলে আয়তন বাড়ে এমন দুটি পদার্থের নাম লেখো।
উত্তর :- মোম এবং লোহা।
১২) গলনের ফলে আয়তন কমে এরূপ দুটি পদার্থের নাম লেখো।
উত্তর :- বরফ এবং ঢালাই লোহা।
১৩) জল বরফে পরিণত হলে ঘনত্বের কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তর:- ঘনত্ব কমে যায়।
১৪) বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্ৰাম কথাটির অর্থ কী?
উত্তর :- বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে বোঝায় - প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0°সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম বরফ সম্পূর্ণরূপে গলে জলে পরিণত হতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন।
১৫) কোনো তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? 
উত্তর :- চাপ বাড়ালে তরলের স্ফুটন প্রক্রিয়া বাধা পেয়ে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আবার চাপ কমালে তরলের বাষ্পে পরিণত হতে সুবিধা হয়। অর্থাৎ স্ফুটনাঙ্ক কমে যায়। তাই তরলের স্ফুটনাঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত।
১৬) হিমমিশ্রণ কাকে বলে?
উত্তর :- যে মিশ্রণ দিয়ে মূল পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায়, তাকে হিমমিশ্রণ বলে। বরফ ও সাধারণ লবণ 3 : 1 অনুপাতে মেশালে হিমমিশ্রণ সৃষ্টি হয়।
১৭) হিমমিশ্র কী কাজে লাগে?
উত্তর:- মাছ-মাংস সংরক্ষণে, ওষুধ সংরক্ষণে এবং আইসক্রিম, কুলপি বরফ প্রস্তুতিতে।
১৮) হিম মিশ্রণ কোন নীতিতে কাজ করে? 
উত্তর :- কোন বিশুদ্ধ পদার্থে অপদ্রব্য মিশ্রিত করলে পদার্থটির গলনাঙ্ক হ্রাস পায়।
১৯) হিম মিশ্রণ তৈরি করতে বরফের সঙ্গে কী মেশাতে হয়?
উত্তর :- নুন।  
২০) গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? 
উত্তর :- গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায় কারণ জিভের জলের বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লীন তাপ জিভ থেকে সরবরাহ হয়। ফলে জিভ ঠান্ডা হয় এবং কুকুর আরাম বোধ করে।
২১)  এমন একটি পদার্থের নাম লেখো যার তিনটি অবস্থা নেই।
উত্তর :- আয়োডিন।
২২) বাষ্পায়ন কাকে বলে?
উত্তর:- যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে।
২৩) স্ফুটন কাকে বলে?
উত্তর:- কোন নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের প্রক্রিয়াকে স্ফুটন বলা হয়।
২৪) জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তর:- ১০০ ডিগ্রি সেলসিয়াস।
২৫) কুয়াশা কখন দেখা যায়?
উত্তর:- শীতকালের ভোরবেলায়।  
২৬) সন্ধ্যেবেলায় শিশির পড়ে না কেন?  
উত্তর :- সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের তাপমাত্রা শিশিরাঙ্কের নীচে নামতে পারে না। এই জন্যই সন্ধ্যাবেলায় শিশির পড়ে না।
২৭) ঘনীভবন কাকে বলে?
উত্তর:- বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনী ভবন বলে।
২৮) বাষ্পীভবন কাকে বলে? 
উত্তর :- প্রধান নদী তরল পদার্থের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে।
২৯) সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে?
উত্তর:- বিকিরণ পদ্ধতিতে।
৩০) থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন?
উত্তর:- বিজ্ঞানী স্যার জেমস ডিওয়ার।
৩১) কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর :- কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে। যথা - বস্তুর ভর, বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর।
৩২) তাপ সঞ্চালন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? 
উত্তর :- তিনটি পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়। যথা - পরিবহন, পরিচলন এবং বিকিরণ।
৩৩) পৃথিবী কোন পদ্ধতিতে উত্তপ্ত হয়? 
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে। 
৩৪) তাপ প্রবাহের কোন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? 
উত্তর :- বিকিরণ পদ্ধতি। 
৩৫) পরিচলন প্রণালীতে তাপ কোন দিকে সঞ্চালিত হয়? 
