প্রিয় ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এ তোমাদের স্বাগত জানাই। সপ্তম শ্রেণির ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (2nd Unit test ) এর জন্য অতিগুরুত্বপূর্ণ প্রশ্নাবলী গুলি নিচে দেওয়া হল। এগুলি তোমরা অতি অবশ্যই অনুশীলন করবে।
সপ্তম শ্রেণির ইতিহাস সাজেশন 2026
Class VII History suggestions for more improvement
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস (History) বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী।
Some important HISTORY Suggestion for 2nd Summative Examination, Class VII, WBBSE Board.
চতুর্থ অধ্যায়
দিল্লি সুলতানি : তুর্কো-আফগান শাসন
প্রতিটি প্রশ্নের মান ২ বা ৩
১) রাজিয়াকে সুলতানা না বলে সুলতান বলা হয় কেন?
২) সিজদা এবং পাইবস কী?
৩) খলজি বিপ্লব কাকে বলে?
৪) দাগ ও হুলিয়া প্রথা কী?
৫) উলেমা কাদের বলা হত?
৬) একডালা দুর্গ কোথায় অবস্থিত?
৭) কৃষ্ণদেব রায় বিখ্যাত কেন?
৮) ইক্তা ব্যবস্থা কী? এর গুরুত্ব লিখো।
৯) আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো।
১০) হাবশি কারা?
১১) দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো?
১২) সুলতান ইলতুৎমিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল?
১৩) বলবন কীভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন?
১৪) আলাউদ্দিন খলজি কীভাবে মোঙ্গল আক্রমণ মোকাবিলা করেন?
১৫) তুমি কি দিল্লি সুলতানিকে একটি কেন্দ্রীভূত শাসনব্যবস্থা বলে মনে করো? যুক্তি সহ ব্যাখ্যা করো।
১৬) জিজিয়া কর কী?
১৭) মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানীর স্থানান্তরণ করেছিলেন কেন?
১৮) বিদেশি পর্যটকদের লেখা থেকে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে কী জানতে পারা যায়?
প্রতিটি প্রশ্নের মান ৫
১) সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা কর।
২) আলাউদ্দিন খলজি কীভাবে বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন?
৩) টীকা লেখো :- পানিপথের প্রথম যুদ্ধ।
৪) ইলিয়াসশাহী এবং হোসেনশাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও।
৫) তুমি কি মনে কর মহম্মদ বিন তুঘলক খামখেয়ালী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
পঞ্চম অধ্যায়
মুঘল সাম্রাজ্য।
প্রতিটি প্রশ্নের মান ২
১) বাদশাহ এবং সার্বভৌম শাসক বলতে কী বোঝো?
২) টীকা লেখ :- মুঘল - আফগান দ্বন্দ্ব।
৩) দীন- ই -ইলাহী কী?
৩) সুলহ-ই-কুল কাকে বলে?
৪) আকবরের রাজপুতনীতির ফলাফল কী হয়েছিল?
৫) খানুয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন?
৬) হুমায়ূন আফগানদের কাছে হেরে গিয়েছিলেন কেন?
৭) পাট্টা ও কবুলিয়ত কী?
৮) "বারোভূঁইয়া" নামে কারা পরিচিত ছিলেন?
৯) ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল?
প্রতিটি প্রশ্নের মান ৩
১) টীকা লেখো :- জাবতি ব্যবস্থা।
২) মুঘল শাসকদের রাজপুত নীতিতে কী কী মিল ও অমিল ছিল তা বিশ্লেষণ করো।
৩) মনসবদারি প্রথা ও জায়গিরদার প্রথা সম্পর্কে লেখো।
৪) খানুয়ার যুদ্ধের গুরুত্ব লেখো।
প্রশ্নের মান ৫
১) শেরশাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো।
২) মুঘল শাসনের সঙ্গে রাজপুতদের যোগাযোগের চরিত্র কি ক্রমে বদলে গিয়েছিল বলে তোমার মনে হয়? যুক্তিসহ ব্যাখ্যা করো।
৩) দাক্ষিণাত্য ক্ষত কী? দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের পতনের জন্য কতখানি দায়ী ছিল?
ষষ্ঠ অধ্যায়
নগর বণিক ও বানিজ্য
প্রশ্নের মান ২/৩
১) কী কী ভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত?
২) দিল্লি শহরে কীভাবে জলসমস্যার সমাধান করা হয়?
৩) চাঁদনি চক সম্পর্কে যা জানো লেখো।
৪) ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল?
৫) হুন্ডি কী?
৬) মুঘল শাসকরা কীভাবে ব্যবসা-বাণিজ্যে উৎসাহ দিতেন?
৭) সরাফ ও দালাল কাদের বলা হত?
প্রতিটি প্রশ্নের মান ৫
১) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল?
২) শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল?
৩) মুঘল আমলে ভারতে বাণিজ্যিক প্রসারের কারণগুলি কী ছিল?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন