সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

সপ্তম শ্রেণি, ভূগোল, চতুর্থ অধ্যায়, ভূমিরূপ







স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় "ভূমিরূপ" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত  ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য-মিথ্যা নির্ণয় ও  বিভিন্ন ভাবে আসতে পারে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তরগুলি অতি অবশ্যই তোমাদের করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এগুলো আসে। 

এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial থেকে পেয়ে যাবে। তাই যেকোনো প্রশ্নোত্তরের জন্য তোমরা সার্চ করবে www.rajeshsir.in

শ্রেণি :- সপ্তম শ্রেণি

বিষয় :- ভূগোল 

অধ্যায় :- চতুর্থ অধ্যায় 

অধ্যায়ের নাম :- ভূমিরূপ।

প্রতিটি প্রশ্নের মান ১

১) পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তর:- মাউন্ট এভারেস্ট (৮৮৪৮ মিটার)।

২) পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কী?

উত্তর:- গডউইন অস্টিন বা K2

৩) দুটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।

উত্তর:- এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস ও উত্তর আমেরিকার রকি।

৪) দুটি স্তুপ পর্বতের উদাহরণ দাও।

উত্তর:- ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ।

৫) দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।

উত্তর:- ইতালির ভিসুভিয়াস, এটনা আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা।

৬) ভারতের দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।

উত্তর:- ব্যারেন ও নারকোন্ডাম।

৭) দুটি বহির্জাত শক্তির উদাহরণ দাও।

উত্তর:- সূর্যালোক, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদী, হিমবাহ, তুষারপাত প্রভৃতি।

৮) ভূ - অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?

উত্তর:- ভূ অভ্যন্তরে সৃষ্ট যে শক্তির দ্বারা ভূ আন্দোলন, অগ্নুৎপাত, ভূমিকম্প সৃষ্টির ফলে নতুন ভূমিরূপ গঠিত হয়, তাকে ভূ - অভ্যন্তরীণ শক্তি বলে। যেমন - গিরিজনি আলোড়ন

৯) ভারতের বিন্ধ্য কী জাতীয় পর্বত?

উত্তর:- স্তুপ পর্বত।

১০) ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ দাও।

উত্তর:- আরাবল্লী।

১১) ভারতের একটি গ্রস্থ উপত্যকার উদাহরণ দাও।

উত্তর:- নর্মদা নদীর উপত্যকা।

১২) মালভূমির অপর নাম কী?

উত্তর:- টেবিল ল্যান্ড।

১৩) পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী?

উত্তর:- পামির মালভূমি ( ৪৮৮০ মিটার) ।

১৪) পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী?

উত্তর:- তিব্বত মালভূমি।

১৫) ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ দাও।

উত্তর:- ডেকান ট্র্যাপ।

১৬) ভারতের বৃহত্তম মালভূমির নাম কী?

উত্তর:- দাক্ষিণাত্য মালভূমি।

১৭) বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সমভূমি কোথায় অবস্থিত?

উত্তর:- গঙ্গা - ব্রহ্মপুত্র নদীর মোহনায়।

১৮) পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কী?

উত্তর:- সাইবেরিয় সমভূমি।

১৯) ধাপ চাষ কোথায় হয়?

উত্তর :- পার্বত্য অঞ্চলে।

২০) ভারতের উচ্চতম মালভূমির নাম কী?

উত্তর:- লাদাখ মালভূমি।

২১) পার্বত্য উপত্যকা কাকে বলে?

উত্তর:- দুটি পর্বতের মধ্যবর্তী নিচু খাতের মতো অংশটিকে পর্বত উপত্যকা বা পার্বত্য উপত্যকা বলা হয়।

২২) পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

উত্তর :- আন্দিজ পর্বতমালা।

২৩) পৃথিবীর ছাদ কাকে বলা হয়?

উত্তর:- পামির মালভূমিকে।

২৪) লোয়েস সমভূমি কী দ্বারা গঠিত?

উত্তর :- বালি।

২৫) ছোটনাগপুর মালভূমি কী ধরনের মালভূমির উদাহরণ?

উত্তর :- লাভা গঠিত মালভূমি।

২৬) ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতের নাম কী? উত্তর:- আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত।

২৭) সমভূমির উচ্চতা কত?

উত্তর :- ৩০০ মিটারের কম।

২৮) পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি শিল্ড রয়েছে?

উত্তর :- ভারত।

২৯) প্রাচীন মালভূমিকে কী বলা হয়?

উত্তর:- শিল্ড। যার বাংলা অর্থ - বর্ম ভূমি।

৩০) পর্বত গ্রন্থি কাকে বলে?

উত্তর :- অনেকগুলি পর্বতশ্রেণি বিভিন্ন দিক থেকে এসে এক জায়গায় এসে মিশলে বা এক জায়গা থেকে বিভিন্ন দিকে প্রসার লাভ করলে, সেই জায়গাকে বলা হয় পর্বত গ্রন্থি। যেমন- পামির গ্রন্থি।

৩১) ভঙ্গিল পর্বত কাকে বলে?

উত্তর:- শিলায় ভাঁজ করে যে পর্বতের সৃষ্টি হয়, তাকে ভঙ্গিল পর্বত বলে।

৩২) ভূমিরূপ কয় প্রকার ও কী কী?

উত্তর :- ভূমিরূপ তিন প্রকার - i) পর্বত ii) মালভূমি এবং iii) সমভূমি।

৩৩) দুটি স্তুপ পর্বতের মাঝে কী দেখা যায়?

উত্তর :- গ্রস্ত উপত্যকা।

৩৪) পর্বতের আকৃতি কীরূপ?

