সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

একাদশ শ্রেণি, পরীক্ষার সূচি


 


প্রিয়, একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। আজ আমরা এখানে এখানে একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সূচি সম্পর্কে আলোচনা করলাম।

চলতি বছর থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে চালু হতে চলেছে সিমেস্টার ব্যবস্থা। একই সঙ্গে পাঠ্যক্রম এবং প্রশ্নপত্রের ধরনেও পরিবর্তন আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার ২০২৪-’২৫ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির দু’টি সিমেস্টারের দিনক্ষণ ঘোষণা করল সংসদ। বুধবার নয়া পরীক্ষা ব্যবস্থার নির্ঘন্ট-সহ অন্যান্য তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে বিশদ জানানো হল সংসদের তরফে।



প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সিমেস্টারের পরীক্ষা নেওয়া হবে আগামী সেপ্টেম্বর মাসে। স্কুলগুলিতে পরীক্ষা শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। রইল বিস্তারিত সূচি—


১৩ সেপ্টেম্বর- প্রথম ভাষা


১৮ সেপ্টেম্বর- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম প্রভৃতি ভোকেশনাল বিষয়


১৯ সেপ্টেম্বর- দ্বিতীয় ভাষা


২০ সেপ্টেম্বর- ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


২১ সেপ্টেম্বর- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি



২৩ সেপ্টেম্বর- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস


২৪ সেপ্টেম্বর- স্ট্যাটিস্টিক্স (রাশিবিজ্ঞান), সাইকোলজি (মনোবিদ্যা), কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ইতিহাস


২৫ সেপ্টেম্বর- রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়


২৬ সেপ্টেম্বর- দর্শন


২৭ সেপ্টেম্বর- গণিত, এগ্রিকালচার, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি এবং আরবি


২৮ সেপ্টেম্বর- বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন


৩০ সেপ্টেম্বর- সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সমাজবিদ্যা


অর্থাৎ, পুজোর ছুটির আগেই স্কুলগুলিতে প্রথম সিমেস্টারের পরীক্ষা সম্পন্ন হবে। প্রতি দিন দুপুর ৩টে থেকে ৪টে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা নেওয়া দুপুর ৩টে থেকে ৩টে ৪৫ মিনিট পর্যন্ত। যে হেতু নয়া সিমেস্টার সিস্টেমে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ারও সুযোগ রয়েছে, স্কুলগুলির সুবিধা অনুযায়ী, এই পরীক্ষার আয়োজন করা হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত সময় সাপ্লিমেন্টারি পরীক্ষাতেও অপরিবর্তিত রাখা হবে।


একাদশের দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা হবে পরের বছর মার্চ মাসে। ৩ মার্চ থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। তবে দ্বিতীয় সিমেস্টারে পরীক্ষা শুরু হবে দুপুর ৩টে থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ, পরীক্ষার জন্য দু’ঘন্টা সময় বরাদ্দ করা হবে। ভিস্যুয়াল আর্টস, মিউজ়িক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা হবে দুপুর ৩টে থেকে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। রইল বিস্তারিত সূচি—


৩ মার্চ- প্রথম ভাষা


৪ মার্চ- হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজ়ড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেক্ট্রনিক্স, ট্যুরিজ়ম অ্যান্ড হসপিট্যালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিয়োরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম ইত্যাদি ভোকেশনাল বিষয়


৫ মার্চ- দ্বিতীয় ভাষা


৬ মার্চ- ইকনমিক্স (অর্থনীতি) বা অ্যান্থ্রোপোলজি (নৃতত্ববিদ্যা) বা সায়েন্স অফ ওয়েল বিয়িং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স


৭ মার্চ- পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, এডুকেশন, অ্যাকাউন্ট্যান্সি


৮ মার্চ- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, হেলথ অ্যান্ড ফিজ়িক্যাল এডুকেশন, মিউজ়িক, ভিস্যুয়াল আর্টস


১০ মার্চ- স্ট্যাটিস্টিক্স (রাশিবিজ্ঞান), সাইকোলজি (মনোবিদ্যা), কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ় অফ অডিটিং, ইতিহাস


১১ মার্চ- রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজ়নেস স্টাডিজ়


১২ মার্চ- দর্শন


১৩ মার্চ- গণিত, এগ্রিকালচার, জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, ফারসি এবং আরবি


১৭ মার্চ- বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন


১৮ মার্চ- সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং সমাজবিদ্যা


এ ক্ষেত্রে উল্লেখ্য, একাদশের পরীক্ষার সময়সূচি সংসদের তরফে প্রকাশ করা হলেও পরীক্ষা আয়োজনের দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে মূল্যায়ন— সমস্ত কিছুর দায়ভার থাকবে স্কুলগুলির উপরেই।


একাদশ শ্রেণির সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন এবং নোটস পাওয়া যাবে 

www.rajeshsir.in থেকেই।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...