সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক

স্নেহের নবম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করবো নবম শ্রেণির ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে।  ১) জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান আলোচনা করো।  উত্তর :- ইতালির মতো জার্মানির ঐক্যও সাধিত হয়েছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে একটি রাজবংশের অধীনে। জার্মানির ক্ষেত্রে এই রাজবংশটি ছিল প্রাশিয়ার হোহেনজোলার্ন রাজবংশ। অটোভন বিসমার্ক ছিলেন এই রাজ্যের চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী। তিনি একজন সুশিক্ষিত, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, বাস্তববাদী, ঘোর রক্ষণশীল রাজনীতিবিদ। ১৮৬২ খ্রিস্টাব্দে বিসমার্ক প্রাশিয়ার প্রধানমন্ত্রী হলে জার্মানির ঐক্য আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।  কনফেডারেশন অব দ্য রাইন :- ফরাসি বিপ্লবের পূর্বে জার্মানি পরস্পর বিরোধী ৩০০ টি রাজ্যে বিভক্ত ছিল। নেপোলিয়ন ৩০০ টি রাজ্যকে ৩৯ টি রাজ্যে পরিণত করে কনফেডারেশন অব দ্য রাইন নামে একটি যুক্তরাষ্ট্র গঠন করেন। কিন্তু নেপোলিয়নের পতনের পর ভিয়েনা ব্যবস্থা অনুসারে জার্মানির ওপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। বিসমার্কের উদ্দেশ্য :- বিসমার্কের উদ্দেশ্য ছিল - অস্ট্রিয়ার কর্তৃত্ব থে...

ষষ্ঠ শ্রেণি, ইতিহাস, দ্বিতীয় অধ্যায়








 আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "ইতিহাস" বিষয়ের দ্বিতীয় অধ্যায় "ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ" অংশটির অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই প্রথম সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা  www.rajeshsir.in - এ খোঁজ করবে।

বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 

শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি

বিষয় :- ইতিহাস 

অধ্যায় :- দ্বিতীয় অধ্যায় 

অধ্যায়ের নাম :- ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ।

-:নীচের প্রশ্নোত্তরগুলি ভীষণ গুরুত্বপূর্ণ:-

১) বিবর্তন কাকে বলে? 

উত্তর :- প্রকৃতির গতিতে পরিবর্তনের ধারাকে বিবর্তন বলে। 

২) 'হোমিনিড' শব্দের অর্থ কী?

উত্তর :- মানুষ পরিবার। 

৩) এপ ( Ape ) কাদের বলে?

উত্তর :- আফ্রিকার পূর্বাংশের ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে এপ বলা হতো।

৪) আদিম শব্দের অর্থ কী?

উত্তর :- খুব পুরানো।

৫) 'হোমো হাবিলিস' শব্দের অর্থ কী?

উত্তর :- দক্ষ মানুষ। 

৬) কোন মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল? 

উত্তর :- হোমো ইরেকটাস।

৭) হোমো স্যাপিয়েন্স কথাটির অর্থ কী?

উত্তর :- বুদ্ধিমান মানুষ। 

৮) হোমো স্যাপিয়েন্স কত বছর আগে এই পৃথিবীতে এসেছে?

উত্তর :- আনুমানিক ২ লক্ষ ৩০ হাজার বছর আগে।

৯) হোমো ইরেকটাস শব্দের অর্থ কী?

উত্তর :- সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। 

১০) লুসি কী?

উত্তর :- আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটি জায়গায় ১৯৭৪ খ্রিস্টাব্দে অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এই কঙ্কালটির নাম লুসি।

১১) সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? 

উত্তর :- পূর্ব আফ্রিকাতে। 

১২) বনে আগুন লাগাকে কী বলে?

উত্তর :- দাবানল। 

১৩) লুসি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 

উত্তর :- ১৯৭৪ খ্রিস্টাব্দে। 

১৫) ভীমবেটকা কিসের নিদর্শন? 

উত্তর :- গুহা বসতির নিদর্শন। 

১৬) ভীমবেটকা কোথায় অবস্থিত?

উত্তর :- মধ্যপ্রদেশের ভূপালে। 

১৭) কত খ্রিস্টাব্দে ভীমবেটকার সন্ধান পাওয়া গেছে? 

উত্তর :- ১৯৯৭ খ্রিস্টাব্দে। 

১৮) হুন্সগি উপত্যকা কোথায় অবস্থিত?

উত্তর :- কর্নাটকের গুলবর্গা জেলায়। 

১৯) ভীমবেটকার গুহা চিত্রে কোন কোন রঙের প্রাধান্য দেখা যায়?

উত্তর :- লাল, সাদা, সবুজ ও হলুদ। 

২০) কত খ্রিস্টাব্দে হুন্সগি উপত্যকায় পুরোনো পাথরের যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে?

উত্তর :- ১৯৮৩ খ্রিস্টাব্দে।

২১) আলতামিরা গুহা কোথায় অবস্থিত? 

উত্তর :- ইউরোপের স্পেনে। 

২২) "ট্যরো ট্যরো" - কথাটির অর্থ কী?

উত্তর :- ষাঁড় - ষাঁড়।

২৩) ৮ হাজার বছরের পুরোনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে?

উত্তর :- মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার আদম গড়ে।

২৪) কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে?

উত্তর :- নতুন পাথরের যুগে।

২৫) মানুষের সর্বপ্রথম গৃহপালিত পশুর নাম কী?

উত্তর :- কুকুর।

২৬) মানুষের সর্বশেষ গৃহপালিত পশুর নাম কী?

উত্তর :- ঘোড়া। 

২৭) আদিম মানুষ প্রথমে কী খেতো? **

উত্তর :- কাঁচা মাংস ও ফলমূল। 

২৮) আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কোনটি? **

উত্তর :- আগুন।

২৯) আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? **

উত্তর :- ভোঁতা পাথর।

৩০) লুসির কঙ্কালটি কত বছরের পুরোনো? 

উত্তর :- ৩২ লক্ষ বছর। 

৩১) প্রধানত কীসের আকার থেকেই আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়?

উত্তর :- মস্তিষ্কের। 

৩২) এশিয়ার কোন দেশে পুরোনো মানুষের কঙ্কাল ও হাড়গোড় খুঁজে পাওয়া যায়?

উত্তর :- চীন দেশে। 

৩৩) এপদের বাসস্থান কোথায় ছিল?

উত্তর :- পূর্ব আফ্রিকার জঙ্গলে। 

৩৪) বুদ্ধিমান মানুষের হাতিয়ার কী ছিল?

উত্তর :- বর্শা জাতীয় পাথরের অস্ত্র।

৩৫) কোন বিশেষ বৈশিষ্ট্য মানুষকে অন্য সকল প্রাণী থেকে পৃথক করেছে? 

উত্তর :- হাতের বুড়ো আঙ্গুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করা।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...

মাধ্যমিক, বাংলা, সিরাজদ্দৌলা

  "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer : "সিরাজদ্দৌলা" (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 Bengali Sirajuddaula Question and Answer, Suggestion, Notes – সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে রচনাধর্মী প্রশ্ন উত্তর (Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X Bengali Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা "সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক বাংলা প্রশ্ন ও উত্তর | Madhyamik Bengali Sirajuddaula Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। আশা করি এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন এর মধ্য থেকেই আসবে। সিরাজদ্দৌলা (নাটক) শচীন্দ্রনাথ সেনগুপ্ত – মাধ্যমিক দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Be...