উত্তর :- ত্রিকোণাকার।

৩৫) দুটি পর্বতের মাঝের নীচু অংশকে কী বলে?

উত্তর :- উপত্যকা।

৩৬) ভূগর্ভস্থ লাভা জমে কোন পর্বতের সৃষ্টি হয়?

উত্তর :- সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত।

৩৭) পৃথিবীর মহাদেশীয় ও মহাসাগরীয় পাত গুলি কার ওপর ভাসছে?

উত্তর :- অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর।

৩৮) দুটি পর্বত চূড়ার মাঝে নীচু খাতের মতো অংশ, যার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে কী বলে?

উত্তর :- নদী উপত্যকা।

৩৯) ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও।

উত্তর :- সাতপুরা পর্বত।

৪০) ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণীর অন্তর্গত?

উত্তর :- ব্যবচ্ছিন্ন মালভূমি।

৪১) ভারতের উচ্চতম মালভূমির নাম কী?

উত্তর :- লাদাখ মালভূমি।

৪২) কোন নদীর অববাহিকায় লোয়ের সমভূমি দেখা যায়?

উত্তর :- হোয়াংহো।

৪৩) ভূমিরূপ কাকে বলে?

উত্তর :- সমগ্র পৃথিবীব্যাপী অবস্থানরত বিভিন্ন ধরনের ভূমি ভাগের আকৃতি, উচ্চতা বন্ধুরা ঢাল প্রভৃতি অবয়ব ভূমিরূপ নামে পরিচিত।

৪৪) বহির্জাত শক্তি কাকে বলে?

উত্তর :- ভূ-বহিঃস্থ যে যে শক্তিসমূহ দ্বারা ভূমিরূপ গঠন ও তার ক্ষয় সাধন হয়, তাকে বহির্জাত শক্তি বলে।

৪৫) বহির্জাত শক্তির উদাহরণ দাও।

উত্তর :- নদী, হিমবাহ, তুষারপাত, বৃষ্টিপাত প্রভৃতি।

৪৬) অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?

উত্তর :- ভূ অভ্যন্তরে সৃষ্ট যে শক্তির দ্বারা ভূ-আন্দোলন, অগ্নুৎপাত, ভূমিকম্প সৃষ্টির ফলে নতুন ভূমিরূপ গঠিত হয়, তাকে অভ্যন্তরীণ শক্তি বলে।

৪৭) অভ্যন্তরীণ শক্তি কয় প্রকার ও কী কী?

উত্তর :- অভ্যন্তরীণ শক্তি দুই প্রকার। যথা - i) গিরিজনি আলোড়ন ও ii) মহীভাবক আলোড়ন।

৪৮) "গিরিজনি" শব্দের অর্থ কী?

উত্তর :- পর্বত গঠন।

৪৯) "মহীভাবক" শব্দের অর্থ কী?

উত্তর :- মহাদেশ গঠন।

৫০) পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর :- মাউন্ট এভারেস্ট।

প্রতিটি প্রশ্নের মান :- ২

১)  ভঙ্গিল পর্বত কীভাবে সৃষ্টি হয়?

উত্তর :- পৃথিবীর অভ্যন্তরে থাকা ভাসমান পাতগুলো যখন পরস্পরের দিকে এগিয়ে এসে প্রবল বেগে ধাক্কা খায়, তখন সেই প্রবল চাপে মাঝখানের ভূ-ভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে যায়। এভাবেই ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়।

উদাহরণ :- এশিয়ার হিমালয় বা ইউরোপের আল্পস পর্বতমালা।

২) স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :- ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তরে অনেক সময় ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখন্ড প্রবল চাপে উঁচু হয়ে অথবা দু'পাশের ভূখণ্ড নীচে বসে গিয়ে মাঝের অংশটি যখন স্তূপের মতো অবস্থান করে, তখন তাকে স্তূপ পর্বত বলে।

উদাহরণ :- ভারতের সাতপুরা এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো স্তূপ পর্বতের উদাহরণ।

৩) মালভূমিকে 'টেবিল ল্যান্ড' (Table Land) বলা হয় কেন?

উত্তর :- মালভূমির উপরিভাগটা সাধারণত পড়ার টেবিলের মতোই প্রায় সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। কিন্তু এর চারপাশের ঢালগুলো টেবিলের পায়ার মতো একদম খাড়া থাকে। টেবিলের সাথে এই আকৃতিগত মিল থাকার কারণেই মালভূমিকে অনেক সময় 'টেবিল ল্যান্ড' বলা হয়।

৪) পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে?

উত্তর :- যখন কোনো বিস্তীর্ণ মালভূমি চারদিক থেকে বা একাধিক পর্বতশ্রেণি দ্বারা ঘেরা থাকে, তখন তাকে পর্বতবেষ্টিত মালভূমি বলে। মূলত ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় এই ধরনের মালভূমিগুলো তৈরি হয়।

উদাহরণ :- হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত তিব্বত মালভূমি এর একটি দারুণ উদাহরণ।

৫) সমভূমি অঞ্চল পৃথিবীর সবচেয়ে জনবহুল হয় কেন?

উত্তর :- সমভূমিগুলো মূলত নদ-নদীর পলি সঞ্চয়ের ফলে তৈরি হওয়ায় এখানকার মাটি খুব উর্বর হয়, যা কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এছাড়া ভূভাগ সমতল হওয়ায় এখানে ঘরবাড়ি তৈরি, উন্নত যাতায়াত ব্যবস্থা, শিল্প ও ব্যবসা-বাণিজ্য গড়ে তোলা অনেক সহজ। এই অনুকূল পরিবেশের জন্যই সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বাস করে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...