সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অষ্টম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া

আদরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এর লক্ষ্য "সবার শিক্ষা; সবার উন্নতি"। আমাদের আজকের পোস্টে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায়টি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তাদের উত্তর গুলো দেওয়া হলো। তোমাদের আগামী দ্বিতীয় সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলি করে যাও তাহলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় ( Second Summative Exam ) কোন অসুবিধা তোমাদের হবে না। তাই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই সার্চ করবে www.rajeshsir.in এবং Rajesh Sir   Tutorial   ইউটিউব চ্যানেল। প্রতিটি প্রশ্নের মান :-১ ১) কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ২) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্র...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, চতুর্থ অধ্যায়








জীববিদ্যা ও মানব কল্যাণ ( চতুর্থ অধ্যায়) অধ্যায়ের ( অনাক্রম্যতার ধারনা ও ও টিকার ধারণা )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, দীর্ঘ প্রশ্নোত্তর | Class 9 Life  Science jib bidya o Manab Kalyan short type Question and Answer, long type questions and answers : জীববিদ্যা ও মানবকল্যাণ ( চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Jib Bidya o Manab  Kalyan short type and long type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Jib Bidya o Manab Kalyan Question and Answer 

পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জীব বিদ্যা ও মানব কল্যাণ (চতুর্থ অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Jib Bidya o Manab Kalyan Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। বার্ষিক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য এই প্রশ্নোত্তর গুলি খুবই সহায়ক হবে। 

বিষয় :-  জীবন বিজ্ঞান 

অধ্যায় :-  চতুর্থ অধ্যায় 

"জীববিদ্যা ও মানব কল্যাণ"

পাঠ একক :- অনাক্রম্যতা।

১) ইমিউনোলজির জনক কে? 

উত্তর :- এডওয়ার্ড জেনার। 


২) অনাক্রমতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের নাম লেখো।

উত্তর :- লাইসোজাইম।


৩) অ্যান্টিজেনের রাসায়নিক প্রকৃতি লেখো।

উত্তর :- অ্যান্টিজেন পেপটাইড বা বহু শর্করা বা লিপিড জাতীয় হয়ে থাকে। এটি একপ্রকার গ্লাইকো প্রোটিন।


৪) এক্সোজেনাস অ্যান্টিজেনের নাম লেখো।

উত্তর :- পরাগরেণু এবং জীবাণু।


৫) অ্যান্টিজেনের যে অংশের সাথে অ্যান্টিবডি যুক্ত হয় সেই অংশটি কে কি বলে? 

উত্তর :- এপিটোপ।


৬) অ্যান্টিবডি গুলি কোন প্রক্রিয়ায় অ্যান্টিজেনকে আগ্রাসী কোশের কাছে গ্রহণযোগ্য করে তোলে?

উত্তর :- অপসোনাইজেশন।


৭) অ্যান্টিবডির ট্রেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে?

উত্তর :- ডাই সালফাইড বন্ধন দ্বারা সংযুক্ত থাকে। 


৮) আমাদের দেহে কত প্রকার ইমিউনোগ্লোবিউলিন গঠিত হয়?

উত্তর :- আমাদের দেহে পাঁচ প্রকার ইমিউনো গ্লোবিউলিন থাকে। এগুলি হল - IgG, IgA, IgM, IgD এবং IgE ।


৯) কোন প্রকার অ্যান্টিবডির গঠন ডায়মার প্রকৃতি হয়?

উত্তর :- IgA


১০) কোলোস্ট্রাম উপস্থিত অ্যান্টিবডি কোনটি?

উত্তর :- IgG


১১) অশ্রুতে কোন শ্রেণীর অ্যান্টিবডি দেখা যায়?

উত্তর :- IgA


১২) ভ্রূণের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি কি?

উত্তর :- IgM 


১৩) পেন্টামার হিসেবে উপস্থিত ইমিউনোগ্লোবিনটির নাম লেখো।

উত্তর :- IgM 


১৪) সবচেয়ে বেশি আণবিক গুরুত্বের অ্যান্টিবডি কোনটি? 

