সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সপ্তম শ্রেণি, ভূগোল, দ্বিতীয় অধ্যায়, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়

আদরের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এ তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির "আমাদের পৃথিবী (ভূগোল)" বিষয়ের দ্বিতীয় অধ্যায় "ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের এই অধ্যায় থেকে কোনো অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই পরীক্ষায় ভূগোল বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা   www.rajeshsir.in - এ খোঁজ করবে । বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) শ্রেণি :- সপ্তম শ্রেণি বিষয় :- আমাদের পৃথিবী (ভূগোল) অধ্যায় :- দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম :- ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : প্রতিটি প্রশ্নের মান ১ ১) পৃথিবীর মাঝ বরাবর কোন রে...

সপ্তম শ্রেণি, ইতিহাস, দ্বিতীয় অধ্যায়






স্নেহের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, "Rajesh Sir Tutorial" এ তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমাদের পড়াশোনা বেশ ভালোই চলছে। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় "ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা : খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক" অংশের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন - উত্তরগুলি তোমাদের আগামী পরীক্ষায় MCQ, SAQ এবং শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা নির্ণয় বিভিন্ন ভাবে আসতে পারে। তাই তোমাদের আগামী পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এই প্রশ্নোত্তর গুলি অতি অবশ্যই করে যেতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের প্রথম সামেটিভ পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলি আসে। 

এ বিষয়ে আরেকটি কথা তোমাদের জানিয়ে রাখি, পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের প্রশ্নোত্তর এবং পরীক্ষার আগে সাজেশন তোমরা সার্চ করো Rajesh Sir Tutorial  এর Website - www.rajeshsir.in


শ্রেণি :- সপ্তম শ্রেণি

বিষয় :- ইতিহাস 

অধ্যায় :- দ্বিতীয় অধ্যায় 

অধ্যায়ের নাম :- ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা।

পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর :- ৭ থেকে ২৪

১) 'বঙ্গ' নামটির উল্লেখ কোন প্রাচীন গ্রন্থে পাওয়া যায়?

উত্তর :- ঋগবেদের ঐতরেয় আরণ্যকে।

২) "রঘুবংশম্" কাব্যটি কার লেখা?

উত্তর :- মহাকবি কালিদাস।

৩) অর্থশাস্ত্র গ্রন্থটি কে রচনা করেন?

উত্তর :- কৌটিল্য।

৪) সুবা শব্দের অর্থ কী?

উত্তর :- প্রদেশ।

৫) আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর :- আবুল ফজল।

৬) প্রাচীন বাংলার সীমানা কোন কোন নদী দিয়ে তৈরি হয়েছিল?

উত্তর :- ভাগীরথী, পদ্মা ও মেঘনা।

৭) বঙ্গ কাকে বলে?

উত্তর :- পদ্মা ও ভাগীরথী নদীর মাঝখানে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ অঞ্চল প্রাচীনকালে বঙ্গ নামে পরিচিত ছিল।

৮) বজ্জভূমি কাকে বলা হত?

উত্তর :- জৈনদের প্রাচীন ঐতিহ্য অনুসারে উত্তর রাঢ় ছিল বজ্জভূমি।

৯) দক্ষিণ রাঢ় অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝাত?

উত্তর :- দক্ষিণ রাঢ় অঞ্চল বলতে আজকের হাওড়া, হুগলি এবং বর্ধমান জেলার বাকি অংশ এবং অজয় ও দামোদর নদের মধ্যবর্তী বিরাট  এলাকাকে বোঝানো হতো।

১০) দক্ষিণ রাঢ়ের মাঝের সীমানা ছিল কোন নদে?

উত্তর :- অজয় নদ।

১১) দক্ষিণ রাঢ় অঞ্চলের অপর নাম কী ছিল?

উত্তর :- সূহ্মভূমি।

১২) প্রাচীন বাংলার সবচেয়ে বড় অঞ্চলটির নাম কী ছিল?

উত্তর :- পুন্ড্রবর্ধন।

১৩) হরিকেল নামে কোন অঞ্চল পরিচিত ছিল?

উত্তর :- সমতটের দক্ষিণ-পূর্ব দিকে আজকের বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চল প্রাচীন যুগে হরিকেল নামে পরিচিত ছিল।

১৪) শশাঙ্ক প্রথম জীবনে কে ছিলেন?

