সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

নবম শ্রেণি, ভূগোল, আবহবিকার

স্নেহের নবম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। "Rajesh Sir Tutorial" -এ তোমাদের স্বাগত জানাই। এখানে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণির পঞ্চম অধ্যায়‌ "আবহবিকার" । নবম শ্রেণির ভূগোল অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |এই প্রশ্নোত্তর গুলি তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা-নির্ণয় এবং MCQ আকারে আসতে পারে। পশ্চিমবঙ্গ নবম শ্রেণির ভূগোল বিষয়ের দ্বিতীয় সামেটিভ ও বার্ষিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির ভূগোল পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন "আবহবিকার" অধ্যায় থেকে অবশ্যই আসবে। WBBSE Class 9 Geography " Abohobikhar " Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।        -: প্রতিটি প্রশ্নের মান ১ :-  ১) আবহবিকার শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন? উত্তর :- জি কে গিলবার্ট। ২) ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে? উত্তর :- আবহবিকারকে। ৩) আবহবিকারের অপর নাম কী? উত্তর :- বিচূর্ণীভবন। ৪) আবহবিকার ও ক্ষয়ীভবনকে একত্রে কী বলা হয়? উত্তর :- নগ্নীভবন। ৫) আবহবিকারজাত পদার্থের স্থানান্তরকে কী বলে? উত্তর :- ক্ষয়ীভবন। ৬) পাহাড়ি অঞ্চলে শিলাচূ...

অষ্টম শ্রেণি, ভূগোল, চতুর্থ অধ্যায়, বায়ুচাপবলয় ও বায়ুপ্রবাহ







আমার স্নেহের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা, RAJESH SIR TUTORIAL এ তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ভূগোল বিষয়ের চতুর্থ অধ্যায় "বায়ুচাপ বলয় ও বায়ুপ্রবাহ" অংশের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্নোত্তর সম্পর্কে। এই অধ্যায় থেকে এই প্রশ্নোত্তর গুলি তোমরা করে গেলে শর্ট প্রশ্নের ক্ষেত্রে কোন অসুবিধা তোমাদের হবে না। তোমাদের পড়ার সুবিধার জন্য প্রশ্নোত্তর গুলি শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আকারেই দেওয়া হয়েছে কিন্তু এই প্রশ্নগুলি MCQ, SAQ বা শূন্যস্থান পূরণ ইত্যাদি বিভিন্নভাবেই আসতে পারে। তোমরা যদি এই প্রশ্নোত্তর গুলি পড়ে যাও তাহলে যেভাবেই এই অধ্যায় থেকে প্রশ্ন আসুক না কেন তোমাদের উত্তর করতে কোনো সমস্যা হবে না।


শ্রেণি :- অষ্টম শ্রেণি


বিষয় :- ভূগোল 


অধ্যায় :- চতুর্থ অধ্যায় 


অধ্যায়ের নাম :- বায়ুচাপবলয় ও বায়ুপ্রবাহ


প্রশ্নের ধরণ :- অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 


প্রশ্নের মান :-

১) পৃথিবীতে মোট কয়টি বায়ুর চাপ বলয় আছে?

উত্তর:- সাতটি।

২) নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বায়ুর চাপ দেখা যায়?

উত্তর:- নিম্নচাপ।

৩) নিরক্ষীয় শান্ত বলয়ের অপর নাম কি?

উত্তর:- ডোলড্রামস।

৪) ডোলড্রামস শব্দের অর্থ কি?

উত্তর:- শান্তাবস্তা।

৫) অশ্ব অক্ষাংশ কোন অঞ্চল কে বলা হয়?

উত্তর:- ২৫° থেকে ৩৫° উত্তর ও দক্ষিণ ক্রান্তীয় অঞ্চল কে।

৬) সুমেরু ও কুমেরু অঞ্চলে কি ধরনের বায়ুর চাপ বলয় দেখা যায়?

উত্তর:- উচ্চচাপ বলয়।

৭) ফেরেল সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়?

উত্তর:- ডানদিকে।

৮) ফেরেল সূত্র অনুসারে বায়ু দক্ষিণ গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়?

উত্তর:- বামদিকে।

৯) বাইস ব্যালট সূত্র কে কত সালে আবিষ্কার করেন?

উত্তর:-ডাচ আবহবিদ বাইশ ব্যালট ১৮৫৭ খ্রিস্টাব্দে।

১০) নিয়ত বায়ু কয় প্রকার ও কি কি?

উত্তর:- নিয়ত বায়ু তিন প্রকার - ১)  আয়ন বায়ু ২)  পশ্চিমা বায়ু ও ৩) মেরু বায়ু।

১১) আয়ন বায়ুর অপর নাম কি?

উত্তর:- বাণিজ্য বায়ু বা TRADE WIND.

১২) কোন বায়ুর গতিপথে মরুভূমির সৃষ্টি হয়?

উত্তর:-  আয়ন বায়ু।

১৩) ITCZ - এর পুরো নাম কি?

উত্তর:-Inter tropical convergence zone.

১৪) গর্জনশীল চল্লিশা কি ধরনের বায়ুপ্রবাহের উদাহরণ?

উত্তর:-পশ্চিমা বায়ু।

১৫) সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়?

উত্তর:- দিনের বেলা।

১৬) স্থলবায়ু কখন প্রবাহিত হয়?

উত্তর:- রাত্রিবেলা।

১৭) সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ু কে বলা হয়?

উত্তর:- মৌসুমী বায়ুকে।

১৮) রকি পার্বত্য অঞ্চলে উষ্ণ বায়ু কি নামে পরিচিত?

উত্তর:- চিনুক।

১৯) আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল বায়ু কি নামে পরিচিত?

উত্তর:- বোরো।

২০) সাহারা মরুভূমি অঞ্চলের উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ু কি নামে পরিচিত?

উত্তর:- সিরক্কো।

২১) ঘূর্ণবাতের প্রভাবে কি ধরনের আবহাওয়া দেখা যায়?

উত্তর:- ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণবাতের প্রভাবে ভীষণ ঝড় বৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ অঞ্চলে এর প্রভাবে দীর্ঘ সময় ধরে হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়।

২২) প্রতীপ ঘূর্ণবাতের প্রভাবে কি ধরনের আবহাওয়া বিরাজ করে?

উত্তর:- প্রতীপ ঘূূর্ণবাতে মেঘ মুক্ত, শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া দেখা যায়।

২৩) হঠাৎ নিম্নচাপ সৃষ্টি হলে কি ধরনের আকস্মিক বায়ু প্রবাহিত হয়?

উত্তর:- ঘূর্ণবাত।

২৪) হঠাৎ উচ্চচাপ সৃষ্টি হলে কি ধরনের আকস্মিক বায়ু প্রবাহিত হয়?

উত্তর:- প্রতীপ ঘূূর্ণবাত।

২৫) কয়েকটি ঘূর্ণিঝড়ের নাম লিখ।

উত্তর:- আয়লা, ফাইলিন, আমফান, হেলেন।

আরো প্রশ্নোত্তর পেতে  search www.rajeshsir.in

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...