উত্তর :- IgM


১৫) ভ্রুনের দেহে প্রথম সংশ্লেষিত অ্যান্টিবডি নাম কি?

উত্তর :- IgG 


১৬) রক্তে কোন Ig - এর ঘনত্ব সর্বাধিক?

উত্তর :-  IgG


১৭) কোন প্রকার অ্যান্টিবডি ভাইরাস ও ব্যাকটেরিয়া কে ধ্বংস করতে পারে? 

উত্তর :- IgG


১৮) কোন কোন কোশ অনাক্রমণ সাড়া জাগাতে সাহায্য করে?

উত্তর :- T কোশ, B কোশ এবং ম্যাক্রো ফাজ প্রভৃতি কোশগুলি অনাক্রমণ সাড়া জাগাতে সাহায্য করে।


১৯) রসভিত্তিক অনাক্রমতার জন্য দায়ী কোশ কোনটি?

উত্তর :- B লিম্ফোসাইট। 


২০) কোশনির্ভর অনাক্রমতার প্রধান কোশ কোনটি?

উত্তর :- T লিম্ফোসাইট।


২১) APC - এর পুরো নাম কি?

উত্তর :- অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। 


২২) লিম্ফোকাইন কোন কোশ থেকে ক্ষরিত হয়?

উত্তর :- T লিম্ফোসাইট। 


২৩) অ্যান্টিবডি সৃষ্টির দ্বারা রোগ প্রতিরোধ করা কোন রক্ত কণিকার কাজ?

উত্তর :- B লিম্ফোসাইট।


২৪) অ্যান্টিবডির আকৃতি কেমন হয়?

উত্তর :- Y আকারের। 


২৫) প্রতিটি অ্যান্টিবডি কয়টি পলি পেপটাইড শৃংখল নিয়ে গঠিত? 

উত্তর :- চারটি। 


২৬) ভাইরাস আক্রান্ত কোশ থেকে কোন প্রোটিন ক্ষরিত হয়?


২৭) উত্তর :- ইন্টারফেরন নামক অ্যান্টিভাইরাল প্রোটিন।


২৮) সবচেয়ে বড় অ্যান্টি বডি কোনটি? 

উত্তর :- IgM 


২৯) কোন আন্টিবডি এলার্জি বিক্রিয়া ঘটায়?

উত্তর :- IgE 


৩০) অনাক্রম্য তন্ত্রের একক কি? 

উত্তর :- লিম্ফোসাইট।


৩১) মানবদেহের অনাক্রমতা প্রাথমিক স্তরটির নাম কি? 

উত্তর :- ত্বক।


৩২) অ্যান্টিবডি উৎপাদনকারী কোশটির নাম কি?

উত্তর :- প্লাজমা কোশ।


৩৩) গুটি বসন্তের টিকা কে আবিস্কার করেন? 

উত্তর :- এডওয়ার্ড জেনার। 


৩৪) MMR - এর পুরো নাম কি? 

উত্তর :- মাম্পস মিসলস রুবেল্লা ( Mumps Measles Rubella )।


৩৫) BCG - এর পুরো নাম কি? 

উত্তর :- ব্যাসিলাস ক্যামেট গুয়েরিন ( Bacillus Calmettee Guerin )


৩৬) ATS - এর পুরো নাম কি?

উত্তর :- অ্যান্টি টিটেনাস সিরাম ( Anti Tetanus Serum )


৩৭) OPV - এর পুরো নাম কি? 

উত্তর :- ওরাল পোলিও ভ্যাকসিন ( Oral Polio Vaccine )। 


৩৮) কোন ভ্যাকসিন হেপাটাইটিস B রোগ সংক্রমণ থেকে রক্ষা করে?

উত্তর :- হেপাটাইটিস B ভ্যাকসিন।


৩৯) DPT - এর পুরো নাম কি?

