সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নবম শ্রেণি, ভূগোল, আবহবিকার

স্নেহের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। "Rajesh Sir Tutorial" -এ তোমাদের স্বাগত জানাই। এখানে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির পঞ্চম অধ্যায়‌ "আবহবিকার" । নবম শ্রেণির ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |এই প্রশ্নোত্তর গুলি তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা-নির্ণয় এবং MCQ আকারে আসতে পারে। পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ভূগোল বিষয়ের দ্বিতীয় সামেটিভ ও বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির ভূগোল পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন "আবহবিকার" অধ্যায় থেকে অবশ্যই আসবে। WBBSE Class 9 Geography " Abohobikhar " Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।        -: প্রতিটি প্রশ্নের মান ১ :-  ১) আবহবিকার শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর :- জি কে গিলবার্ট। ২) ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে? উত্তর :- আবহবিকারকে। ৩) আবহবিকারের অপর নাম কী? উত্তর :- বিচূর্ণীভবন। ৪) আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলা হয়? উত্তর :- নগ্নীভবন। ৫) আবহবিকারজাত পদার্থের স্থানান্তরকে কী বলে? উত্তর :- ক্ষয়ীভবন। ৬) পাহাড়ি অঞ্চলে শিলাচূ...

নবম শ্রেণি, ভূগোল, আবহবিকার








স্নেহের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। "Rajesh Sir Tutorial" -এ তোমাদের স্বাগত জানাই। এখানে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির পঞ্চম অধ্যায়‌ "আবহবিকার"। নবম শ্রেণির ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |এই প্রশ্নোত্তর গুলি তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা-নির্ণয় এবং MCQ আকারে আসতে পারে।

পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ভূগোল বিষয়ের দ্বিতীয় সামেটিভ ও বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির ভূগোল পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন "আবহবিকার" অধ্যায় থেকে অবশ্যই আসবে। WBBSE Class 9 Geography "Abohobikhar" Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

       -: প্রতিটি প্রশ্নের মান ১ :- 

১) আবহবিকার শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?

উত্তর :- জি কে গিলবার্ট।

২) ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে?

উত্তর :- আবহবিকারকে।

৩) আবহবিকারের অপর নাম কী?

উত্তর :- বিচূর্ণীভবন।

৪) আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলা হয়?

উত্তর :- নগ্নীভবন।

৫) আবহবিকারজাত পদার্থের স্থানান্তরকে কী বলে?

উত্তর :- ক্ষয়ীভবন।

৬) পাহাড়ি অঞ্চলে শিলাচূর্ণের চলনকে কী বলে?

উত্তর :- পুঞ্জিত ক্ষয়।

৭) যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলে বেশি ঘটে?

উত্তর :- মরু অঞ্চলে।

৮) উষ্ণ মরুভূমিতে যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া কোনটি?

উত্তর :- ক্ষুদ্রকণা বিসরণ।

৯) কোন প্রক্রিয়ায় বন্দুকের গুলি ছোঁড়ার মতো আওয়াজ শোনা যায়?

উত্তর :- ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়ায়।

১০) যান্ত্রিক ও রাসায়নিক উভয় আবহবিকার কোথায় বেশি হয়?

উত্তর :- উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে।

১১) যে আবহবিকার প্রক্রিয়ায় শিলা পেঁয়াজের খোসার মতো খুলে যায়, তাকে কী বলে?

উত্তর :- শল্কমোচন।

১২) শল্কমোচন প্রক্রিয়াটি কোন শিলায় ঘটে?

উত্তর :- গ্রানাইট শিলায়।

১৩) শিলার আবহবিকার, বিয়োজন ও অপসারণের সম্মিলিত প্রক্রিয়াটিকে কী বলে?

উত্তর :- নগ্নীভবন।

১৪) শল্কমোচন প্রক্রিয়া কোন শিলায় কার্যকর হয়ে থাকে?

উত্তর :- গ্রানাইট শিলায়।

১৫) গ্রানাইট শিলাগঠিত অঞ্চলে কী ধরনের আবহবিকার দেখা যায়?

উত্তর :- শল্কমোচন।

১৬) সমসত্ত্ব, উলম্ব ও অনুভূমিক দারনযুক্ত শিলায় কোন আবহবিকার বেশি ঘটে?

উত্তর :- প্রস্তরচাঁই খন্ডীভবন।

১৭) কোন আবহবিকারের ফলে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে?

উত্তর :- অঙ্গারযোজন।

১৮) যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় চুনাপাথর যুক্ত অঞ্চলে গর্ত সৃষ্টি হয়, তাকে কী বলে?

উত্তর :- কার্বনেশন।

১৯) আবহবিকারের ফলে চূর্ণ-বিচূর্ণ শিলাখন্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে তাকে কী বলে?

উত্তর :- রেগোলিথ।

২০) লোহায় মরচে পড়ার প্রক্রিয়াটি কী ধরনের প্রক্রিয়া?

উত্তর :- জারণ।

২১) ম্যাগনেটাইট খনিজযুক্ত অঞ্চলে কোন আবহবিকার বেশি দেখা যায়?

উত্তর :- জারণ।

২২) কোন প্রক্রিয়ায় চুনাপাথর ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়?

উত্তর :- অঙ্গারযোজন প্রক্রিয়ায়।

২৩) মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পচন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত হওয়াকে কী বলে?

উত্তর :- হিউমিফিকেশন।

২৪) মরু অঞ্চলে যে প্রক্রিয়ায় শিলা শব্দ করে ফেটে যায়, তার নাম কী?

উত্তর :- ক্ষুদ্রকণা বিসরণ।

২৫) শব্দ সহযোগে সংগঠিত আবহবিকারের প্রক্রিয়াটিকে কী বলে?

উত্তর :- ক্ষুদ্রকণা বিসরণ।

২৬) রাসায়নিক আবহবিকারের প্রাধান্য কোথায় দেখা যায়?

উত্তর :- উষ্ণ-আর্দ্র অঞ্চলে।

২৭) রাসায়নিক আবহবিকারের প্রধান উপাদান কী?

উত্তর :- জল।

২৮) প্রস্তরচাঁই খন্ডীভবন প্রক্রিয়াটি মূলত কোন শিলায় ঘটে?

উত্তর :- ব্যাসল্ট।

২৯) মৃত্তিকা সৃষ্টির প্রথম পর্যায়ে কী সৃষ্টি হয়?

উত্তর :- রেগোলিথ।

৩০) রেগোলিথ সৃষ্টি হয় কোন আবহবিকারে?

উত্তর :- যান্ত্রিক আবহবিকারে।

৩১) বৃষ্টির জলের মাধ্যমে রেগোলিথের ওপরের খনিজ পদার্থ গুলির নীচে চলে যাওয়ার প্রক্রিয়াটিকে কী বলা হয়?

উত্তর :- এলুভিয়েশন।

৩২) জোয়ার ভাটার ফলে উপকূল অঞ্চলে কোন আবহবিকার সৃষ্টি হয়?

উত্তর :- স্লেকিং।

৩৩) কোন আবহবিকারের ফলে টর সংগঠিত হয়?

উত্তর :- যান্ত্রিক আবহবিকারে।  

৩৪) পর্বতগাত্রে যান্ত্রিক আবহবিকারের ফলে সৃষ্ট শঙ্কু আকৃতির শিলাখন্ডের সঞ্চয়কে কী বলে?

উত্তর :- ট্যালাস বা স্ক্রি।

৩৫) কোন আবহবিকারের ফলে ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়?

উত্তর :- জারণের ফলে।

৩৬) চুনাপাথরের গুহার ছাদ থেকে মূলত ঝুলতে থাকা কঠিন ক্যালসাইটকে কী বলে?

উত্তর :- স্ট্যালাকটাইট।

৩৭) শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে কী বলে?

উত্তর :- মালচিং।‌

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...