উত্তর :- এক গুপ্ত সম্রাটের অধীনে মহাসামন্ত ছিলেন।

১৫) শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন?

অথবা

শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে কী ছিল?

উত্তর :- শশাঙ্ক শৈব অর্থাৎ শিবের উপাসক ছিলেন।

১৬) শশাঙ্কের উপাধি কী ছিল?

উত্তর :- নরেন্দ্রাদিত্য।

১৭) গৌড়তন্ত্র কাকে বলে?

উত্তর :- শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র।

১৮) শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণসুবর্ণ দখল করেছিলেন?

উত্তর :- কামরূপের রাজা ভাস্করবর্মা।

১৯) "গৌড়বহো" কাব্যটিকে রচনা করেন?

উত্তর :- বাকপতিরাজ।

২০) বাকপতিরাজ কে ছিলেন?

উত্তর :- কনৌজের শাসক যশোবর্মার রাজ কবি।

২১) হর্ষচরিত কার রচনা?

উত্তর :- বাণভট্টের।

২২) বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন?

উত্তর :- হর্ষবর্ধনের সভাকবি ছিলেন।

২৩) হর্ষবর্ধনের উপাধি কী ছিল?

উত্তর :- সকলোত্তরপথনাথ।

২৪) সুলতান মামুদ মোট কতবার ভারত আক্রমণ করেন?

উত্তর :- ১৭ বার।

২৫) সুলতান মামুদ কবে ভারত আক্রমণ করেন?

উত্তর :- আনুমানিক ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।

২৬) সুলতান মামুদ কোথাকার সুলতান ছিলেন?

উত্তর :- গজনির সুলতান।

২৭) লো-টো-মো-চিহ কী?

উত্তর :- প্রাচীন রক্তমৃত্তিকা (রাঙ্গামাটি) বৌদ্ধবিহারের নাম চীনা ভাষায় লো-টো-মো-চিহ।

২৮) মাৎস্যন্যায়ের পর বাংলায় কে রাজা নির্বাচিত হন?

উত্তর :- গোপাল।

২৯) বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :- গোপাল।

৩০) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর :- ধর্মপালের পুত্র দেবপাল।

৩১) ধর্মপাল কোন উপাধি গ্রহণ করেছিলেন?

উত্তর :- পরমেশ্বর পরমভট্টারক মহারাজাধিরাজ।

৩২) কৈবর্ত বিদ্রোহ কোথায় হয়েছিল?

উত্তর :- বাংলায় (বরেন্দ্র অঞ্চলে)।

৩৩) কৈবর্ত বিদ্রোহ কখন হয়েছিল?

উত্তর :- একাদশ শতকের দ্বিতীয় ভাগে।

৩৪) কোন রাজাদের আমলে বাংলায় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল?

উত্তর :- পাল রাজাদের আমলে।

৩৫) কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ শুরু হয়েছিল?

উত্তর :- দ্বিতীয় মহীপাল।

৩৬) কৈবর্ত বিদ্রোহের তিনজন নেতার নাম লেখো।

উত্তর :- দিব্য, রুদোক এবং ভীম।

৩৭) কৈবর্ত বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন?

উত্তর :- রামপাল।

৩৮) সন্ধ্যাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন?

উত্তর :- রামপালের।

৩৯) "রামচরিত" কাব্যটি কে রচনা করেন?

উত্তর :- সন্ধ্যাকর নন্দী।

৪০) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তর :- দন্তি দুর্গ।

৪১) রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর :- তৃতীয় গোবিন্দ।

৪২) রাজা ভোজ কোন বংশের রাজা ছিলেন?

উত্তর :- গুর্জর-প্রতিহার বংশের।

৪৩) সেন বংশের প্রতিষ্ঠাতা কে?

অথবা

সেন বংশের প্রথম রাজা কে ছিলেন?

উত্তর :- সামন্ত সেন।

৪৪) সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর :- বল্লাল সেন।

৪৫) কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?

উত্তর :- বল্লাল সেন।

৪৬) বল্লাল সেনের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।

উত্তর :- দানসাগর ও অদ্ভুত সাগর।

৪৭) বল্লাল সেন কোন পাল রাজাকে পরাস্ত করেছিলেন?