উত্তর :- ডিপথেরিয়া পারটুসিস টিটেনাস ( Diptheria Pertussis Tetanus )।


৪০) জলাতঙ্ক রোগের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? 

উত্তর :- বিজ্ঞানী লুই পাস্তুর। 


৪১) একটি ওরাল ভ্যাকসিনের উদাহরণ দাও। 

উত্তর :- OPV 


৪২) MMR - ভ্যাকসিনটি কত বয়সেই দেওয়া হয়? 

উত্তর :- ৯ থেকে ১২ মাস বয়সে।


৪৩) কোন টিকা কোশের অংশ থেকে তৈরি করা হয়?

উত্তর :- নিউমোকক্কাল ভ্যাকসিন বা হেপাটাইটিস B 


৪৪) একটি মিশ্র টিকার উদাহরণ দাও।

উত্তর :- DPT 


৪৫) একটি সংযুক্ত টিকার উদাহরণ দাও। 

উত্তর :- হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি টিকা।


৪৬) একটি জীবিত সংক্রমণ ক্ষমতাহীন ভ্যাকসিনের নাম লেখো।

উত্তর :- ব্যাকটেরিয়া ঘটিত টিকা BCG / ভাইরাস ঘটিকা OPV 


৪৭) T লিম্ফোসাইটের উৎপত্তিস্থল এবং পরিণতি স্থল কোথায়? 

উত্তর :- উৎপত্তিস্থল :- অস্থিমজ্জা 

             পরিণতিস্থল :- থাইমাস গ্রন্থি।


৪৮) দুটি টক্সয়েডের উদাহরণ দাও। 

উত্তর :- টিটেনাস টক্সয়েড ও ডিপথেরিয়া টক্সয়েড।


৪৯) BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়? 

উত্তর :- যক্ষা বা টিউবার কুলোসিস।


৫০) মেমরি বা স্মৃতি কোশের কাজ কি? 

উত্তর :- মেমরি বা স্মৃতি কোশ গৌণ অনাক্রমণ সাড়ার সময় অতি দ্রুত অ্যান্টিবডি গঠন করে।


১) অনাক্রম্যতা কাকে বলে? 

উত্তর :- অধিবিষ, রোগ বা রোগ সৃষ্টিকারী জীবাণুর বা পদার্থের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে জীবের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষমতাকে অনাক্রম্যতা বলে।


২) সহজাত অনাক্রম্যতা বলতে কী বোঝো?

উত্তর :- যে অনাক্রমণ ব্যবস্থা জন্ম থেকেই মানবদেহে সক্রিয় থাকে এবং দেহে প্রবেশ করা জীবাণুর বিরুদ্ধে কিছু প্রতিরোধ গড়ে তুলতে পারে, তাকে সহজাত অনাক্রম্যতা বলে।

যেমন ত্বক এবং মিউকাস পর্দা দেহে রোগ জীবাণুর প্রবেশে বাধা দেয়।


৩) অর্জিত অনাক্রম্যতা বলতে কী বোঝো? উদাহরণসহ লেখো।

উত্তর :- জন্মের পর বাইরে থেকে কোন জীবাণু সংক্রমনের ফলে ভ্যাকসিন রূপে অ্যান্টিজেন প্রবেশে বা কৃত্রিম অ্যান্টিবডি প্রবেশ করলে দেহে যে নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, তাকে অর্জিত অনাক্রম্যতা বলে। যেমন পোলিও ভ্যাকসিন, টিটেনাস টক্সয়েড প্রভৃতি।


৪) অর্জিত অনাক্রম্যতা কয় প্রকার ও কি কি?

উত্তর :- অর্জিত অনাক্রম্যতা দুই প্রকার। যথা -  i ) রস নির্ভর অনাক্রম্যতা এবং ii) কোশ নির্ভর অনাক্রম্যতা।


৫) অ্যান্টিজেন কি? 

উত্তর :- সাধারণত প্রোটিন ধর্মী বা পলিস্যাকারাইড - জাতীয় যে বহিরাগত পদার্থ প্রাণী দেহের মধ্যে প্রবেশ করে, প্রাণী অনাক্রমতন্ত্রকে উদ্দীপিত করে অনাক্রমণ সাড়ার সৃষ্টি করে, তাকে অ্যান্টিজেন বলে।


৬) অ্যান্টিবডি কাকে বলে?

উত্তর :- বাইরে থেকে প্রবিষ্ট অ্যান্টিজেনের উপস্থিতিতে দেহের B লিম্ফোসাইট কোশ থেকে উৎপন্ন যে প্রোটিন - ধর্মী উপাদান ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, তাকে অ্যান্টি বডি বলে। এরা অ্যান্টিজেন অনুর সঙ্গে বিক্রিয়া করে তাদের নিষ্ক্রিয় করে দেয়।


৭) এপিটোপ এবং প্যারাটোপ কী?

উত্তর :- এপিটোপ :- অ্যান্টিজেনের যে নির্দিষ্ট অংশে অ্যান্টিবডি আবদ্ধ হয়, তাকে এপিটোপ বলে।

প্যারাটোপ :- লিম্ফোসাইট ও অ্যান্টিবডি র যে অংশ এন্টিজেনের সঙ্গে সংযোগ স্থাপন করে, তাকে প্যারাটোপ বলে।


৮) টিকা বা ভ্যাকসিন কাকে বলে? টিকার দুটি উদাহরণ দাও। 

উত্তর :- রোগ প্রতিরোধের উদ্দেশ্যে কোন মৃত বা দুর্বল জীবাণু বা তার দেহাংশ থেকে প্রস্তুত উপাদান মানব শরীরে প্রবেশ করানো হয়, একে টিকা বা ভ্যাকসিন বলে। 

উদাহরণ :- DPT, MMR টিকা।


৯) টিকাকরণ কাকে বলে? টিকাকরণের গুরুত্ব লেখো।

উত্তর :- রোগ প্রতিরোধের জন্য নির্দিষ্ট সূচি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর টিকা প্রদান কে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে।

টিকাকরণের গুরুত্ব :- i) টিকাদানের ফলে নির্দিষ্ট রোগ গুলি সংক্রমণ প্রতিরোধ করা যায়। ii) পৃথিবী থেকে রোগ নির্মূল করতে টিকাকরণ গুরুত্বপূর্ণ। 


১০) কোশ নির্ভর অনাক্রম্যতা কাকে বলে?

উত্তর :- দেহের অনাক্রম্য তন্ত্রের সাথে যুক্ত বিভিন্ন কোশের মাধ্যমে যে অনাক্রম্যতা সৃষ্টি হয়, তাকে কোশ নির্ভর অনাক্রম্যতা বলে। এক্ষেত্রে প্রধানত দেহের T লিম্ফোসাইট অংশ নেয়।


১১ ) বুস্টার ডোজ কি?

উত্তর :- দেহে বেশি মাত্রায় এবং অনবরত অ্যান্টিবডি যোগানোর জন্য প্রথম ডোজের পর নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরায় ভ্যাকসিন প্রয়োগের পদ্ধতিকে বুস্টার ডোজ বলে।

যেমন - প্রতি ১০ বছর অন্তর টিটেনাসের বুস্টার ডোজ নিতে বলা হয়।


১২) টিকাকরণের নীতিটি লেখো।

উত্তর :- প্রথমবার দেহে কোন জীবানু বা তার অংশ সামান্য মাত্রায় প্রবেশ করালে প্রতিরোধ তন্ত্রের স্মৃতি তা মনে রাখে। পরবর্তীকালে ওই জীবাণুর সংক্রমণ ঘটলে দেহ ওই স্মৃতির ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়। ফলে রোগটি দেহে সংক্রামিত হতে পারে না।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...