সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, মাধ্যমিক, ইতিহাস

আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :-  ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...

সপ্তম শ্রেণি, ভূগোল, প্রথম অধ্যায়, পৃথিবীর পরিক্রমণ








১) সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়ো?

উত্তর :- সূর্য পৃথিবীর তুলনায় ১৩ লক্ষ গুণ বড়ো।

২) পৃথিবীর অক্ষ কাকে বলে?

উত্তর :- যে কল্পিত অক্ষরেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে, তাকেই পৃথিবীর অক্ষ বলে।

৩) পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?

উত্তর :- পৃথিবীর কক্ষপথে আকৃতি উপবৃত্তাকার।

৪) পৃথিবীর মেরু কাকে বলে?

উত্তর :- পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদন্ডটি বেরিয়ে থাকার কথা, সেই প্রান্ত দুটিকে মেরু বলে।

৫) পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ কত?

উত্তর :- পৃথিবীর পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে প্রায় ৩০ কিমি।

৬) মুক্তি বেগের মান কত?

উত্তর :- প্রতি সেকেন্ডে ১১.২ কিমি।

৭) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

উত্তর :- সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।

৮) পৃথিবীর কক্ষপথ কাকে বলে?

উত্তর :- পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে, সেটাই পৃথিবীর কক্ষপথ।

৯) পৃথিবীর কক্ষপথের ফোকাসে কে অবস্থান করে?

উত্তর :- পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে।

১০) কোন তারিখে পৃথিবীর অপসুর অবস্থান হয়?

উত্তর :- ৪ জুলাই পৃথিবীর অপসুর অবস্থান লক্ষ্য করা যায়।

১১) কোন তারিখে পৃথিবীর অনুসূর অবস্থান লক্ষ্য করা যায়?

উত্তর :- ৩ জানুয়ারি।

১২) অপসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হয়?

উত্তর :- ১৫ কোটি ২০ লক্ষ কিলোমিটার।

১৩) অনুসুর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত হয়?

উত্তর :- ১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার।

১৪) সৌরবছর কাকে বলে?

উত্তর :- পৃথিবী সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে প্রায় 365 দিন সময় নেই। এই সময়টাকে এক সৌরবছর ধরা হয়।

১৫) অধিবর্ষ বা লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়?

উত্তর :- ২৯ দিন।

১৬) পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে?

উত্তর :- ৬৬ ১/২° ( ৬৬ পূর্ণ একের দুই ডিগ্রি )

১৭) মার্গ শব্দের অর্থ কী?

উত্তর :- পথ।

১৮) বিষুব শব্দের অর্থ কী?

উত্তর :- সমান দিন ও রাত্রি।

১৯) পৃথিবীর উত্তরায়ন কোন তারিখে হয়?

উত্তর :- ২২ ডিসেম্বর থেকে ২১ জুন পর্যন্ত পৃথিবীর উত্তরায়ন।

২০) পৃথিবীর দক্ষিণায়ন কোন তারিখে হয়?

উত্তর :- ২১ জুন থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর দক্ষিণায়ন।

২১) মহাবিষুব কোন তারিখে?

উত্তর :- ২১ মার্চ উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব।

২২) কর্কট সংক্রান্তি কত তারিখে হয়?

উত্তর :- ২১ জুনকে কর্কট সংক্রান্তি বলা হয়।

২৩) জলবিষুব কোন তারিখে হয়?

উত্তর :- ২৩ সেপ্টেম্বর।

২৪) মকর সংক্রান্তি কোন তারিখে হয়?

উত্তর :- ২২ ডিসেম্বর।

২৫) নিশীথ সূর্যের দেশ কোন অঞ্চলকে বলা হয়?

উত্তর :- নরওয়ের উত্তরে হ্যামারফেস্ট বন্দরকে।

২৬) মেরুপ্রভা কোথায় দেখা যায়?

উত্তর :- সুমেরু ও কুমেরু অঞ্চলে।

২৭) নিরক্ষরেখার অপর নাম কী?

উত্তর :- বিষুব রেখা।

২৮) পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?

উত্তর :- পশ্চিম থেকে পূর্ব দিকে।

২৯) অনুসুর অবস্থানের সময় উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে?

উত্তর :- শীতকাল।

৩০) অধিবর্ষ প্রথম কারা আবিষ্কার করেন?

উত্তর :- মিশরীয়রা।

৩১) কোন অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি?

উত্তর :- নিরক্ষীয় অঞ্চলে।

৩২) দক্ষিণ গোলার্ধে কোন ঋতুতে বড়দিন পালন করা হয়?

উত্তর :- গ্ৰীষ্মকালে।

৩৩) কোন দেশে মধ্যাহ্নে সূর্য দেখা যায় না?

উত্তর :- ফিনল্যান্ডে।

৩৪) সূর্যের বার্ষিক আপাত গতিকে কী বলে?

উত্তর :- রবিমার্গ।

৩৫) মেরুজ্যোতির অপর নাম কী?

উত্তর :- মেরুপ্রভা বা অরোরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...