সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

সপ্তম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, সপ্তম অধ্যায়, পরিবেশের সংকট উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ








আদরের সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের সপ্তম অধ্যায় "পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ" অংশটির একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নের কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই বার্ষিক পরীক্ষায় "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। সপ্তম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা  www.rajeshsir.in - এ খোঁজ করবে।

বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)

শ্রেণি :- সপ্তম শ্রেণি

বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান

অধ্যায় :- সপ্তম অধ্যায়

অধ্যায়ের নাম :- পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ

প্রতিটি প্রশ্নের মান ১

১) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কী?

উত্তর :- NASA

২) NASA -র গবেষণা অনুযায়ী কোন সাল শতাব্দীর উষ্ণতম বছর?

উত্তর :- ২০০৫ সাল।

৩) উত্তরাখণ্ডে মেঘভাঙ্গা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা কখন হয়েছিল?

উত্তর :- ২০১৩ খ্রিস্টাব্দে।

৪) মুখ্য গ্রিন হাউস গ্যাস কোনটি?

উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।

৫) বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং -এর জন্য দায়ী গ্যাস কোনটি?

উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।

৬) ১৯৯৩ খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত সমুদ্রের জলতলের উচ্চতা কত বেড়েছে?

উত্তর :- ০.১ ইঞ্চি।

৭) হিমালয় এশিয়ার কতগুলি নদীকে পুষ্ট করে?

উত্তর :- ৯ টি।

৮) কাকে আক্ষরিক অর্থে "বরফের নদী" বলা হয়?

উত্তর :- হিমবাহ।

৯) গঙ্গা নদীর উৎস কোথায়?

উত্তর :- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা।

১০) পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়?

উত্তর :- সুন্দরবনে।

১১) সুন্দরী, গরান প্রভৃতি উদ্ভিদ যে অরণ্যে জন্মায় তাকে কী বলে?

উত্তর :- ম্যানগ্রোভ অরণ্য।

১২) পৃথিবীর কোন অঞ্চলে প্রবাল দ্বীপ দেখা যায়?

উত্তর :- ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে।

১৩) প্রবাল কী ধরনের প্রাণী?

উত্তর :- নিডারিয়া পর্বের প্রাণী।

১৪) প্রবাল বা কোরাল কী?

উত্তর :- সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী।

১৫) প্রবাল প্রাচীর পৃথিবীর সমুদ্রতলের কত শতাংশ অংশ দখল করে রেখেছে?

উত্তর :- ২৫ শতাংশ।

১৬) প্রবাল প্রাচীরের প্রধান উপাদান কী?

উত্তর :- ক্যালসিয়াম কার্বনেট।

১৭) বাদাবনে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম লেখো।

উত্তর :- গরান।

১৮) পৃথিবীতে 'অতি জীববৈচিত্র সম্পন্ন' দেশের সংখ্যা কয়টি?

উত্তর :-  ১৭ টি।

১৯) কোয়ালা ভালুক কোথায় পাওয়া যায়?

উত্তর :- অস্ট্রেলিয়া।

২০) কোয়ালা ভালুকের প্রধান খাদ্য কী?

উত্তর :- ইউক্যালিপটাস গাছের পাতা।

২১) গঙ্গা নদীতে লুপ্তপ্রায় একটি স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো।‌

উত্তর :- গঙ্গার শুশুক।

২২) গঙ্গায় শুশুকের সংখ্যা হ্রাসের কারণ কী?

উত্তর :- পরিবেশ দূষণ।

২৩) গঙ্গা দূষণের ফলে কোন স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয়েছে?

উত্তর :- শুশুক।

২৪) তোমার এলাকায় আগে দেখা যেত এখন দেখা যায় না এমন একটি প্রাণীর নাম লেখো।

উত্তর :- চড়ুই পাখি, ভাম বিড়াল, শকুনি ইত্যাদি।

২৫) "মৃগনাভি" কোন প্রাণী থেকে পাওয়া যায়?

উত্তর :- কস্তুরীমৃগ।

২৬) আমাজন নদীর দুই পাড়ের ঘন জঙ্গল কোন উদ্ভিদ চাষের জন্য কাটা পড়েছে?

উত্তর :- রবার চাষের জন্য।

২৭) সিকিম কোন বায়োডাইভারসিটি হটস্পটের অন্তর্ভুক্ত?

উত্তর :- পূর্ব হিমালয়।

২৮) পৃথিবীর ছেড়ে দেওয়া তাপশক্তিকে কে ধরে রাখতে সাহায্য করে?

উত্তর :- গ্রিন হাউস গ্যাস।

২৯) পৃথিবীর কোন অঞ্চলে বায়োডাইভারসিটি কম দেখা যায়?

উত্তর :- তুন্দ্রা অঞ্চলে।

৩০) অনেকগুলি খাদ্যশৃঙ্খল একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করে?

উত্তর :- খাদ্যজাল।

৩১) কস্তুরী মৃগ কোথায় দেখা যায়?

উত্তর :- হিমালয়ের পাদদেশে।

৩২) বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা কত?

উত্তর :- ০.০৩ শতাংশ।

৩৩) মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে কোন প্রাণীরা বিপন্ন হয়ে পড়েছে?

উত্তর :- পেঙ্গুইন, মেরুভালুক এবং মেরু শিয়াল প্রভৃতি।

৩৪) কোন গাছ শব্দের প্রাবল্য কমাতে সাহায্য করে?

উত্তর :- ছাতিম, বেল, জারুল।

৩৫) সারা পৃথিবীতে মোট কতগুলি প্রজাতি ধ্বংসের মুখে?

উত্তর :- ১৫,৫০০ টি।

৩৬) ভারতের আন্দামান নিকোবর অঞ্চলে কোন হটস্পট অঞ্চল আছে?

উত্তর :- সুন্দাল্যান্ড।

৩৭) তেলাপিয়া মাছ কোথা থেকে আমাদের দেশে এসেছে?

উত্তর :- আফ্রিকা মহাদেশ থেকে।

৩৮) সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?

উত্তর :- কেরলে।

৩৯) খাদ্য-খাদক সম্পর্কে ভিত্তিতে কোন বাস্তুতন্ত্রে ________ গঠিত হয়। ( শূন্যস্থান পূরণ )

উত্তর :- খাদ্য শৃঙ্খল।

৪০) কোন গাছে শ্বাসমূল দেখা যায়?

উত্তর :- সুন্দরী গাছে।

৪১) __________ হল একটি অতি বৈচিত্র সম্পন্ন' দেশ।   ( শূন্যস্থান পূরণ )

উত্তর :- ভারতবর্ষ।

৪২) উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে?

উত্তর :- কার্বন ডাইঅক্সাইড।

৪৩) সর্পগন্ধার মূল থেকে কী পাওয়া যায়?

উত্তর :- রেসারপিন।

৪৪) ভারতের একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো।

উত্তর :- একশৃঙ্গ গন্ডার।

৪৫) রেশম কীট কোন গাছে বাসা বাঁধে?

উত্তর :- তুঁত।

৪৬) ভারতের বায়োডাইভারসিটি হটস্পট অঞ্চল কয়টি আছে?

উত্তর :- চারটি।

৪৭) কোন গাছ থেকে কুইনাইন পাওয়া যায়?

উত্তর :- সিঙ্কোনা।

৪৮) ভারতবর্ষ ছাড়া দুটি অতি বৈচিত্র্যের দেশের নাম লেখো।

উত্তর :- ব্রাজিল এবং ইকুয়েডর।

৪৯) বাতাসভাঙ্গা কোন কোন গাছের নাম তুমি জানো?

উত্তর :- সুন্দরী, গরান, হেঁতাল প্রভৃতি।

৫০) ভারতবর্ষে অবস্থিত দুটি বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো।

উত্তর :- পূর্ব হিমালয় এবং সুন্দাল্যান্ড।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...