সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ইতিহাস, সপ্তম অধ্যায়, জীবনযাত্রা ও সংস্কৃতি

শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :-   ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় " জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘলযুগ" অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন-উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড়ো মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তরগুলি অবশ্যই মুখস্থ করবে। Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়? উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আমলে সময় জা...

সপ্তম শ্রেণি, ভূগোল, তৃতীয় অধ্যায়, বায়ুচাপ







স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় "বায়ুচাপ" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য-মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তরগুলি অতি অবশ্যই তোমাদের করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে। 

এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা এই Rajesh Sir Tutorial থেকে পেয়ে যাবে।

শ্রেণি :- সপ্তম শ্রেণি

বিষয় :- ভূগোল 

অধ্যায় :- তৃতীয় অধ্যায় 

অধ্যায়ের নাম :- বায়ুচাপ ।

১) বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?

উত্তর :- বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।

২) প্রতি বর্গফুটে বায়ুর চাপ কত?

উত্তর :- প্রায় ১ টন।

৩) কোন এককের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?

উত্তর :- মিলিবার।

৪) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কী?

উত্তর :- ব্যারোমিটার।

৫) সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত?

উত্তর :- ২০১৩.২৫ মিলিবার।

৬) কে, কত সালে ব্যারোমিটার আবিষ্কার করেন?

উত্তর :- ১৬৪৩ সালে বিজ্ঞানী টরিশেলি।

৭) সবথেকে ক্ষতিকারক ঝড়টির নাম কী?

উত্তর :- টর্নেডো।

৮) ভারত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী?

উত্তর :- সাইক্লোন।

৯) বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে কোন চাপের সৃষ্টি হয়?

উত্তর :- নিম্নচাপের সৃষ্টি হয়।

১০) "আমি বাতাসে উপস্থিত থাকলে বাতাসের ওজন কমে যায়" - আমি কে?

উত্তর :- জলীয় বাষ্প।

১১) পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত কত থেকে কত মিলিবার দেখা যায়?

উত্তর :- ৯৮০ মিলিবার থেকে ১০৫০ মিলিবার।

১২) পৃথিবীতে মোট কয়টি বায়ুচাপ বলয় আছে?

উত্তর :- ৭ টি।

১৩) পৃথিবীতে মোট কয়টি উচ্চচাপ বলয় আছে?

উত্তর :- ৪ টি।

১৪) পৃথিবীতে মোট কয়টি নিম্নচাপ বলয় আছে?

উত্তর :- ৩ টি।

১৫) সমচাপরেখা বা সমপ্রেষরেখা দ্বারা কী বুঝায়?

উত্তর :- সমান বায়ুচাপযুক্ত অঞ্চল সমূহ।

১৬) একই বায়ুচাপযুক্ত অঞ্চলকে কোন রেখা দ্বারা যুক্ত করা হয়?

উত্তর :- সমচাপরেখা বা সমপ্রেষরেখা।

১৭) বায়ুর চাপ নির্দেশক রেখাগুলিকে কী বলে?

উত্তর :- সমচাপরেখা বা সমপ্রেষরেখা।

১৮) মানচিত্রে সমচাপরেখা কোন রং দিয়ে আঁকা হয়?

উত্তর :- কালো।

১৯) পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায় কেন?

উত্তর :- পৃথিবীর আবর্তন গতির জন্য।

২০) এভারেস্টে বায়ুচাপ কত?

উত্তর :- ৯৩০ মিলিবার।

২১) শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ কী হয়?

উত্তর :- বেশি হয়।

২২) আবহাওয়া মানচিত্রে "H" লেখা থাকলে বায়ুর কোন অবস্থা বোঝায়?

উত্তর :- উচ্চচাপ।

২৩) আবহাওয়া মানচিত্রে "L" লেখা থাকলে বায়ুর কোন অবস্থা বোঝায়?

উত্তর :- নিম্নচাপ।

২৪) কলকাতা ও দার্জিলিং -এর মধ্যে কোথায় বায়ুর চাপ কম হবে?

উত্তর :- দার্জিলিঙে।

২৫) সমচাপরেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে কিসের পূর্বাভাস লক্ষ্য করা যায়?

উত্তর :- ঝড়ের।

২৬) আর্দ্র বায়ু কাকে বলে?

উত্তর :- জলীয় বাষ্পপূর্ণ বায়ুকে আর্দ্রবায়ু বলে।

২৭) পৃথিবীতে দিনের কোন সময় বায়ুর চাপ সবচেয়ে কম থাকে?

উত্তর :- দুপুর বেলায়।

২৮) বায়ুর উষ্ণতার সঙ্গে চাপের সম্পর্ক কেমন?

উত্তর :- ব্যস্তানুপাতিক অর্থাৎ বিপরীতধর্মী।

২৯) পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ যুক্ত শান্ত বলয়ের নাম কী?

উত্তর :- ডোলড্রামস।

৩০) বায়ুর উচ্চচাপ অঞ্চলে কেমন আবহাওয়া লক্ষ্য করা যায়?

উত্তর :- পরিষ্কার ও শান্ত আবহাওয়া।

৩১) বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটির নাম কী?  

উত্তর :- অ্যানিমোমিটার।

৩২) বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন?

উত্তর :- অটোভন গেরিক।

৩৩) উচ্চচাপের বায়ু শীতল হওয়ায় বায়ু কী হয়?

উত্তর :- সংকুচিত হয়।

৩৪) বায়ু শীতল হলে বায়ুর কী কী বেড়ে যায়?

উত্তর :- বায়ুর ঘনত্ব ওজন এবং চাপ বেড়ে যায়।

৩৫) কোন কোন মাসে সমচাপরেখা টানা হয়?

উত্তর :- জানুয়ারি এবং জুলাই মাসে।

৩৬) কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু চাপের পরিবর্তন মাপা হয়?

উত্তর :- অল্টিমিটার। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...