উত্তর :- উপরের দিকে। 
৩৬) শীতকালে আগুন জ্বালিয়ে তার পাশে বসলে আমাদের গরম লাগে। এখানে কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়? 
উত্তর :- বিকিরণ পদ্ধতিতে। 
৩৭) লীন তাপের একক কী?
উত্তর :- সি জি এস পদ্ধতিতে ক্যালোরি/গ্রাম এবং এস আই পদ্ধতিতে জুল/কিলোগ্রাম। 
৩৮) প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক কত? 
উত্তর :- 0°C
৩৯) বরফ গলনের লীন তাপ কত? 
উত্তর :- ৮০ ক্যালোরি/গ্রাম।
৪০) কোন কোন ধাতু মিশিয়ে ফিউজতার তৈরি করা হয়? 
উত্তর :- সিসা ও টিন।
৪১) সিসা ও টিন মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয় কেন? 
উত্তর :- পরিবাহী তারের গলনাঙ্ক সিসা ও টিন উভয়ের গলনাঙ্কের চেয়ে কম।
৪২) সব তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী পদার্থ কোনটি? 
উত্তর :- রুপো। 
৪৩) তাপের সুপরিবাহী একটি অধাতুর নাম লেখো।
উত্তর :- গ্রাফাইট। 
৪৪) তাপের সুপরিবাহী একটি তরল ধাতুর নাম লেখো।
উত্তর :- পারদ। 
৪৫) সি জি এস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? 
উত্তর :- ক্যালোরি/গ্রাম ডিগ্রি সেলসিয়াস।
৪৬) এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? 
উত্তর :- জুল/কিলোগ্রাম কেলভিন।
৪৭) ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কী? 
উত্তর :- 1 ক্যালরি = 4.2 জুল। 
৪৮) আপেক্ষিক তাপ কাকে বলে? এর একক কি?
উত্তর :- একক ভরের পদার্থের উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। 
সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল ক্যালোরি / গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল / কেজি কেলভিন।
৪৯) "জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে" - এই ঘটনার সুবিধা ও অসুবিধা লেখো।
উত্তর :- 
অসুবিধা :- i) শীত প্রধান দেশে মোটরের রেডিয়েটরে থাকা জল বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যায়। অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়। শীতের দেশে বাড়ির জল সরবরাহে পাইপ গুলিও কখনো কখনো ফেটে যায়। 
ii) শীত প্রধান দেশে পাথরের মাঝখানে থাকার জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এবং অনেক সময় পাথর ফেটে ধস নামে।
সুবিধা :- বরফের ঘরে তো জলের তুলনায় কম। এই কারণে বরফ জলের উপরে ভেসে থাকে। বরফের তলায় জল থাকায় সামুদ্রিক প্রাণীরা বেঁচে থাকতে পারে। 
৫০) বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তর :- বাষ্পায়নের হার নিম্নলিখিত বিষয়ের উপর নির্ভর করে -
i) তরলের উপরিতলের ক্ষেত্রফল।
ii) তরলের উষ্ণতা।
iii) তরলের ওপর বায়ু চলাচলের হার।
iv) তরলের প্রকৃতি।
৫১) প্রেসার কুকার যন্ত্রে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন?
উত্তর :- পাত্রের মুখ ঢাকনা দিয়ে চেপে রান্না করলে পাত্রের মধ্যে যত জলীয় বাষ্প উৎপন্ন হবে তা জমতে থাকবে এবং ভিতরের চাপ বাড়তে থাকবে। এই চাপ পাত্রের মধ্যে থাকা জলের স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেবে। অধিক চাপে পাত্রের মধ্যেকার জল খোলা হাওয়ায় যে উষ্ণতায় ফুটতো তার চেয়ে বেশি উষ্ণতায় ফুটবে। ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেসার কুকার যন্ত্র এই নীতি অনুযায়ী 100°C উষ্ণতার থেকে বেশি উষ্ণতায় জল ফোটানো হয় । ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়।
৫২) শীতকালে কুয়াশা জমে কেন? 
উত্তর :- শীতকাল রাত্রিবেলায় যখন বাতাস স্থির থাকে তখন ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। শীতকালে ভোর বেলায় তাপমাত্রা কমতে থাকলে ওই জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার উপর জল কণা রূপে জমা হয়ে ভাসতে থাকে এবং কুয়াশা জমে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...