সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

অষ্টম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া








আদরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এর লক্ষ্য "সবার শিক্ষা; সবার উন্নতি"। আমাদের আজকের পোস্টে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায়টি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তাদের উত্তর গুলো দেওয়া হলো। তোমাদের আগামী দ্বিতীয় সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলি করে যাও তাহলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় ( Second Summative Exam ) কোন অসুবিধা তোমাদের হবে না। তাই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই সার্চ করবে www.rajeshsir.in এবং Rajesh Sir  Tutorial ইউটিউব চ্যানেল।

প্রতিটি প্রশ্নের মান :-১

১) কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

২) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকাটির নাম কী?

উত্তর :- দিগদর্শন।

৩) কে, কত খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন?

উত্তর :- ১৭৮০ খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি।

৪) বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কী?

উত্তর :- সমাচার দর্পণ।

৫) ডিরোজিওর ছাত্রদের কী বলা হত?

অথবা

ডিরোজিওর ছাত্ররা কী নামে পরিচিত?

উত্তর :- ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ।

৬) প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- আত্মারাম পান্ডুরঙ্গ।

৭) আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- রাজা রামমোহন রায় (১৮১৫ খ্রিঃ )।

৮) আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী (১৮৭৫ খ্রি: )

৯) জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু (১৮৭৬ খ্রিস্টাব্দে)।

১০) পশ্চিম ভারতে নারী শিক্ষা প্রসারে একজন উদ্যোগী মহিলার নাম লেখো।

উত্তর :- পন্ডিতা রমাবাঈ।

১১) কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন?

উত্তর :- স্যার সৈয়দ আহমদ খান(১৮৭৫ খ্রিস্টাব্দে)।

১২) মুসলমান সংস্কারকদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য কে ছিলেন?

উত্তর :- স্যার সৈয়দ আহমদ খান।

১৩) কাকে "মুসলমান সমাজের রামমোহন" বলা হয়?

উত্তর :-স্যার সৈয়দ আহমদ খান।

১৪) ফরাজী কথার অর্থ কী?

উত্তর :- ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য।

১৫) তিতুমীরের আসল নাম কী ছিল?

উত্তর :- মির নিশার আলী।

১৬) নীলদর্পণ নাটকটি কে রচনা করেন?

উত্তর :- দীনবন্ধু মিত্র।

১৭) কে কত খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন?

উত্তর :- ১৮৯৩ খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করে।

১৮) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর :- হরিশচন্দ্র মুখোপাধ্যায়।

১৯) দিকু কাদের বলা হত?

উত্তর :- সাঁওতালরা তাদের এলাকায় বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলতো।

২০) ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

উত্তর :- লর্ড ক্যানিং।

২১) "লোক হিতবাদী" নামে কে পরিচিত?

উত্তর :- গোপালহরি দেশমুখ।

২২) কে প্রথম শুদ্ধি আন্দোলন চালু করেন?

উত্তর :- স্বামী দয়ানন্দ সরস্বতী।

২৩) মহারাষ্ট্রে নিম্ন বর্ণের সমাজ সংস্কারক নেতা কে ছিলেন?

উত্তর :- জ্যোতিরাও ফুলে।

২৪) সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর :-  সিধু এবং কানু।

২৫) সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়?

উত্তর :- ১৮২৯ খ্রিস্টাব্দে।

২৬) কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়?

উত্তর :- ১৮৫৬ খ্রিস্টাব্দে।

২৭) হেনরি লুই ভিভিয়ান বিরোধী কোন কলেজের অধ্যাপক ছিলেন?

উত্তর :- হিন্দু কলেজ।

২৮) দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলা হয়?

উত্তর :- বীরেশ লিঙ্গম পান্তুলু।

২৯) সত্যশোধক সমাজ কে গড়ে তোলেন?

উত্তর :- জ্যোতিরাও ফুলে।

৩০) জাতীয় মেলার পরবর্তীকালে কী নাম হয়েছিল?

উত্তর :- হিন্দু মেলা।

৩১) হুল কথাটির অর্থ কী?

উত্তর :- বিদ্রোহ।

৩২) মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।

উত্তর :- বিরসা মুন্ডা

৩৩) সিপাহীরা কাকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছিলেন?

উত্তর :- বাহাদুর শাহ জাফর।

৩৪) ১৮৫৭ খ্রিস্টাব্দে বিদ্রোহের সময় গ্রামে খবর দেওয়ার মাধ্যম কী ছিল?

উত্তর :- রুটি।

৩৫) ১৮৫৭ খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর :- লর্ড ক্যানিং।

৩৬) নীল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর :- বিষ্ণুচরন বিশ্বাস, দিগম্বর বিশ্বাস‌।

৩৭) বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?

উত্তর :- তিতুমীর।

৩৮) মহারানীর ঘোষণাপত্র কত সালে পেশ হয়?

উত্তর :- ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ লা নভেম্বর।

৩৯) "দামিন - ই - কোহ" কথাটির অর্থ কী?

উত্তর :- পাহাড়ের প্রান্ত দেশ।

৪০) সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন?

উত্তর :-: রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

৪১) দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তর :- মার্শম্যান।

৪২) গঙ্গাসাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেন?

উত্তর :- লর্ড ওয়েলেসলি ১৮০৩ খ্রিস্টাব্দে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন।

৪৩) ব্রাহ্মসমাজ কত সালে গড়ে ওঠে?

উত্তর :- ১৮২৮ খ্রিস্টাব্দে।

৪৪) মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তর :- দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে।

৪৫) ফরাজি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর :- হাজী শরিয়ত উল্লাহ।

৪৬) ওয়াহাবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন?

উত্তর :- তিতুমীর।

৪৭) কে, কত খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সূচনা করেন?

উত্তর :- ১৮৫৭ খ্রিস্টাব্দের মার্চ মাসে মঙ্গল পান্ডে মহাবিদ্রোহের সূচনা করেন।

৪৮) কোথায় মহাবিদ্রোহের সূচনা হয়?

উত্তর :- ব্যারাকপুরের সেনা ছাউনিতে।

৪৯) মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?

উত্তর :- মঙ্গল পান্ডে।

৫০) মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উত্তর :- নানা সাহেব, তাতিয়া টোপি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...