উত্তর :- পাল রাজা গোবিন্দ পালকে।

৪৮) কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে?

উত্তর :- লক্ষণ সেনের।

৪৯) রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?

উত্তর :- পূর্ববঙ্গের বিক্রমপুরে।

৫০) চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর :- রাজা বিজয়ালয়।

৫১) চোলদের রাজধানী কোথায় ছিল?

উত্তর :- থাঞ্জাভুর বা তাঞ্জোর।

৫২) চোল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন?

উত্তর :- প্রথম রাজেন্দ্র চোল।

৫৩) প্রথম রাজেন্দ্র চোল কোন উপাধি নিয়েছিলেন?

উত্তর :- গঙ্গাইকোন্ডচোল।

৫৪) প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ডচোল উপাধি নিয়েছিলেন কেন?

উত্তর :- বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাইকোন্ডচোল উপাধি নেন।

৫৫) ত্রিশক্তি সংগ্রামের মূল কেন্দ্র কোথায় ছিল?

উত্তর :- কনৌজ।

৫৬) কোন রাজারা সামুদ্রিক বাণিজ্যে দক্ষ ছিলেন?

উত্তর :- চোল রাজারা।

৫৭) চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

উত্তর :- দ্বিতীয় পুলকেশী।

৫৮) আরব উপদ্বীপের দুটি গুরুত্বপূর্ণ শহরের নাম লেখো।

উত্তর :- মক্কা এবং মদিনা।

৫৯) বেদুইন কাদের বলা হতো?

উত্তর :- আরব উপদ্বীপের যাযাবর মানুষদের বলা হতো বেদুইন।

৬০) বেদুইনদের প্রধান খাদ্য কী ছিল?

উত্তর :- খেজুর এবং উটের দুধ।

৬১) ইসলাম ধর্মের প্রধান প্রচারক কে ছিলেন?

উত্তর :- হজরত মহম্মদ।

৬২) হযরত মহম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর :- ৫৭০ খ্রিস্টাব্দে।

৬৩) ইসলাম ধর্মের অনুগামীরা কী নামে পরিচিত?

উত্তর :- মুসলমান।

৬৪) হযরত মহম্মদ কত খ্রিস্টাব্দে পরলোকগমন করেন?

উত্তর :- ৬৩২ খ্রিস্টাব্দ।

৬৫) আরবি মুসলমানরা কবে, কার নেতৃত্বে সিন্ধু প্রদেশে অভিযান করেন?

উত্তর :- ৭১২ খ্রিস্টাব্দ নাগাদ মহম্মদ বিন কাশেমের নেতৃত্বে।

৬৬) অল বিরুনি কে ছিলেন?

উত্তর :- অল বিরুনি ছিলেন দর্শন এবং গণিতে পন্ডিত। ভারতে তিনি পর্যটক হিসেবে আসেন।

৬৭) অল বিরুনির লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর :- কিতাব অল-হিন্দ।

৬৮) "শাহনামা" কাব্যটি কে রচনা করেন?

উত্তর :- ফিরদৌসি।

৬৯) তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে, কাদের মধ্যে হয়েছিল?

উত্তর :- ১১৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরির সঙ্গে রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়।

৭০) তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন?

উত্তর :- তৃতীয় পৃথ্বীরাজ চৌহান।

৭১) মহম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান?

উত্তর :- ১২০৬ খ্রিস্টাব্দে।

৭২) ইখতিয়ার উদ্দিন মহম্মদ বখতিয়ার খলজি কবে বাংলার নদিয়া দখল করেন?

উত্তর :- আনুমানিক ১২০৪ খ্রিস্টাব্দের শেষ অথবা ১২০৫ খ্রিস্টাব্দে প্রথম দিকে।

৭৩) মিনহাজ-ই সিরাজের লেখা গ্রন্থটির নাম কী?

উত্তর :- তবকাত-ই-নাসিরি।

৭৪) বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে মারা যান?

উত্তর :- ১২০৬ খ্রিস্টাব্দে।

৭৫) সুলতানি যুগের একজন ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর :- মিনহাজ-ই সিরাজ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন