সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

ষষ্ঠ শ্রেণি, ইতিহাস, নবম অধ্যায়








ষষ্ঠ শ্রেণির ইতিহাস

নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব

১) কোন অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়?

উত্তর :- টাইগ্ৰিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্ৰিকরা বলতো মেসোপটেমিয়া।

২) মেসোপটেমিয়া শব্দের অর্থ কী?

উত্তর :- দুই নদীর মধ্যবর্তী দেশ।

৩) মেসোপটেমিয়া সভ্যতা কোন কোন নদীর মাঝে গড়ে উঠেছিল?

উত্তর :- টাইগ্ৰিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে।

৪) প্রাচীনকালে মেসোপটেমিয়া অঞ্চলে কোন সভ্যতা ছিল?

উত্তর :- সুমেরীয় সভ্যতা।

৫) সুমেরের লিপিকে ইংরেজিতে কী বলে?

উত্তর :- কিউনিফর্ম লিপি।

৬) কারা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেছিল?

উত্তর :- সুমেরের লোকেরা।

৭) কে প্রথম লিখিত আইন চালু করেছিলেন?

উত্তর :- ব্যাবিলনের রাজা হামুরাবি।

৮) মিশরকে নীলনদের দান কে বলেছেন?

উত্তর :- গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

৯) মিশরীয় সভ্যতা কোথায় অবস্থিত?

উত্তর :- উত্তর-পূর্ব আফ্রিকায় নীলনদের তীরে।

১০) মিশরের রাজা বা শাসকদের কী বলা হতো?

উত্তর :- ফ্যারাও।

১১) কারা, কেন পিরামিড তৈরি করেছিল?

উত্তর :- মিশরের লোকেরা মৃতদেহ রাখার জন্য পিরামিড বানিয়েছিল।

১২) মিশরের শাসকদের মৃতদেহকে কোথায় সমাধিস্থ করা হত?

উত্তর :- পিরামিডে।  

১৩) কারা প্রথম কাগজের ব্যবহার শুরু করেছিল?

উত্তর :- মিশরীয়রা অর্থাৎ মিশরের লোকেরা।

১৪) কাগজের ইংরেজি শব্দ কী?

উত্তর :- পেপার।

১৫) "পেপার" শব্দটি কোথা থেকে এসেছে?

উত্তর :- প্যাপিরাস শব্দ থেকে।

১৬) মিশরের লিপিকে কী বলা হত?

উত্তর :- হায়ারোগ্লিফ লিপি।

১৭) মিশরীয় লিপির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর :- বর্ণ ও ছবি মিলিয়ে লেখা লিপি।

১৮) কারা প্রথম কাগজ বানানোর ও কাঠের হরফ বানিয়ে ছাপা কৌশল তৈরি করে?

উত্তর :- চীন দেশের মানুষ।

১৯) কোন দেশে বারুদের ব্যবহার হতো?

উত্তর :- চীন দেশে।

২০) পলিস বা নগর রাষ্ট্র কাকে বলে?

উত্তর :- পাহাড়ে ঘেরা গ্ৰিসে অনেকগুলি ছোটো ছোটো রাষ্ট্র গড়ে উঠেছিল। এই রাষ্ট্রগুলিকে বলা হত নগর রাষ্ট্র বা পলিস।

২১) এথেন্স ও স্পার্টার যুদ্ধের কথা কোন ঐতিহাসিকের লেখায় পাওয়া যায়?

উত্তর :- ঐতিহাসিক থুকিডাইডিস।

২২) শক ও কুষাণ যুগে স্ট্যাট্রাপদের কী নামে অভিহিত করা হতো?

উত্তর :- ক্ষত্রপ।

২৩) "স্ট্যাট্রাপি" কথার অর্থ কী?:

উত্তর :- প্রদেশ।

২৪) পুরাণ সাহিত্যে কাদের "যবন" বলা হয়েছে?

উত্তর :- ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের।

২৫) ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত কে ছিলেন?

উত্তর :- রাজা মিনান্দার।

২৬) রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্য কী নামে পরিচিত?

উত্তর :- মিলিন্দ।

২৭) মিনান্দারের রাজধানী কোথায় ছিল?

উত্তর :- সাকল বা শিয়ালকোট।

২৮) মিনান্দার ও নাগসেনের প্রশ্নোত্তর কোন গ্রন্থে আছে?

উত্তর :- মিলিন্দপঞহো।

২৯) চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তির ছোঁড়ার কায়দা ভারতে কারা প্রচলন করে?

উত্তর :- পহ্লবরা।

৩০) স্কাইথিয়রা ভারতীয় উপমহাদেশে কী নামে পরিচিত ছিলেন?

উত্তর :- সেক বা শক।

৩১) গ্রিক শাসক সেলিউকাস ভারতবর্ষে কোন কোন দূত পাঠিয়েছিলেন?

উত্তর :- মেগাস্থিনিস এবং ডায়াকামাস।

৩২) কোন রাজা বিক্রমাব্দ প্রচলন করেন?

উত্তর :- শক শাসক প্রথম অয়।

৩৩) কোন কোন সাগর "ইরিথ্রিয়ান সাগর" নামে পরিচিত ছিল?

উত্তর :- ভারত মহাসাগর, লোহিত সাগর এবং পারস্য উপসাগর।

৩৪) তোরমান এবং মিহিরকুল কে ছিলেন?

উত্তর :- হূণ নেতা।

৩৫) কাবেরী বদ্বীপ এলাকার বিখ্যাত বন্দরটির নাম কী?

উত্তর :- কাবেরীপট্টিনম।

৩৬) ফাসিয়ানের লেখা ভারত ভ্রমনবৃত্তান্তটির নাম কী?

উত্তর :- ফো-কুয়ো-কি।

৩৭) ফাসিয়ান বাংলার কোন্ বন্দর থেকে জাহাজে উঠেছিলেন?

উত্তর :- তাম্রলিপ্ত।

৩৮) "ফো-কুয়ো-কি" বইয়ের বিষয়বস্তু কী ছিল?

উত্তর :- ফাসিয়ানের ভারত ভ্রমণের অভিজ্ঞতা।

৩৯) যবনিকা কী?

উত্তর :- সংস্কৃত ভাষায় নাটকের পর্দাকে বোঝায়।

৪০) সুয়ান জাং কোন্ পন্ডিতের কাছে শিক্ষালাভ করেন?

উত্তর :- পন্ডিত শীলভদ্র।

৪১) সুয়ান জাং কার আমলে ভারতে আসেন?

উত্তর :- হর্ষবর্ধনের আমলে।

৪২) কুমারজীব কার কাছে বৌদ্ধ ধর্ম বিষয়ে শিক্ষালাভ করেন?

উত্তর :- বন্ধুদত্তের কাছে।

৪৩) চিনের সঙ্গে রোমের বাণিজ্যের প্রধান দ্রব্য কী ছিল?

উত্তর :- রেশম।

সঠিক উত্তর নির্বাচন করো।

৪৪) হেরোডোটাসের মতে "ইন্দুস' ছিল পারসিক সাম্রাজ্যের একটি -

ক) প্রদেশ

খ) দেশ

গ) জেলা

ঘ) মহকুমা

উত্তর :- ক) প্রদেশ।

৪৫) অম্ভি ছিলেন -

ক) পাটলিপুত্রের রাজা

খ) গ্রিসের রাজা

গ) তক্ষশীলা রাজা

ঘ) মিশরের ফ্যারাও

উত্তর :- গ) তক্ষশীলা রাজা।

৪৬) ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের বলা হত -

ক) ক্ষত্রপ

খ) যবন

গ) স্ট্যাট্রাপ

ঘ) ফ্যারাও

উত্তর :- খ) যবন।

৪৭) সেন্ট থমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন-

ক) আলেকজান্ডার

খ) হর্ষবর্ধন

গ) মিনান্দার

ঘ) গন্ডোফারনেস -এর আমলে।

উত্তর :- ঘ) গন্ডোফারনেস -এর আমলে।

৪৮) পশ্চিম উপকূলের নর্মদা নদীর তীরে সেরা বন্দর ছিল-

ক) তাম্রলিপ্ত

খ) কালিকট

গ) ভৃগুকচ্ছ

ঘ) বোম্বাই

উত্তর :- গ) ভৃগুকচ্ছ।

প্রতিটি প্রশ্নের মান ২

১) হিদুষ কী?

উত্তর :- পারসিকরা 'স' কে 'হ' উচ্চারণ করত এবং লিখত। পারস্যের শাসক দরায়বৌষের লেখা থেকে "হিদুষ'' শব্দটি পাওয়া যায়। "হিদুষ" বলতে মূলত সিন্ধুনদবিধৌত অঞ্চলগুলিকে বোঝাত।

২) আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানের কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার উপরে কোন প্রভাব ছিল?

উত্তর :- আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে অভিযান করে উত্তর-পশ্চিম অংশের ছোটো ছোটো অনেক রাজ্যের রাজাকে হারিয়ে দিয়েছিলেন। আবার তক্ষশিলার রাজা অম্ভির মতো অনেক রাজা আলেকজান্ডারকে সহায়তা করেন। আলেকজান্ডারের মৃত্যুর পর ওই অঞ্চলে গ্রিক সেনাপতিদের শাসন ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিকদের পরাজিত করার ফলে ওই অঞ্চলে মগধের ক্ষমতা বিস্তার সহজ হয়।

৩) রেশম পথ কী?

উত্তর :- রোম সাম্রাজ্যে চিনা রেশমের চাহিদা খুব ছিল। চিন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রেশম রোম সাম্রাজ্যে পৌঁছতো। চিন থেকে রোম সাম্রাজ্যে স্থলপথে রেশম ব্যবসার এই পথকে রেশম পথ বলা হয়।

৪) তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল?

উত্তর :- প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি প্রধান-বন্দর নগর ছিল তাম্রলিপ্ত। এটি সম্ভবত এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি অবস্থিত ছিল। সুয়ান জাং ও ফাসিয়ান তাম্রলিপ্ত বন্দরের কথা বলেছেন। তাম্রলিপ্ত স্থলপথ ও জলপথে যাওয়া যেত। বাণিজ্য ছাড়াও পড়াশোনার জন্য তাম্রলিপ্ত যথেষ্ট বিখ্যাত ছিল।

৫) মিনান্দার কে ছিলেন?

উত্তর :- মিনান্দার ছিলেন ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা। ব্যাকট্রিয়া, গন্ধার ও কান্দাহার অঞ্চলে তার শাসন ছিল। তার রাজধানী ছিল সাকল বা বর্তমান পাকিস্তানের শিয়ালকোট।

৬) "যবনিকা" কী?

উত্তর :- "যবনিকা" বলতে সংস্কৃত ভাষায় নাটকের পর্দাকে বোঝায়। 'যবন' শব্দ থেকে যবনিকা শব্দের উৎপত্তি হয়েছে। গ্রিকরাই এই পর্দা ফেলার প্রথা চালু করেছিল। তাদের 'যবন' নাম থেকেই "যবনিকা" শব্দটি তৈরি হয়েছিল।

৭) কুমারজীব কে ছিলেন?

উত্তর :- কুমারজীব ছিলেন একজন বৌদ্ধ পন্ডিত। তিনি বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ দর্শন প্রচারের জন্য বিখ্যাত হয়ে আছেন। কুমারজীবের বাবা কুমারযান কুচির রাজার রাজগুরু ছিলেন। কুমারজীব বৌদ্ধ ধর্ম ও সাহিত্য পড়াশোনা করে বিখ্যাত পন্ডিত হন।

৮) প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশুনার কী ভূমিকা ছিল বলে তোমার মনে হয়?

উত্তর :- প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্নভাবে ঘটলেও পড়াশোনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সময় বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনার জন্য যারা ভারতে এসেছিলেন তাদের মধ্যে ফাসিয়ান ও সুয়ান জাং ছিলেন অন্যতম। এছাড়া ভারত থেকে পড়াশোনার জন্য চীনে গিয়েছিলেন পণ্ডিত পরমার্থ এবং কুমারজীব প্রমূখ।

ফাসিয়ান :- ৩৯৯ খ্রিস্টাব্দে ফাসিয়ান ভারতে আসেন। ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে তিনি পাটলিপুত্রে বৌদ্ধ ধর্ম ও সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন।

সুয়ান জাং :- ৬৩০ খ্রিস্টাব্দে সুয়ান জাং ভারতে আসেন। তিনি নালন্দা মহাবিহারে পণ্ডিত শীলভদ্রের কাছে পড়াশোনা করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...