সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

সপ্তম শ্রেণি, ভূগোল, দশম অধ্যায়, আফ্রিকা








শ্রেণি :- সপ্তম শ্রেণি 

বিষয় :-  ভূগোল 🌍🌍🌍

অধ্যায় :- দশম অধ্যায় 

অধ্যায়ের নাম :- আফ্রিকা মহাদেশ 

"আফ্রিকা মহাদেশ" অংশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে দেওয়া হল। তোমরা অবশ্যই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নগুলি বারবার অনুশীলন করবে। 


            -: প্রতিটি প্রশ্নের মান ১ :- 


১) পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি? 

উত্তর :- আফ্রিকা মহাদেশ। 

২) আফ্রিকা মহাদেশের ক্ষেত্রমান কত? 

উত্তর :- ৩.০২ কোটি বর্গ কিমি। 

৩) আফ্রিকা মহাদেশের পশ্চিমে কোন মহাসাগর অবস্থিত? 

উত্তর :- আটলান্টিক মহাসাগর। 

৪) আফ্রিকা মহাদেশের উচ্চতম পর্বতের নাম কী?

উত্তর :- মাউন্ট কিলিমাঞ্জারো।

৫) আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা কয়টি? 

উত্তর :- ৫৬ টি।

৬) আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে কে পৃথক করেছে? 

উত্তর :- জিব্রাল্টার প্রণালী। 

৭) আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে কে পৃথক করেছে?

উত্তর :- লোহিত সাগর এবং সুয়েজ খাল। 

৮) পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? 

উত্তর :- সুয়েজ খাল। 

৯) অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? 

উত্তর :- আফ্রিকা মহাদেশকে। 

১০) প্রথম কোথায় মানুষের উদ্ভব হয়েছিল? 

উত্তর :- পূর্ব আফ্রিকায়। 

১১) আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 

উত্তর :- মাউন্ট তৌবকল।

১২) আফ্রিকা মহাদেশের বৃহত্তম রাষ্ট্র কোনটি? 

উত্তর :- সুদান। 

১৩) পৃথিবীর দীর্ঘতম স্বাদু জলের হ্রদ কোনটি?

উত্তর :- টাঙ্গানিকা।

১৪) পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকাটির নাম কী? 

উত্তর :- গ্রেট আফ্রিকান রিফট ভ্যালি।

১৫) ভেল্ড কী?

উত্তর :- দক্ষিণ আফ্রিকার উঁচু মালভূমি অঞ্চলে যে তৃণভূমি দেখা যায়, তার নাম ভেল্ড।

১৬) দক্ষিণ আফ্রিকার দুটি মরুভূমির নাম লেখো।

উত্তর :- কালাহারি এবং নামিব।

১৭) ড্রাকেন্সবার্গ পর্বতমালা কোথায় অবস্থিত?

উত্তর :- আফ্রিকার দক্ষিণ পূর্ব দিকে। 

১৮) পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? 

উত্তর :- সাহারা মরুভূমি। 

১৯) সাহারা মরুভূমির দুটি মালভূমির নাম লেখো। 

উত্তর :- আহাগ্গার, টিবেস্টি।

২০) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? 

উত্তর :- নীলনদ ( ৬৬৫০ কিমি )। 

২১) কোন কোন নদীর মিলিত প্রবাহ নীলনদ নামে পরিচিত? 

উত্তর :- হোয়াইট নীল এবং ব্লু নীল।

২২) হোয়াইট নীলের উৎস কোথায়? 

উত্তর :- আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি। 

২৩) ব্লু নীলের উৎস কোথায়?

উত্তর :- ইথিওপিয়ার উচ্চভূমি। 

২৪) নীলনদের তীরে গড়ে ওঠা কয়েকটি শহরের নাম লেখো। 

উত্তর :- খার্টুম, আসোয়ান, লাস্কার, কায়রো।

২৫) আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? 

উত্তর :- কঙ্গো নদী। 

২৬) নীলনদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? 

উত্তর :- টাঙ্গানিকা হ্রদের নিকটে বুরুন্ডি পার্বত্য মালভূমি থেকে। 

২৭) নীল নদ কোথায় পতিত হয়েছে? 

উত্তর :- ভূমধ্যসাগরে। 

২৮) ব্লু নীলের উপর অবস্থিত বাঁধটির নাম কী?

উত্তর :- সেনার বাঁধ।

২৯) নীলনদ অববাহিকার প্রধান বন্দরটির নাম কী?

উত্তর :- আলেকজান্দ্রিয়া।

৩০) পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? 

উত্তর :- উচ্চ আসোয়ান বাঁধ। 

৩১) মিশরের রাজধানীর নাম কী? 

উত্তর :- কায়রো।

৩২) সুদানের রাজধানীর নাম কী?

উত্তর :- খার্টুম।

৩৩) "মিশরকে নীলনদের দান" -  কে বলেছেন?

উত্তর :- গ্রীক ঐতিহাসিক হেরোডোটাস।

৩৪) মিশরে প্রধান অর্থকরী ফসল কোনটি? 

উত্তর :- কার্পাস।

৩৫) মিশরের প্রধান উৎপাদিত খনিজ সম্পদ কোনটি? 

উত্তর :- খনিজ তেল।

৩৬) পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি কোনটি? 

উত্তর :- সাহারা মরুভূমি।

৩৭) সাহারা শব্দের অর্থ কী? 

উত্তর :- বিজন প্রদেশ বা মরুভূমি। 

৩৮) সাহারা সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি? 

উত্তর :- মাউন্ট টুসুদ্দি।

৩৯) মরুস্থলী শব্দের অর্থ কী?

উত্তর :- মৃতের দেশ। 

৪০) সাহারা মরুভূমির জলবায়ু প্রকৃতি কীরূপ? 

উত্তর :- সাহারা মরুভূমির জলবায়ু উষ্ণ, শুষ্ক এবং চরমভাবাপন্ন।

৪১) সাহারা মরুভূমির একটি প্রধান উপজাতির নাম লেখো। 

উত্তর :- তুয়ারেগ।

৪২) সাহারা মরুভূমির অভ্যন্তরস্থ নদীর নাম কী?

উত্তর :- ওয়াদ দ্রা।

৪৩) সাহারা মরুভূমির দুটি শহরের নাম লেখো।

উত্তর :- ট্রিপোলি ও বেনখাজি।

৪৪) সাহারার মরু অধিবাসীদের প্রধান খাদ্য কী? 

উত্তর :- খেজুর এবং উটের দুধ। 

৪৫) বেদুইন এবং বারবের যাযাবর উপজাতি কোথায় থাকে? 

উত্তর :- লিবিয়ায়।

৪৬) মরুভূমির জাহাজ কাকে বলা হয়?

উত্তর :- উটকে। 

৪৭) সাহারা মরুভূমির শুকনো নদীখাত গুলি কী নামে পরিচিত? 

উত্তর :-  ওয়াদি।

৪৮) ইজিপসিয়ান কটন কাকে বলে?

উত্তর :- আফ্রিকার নীলনদের ব দ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশের তুলোর চাষ হয়। যা ইজিপসিয়ান কটন নামে পরিচিত।

৪৯) সাহারা মরুভূমির দুটি মরুদ্যানের নাম লেখো। 

উত্তর :- কুফরা, সিউয়া, টিমিমন, বাহারিয়া, প্রভৃতি সাহারা মরুভূমির উল্লেখযোগ্য মরুদ্যান।

৫০) ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? 

উত্তর :- জাম্বেজি নদী।


*** সপ্তম শ্রেণির এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...