সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অষ্টম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া

আদরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এর লক্ষ্য "সবার শিক্ষা; সবার উন্নতি"। আমাদের আজকের পোস্টে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায়টি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তাদের উত্তর গুলো দেওয়া হলো। তোমাদের আগামী দ্বিতীয় সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলি করে যাও তাহলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় ( Second Summative Exam ) কোন অসুবিধা তোমাদের হবে না। তাই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই সার্চ করবে www.rajeshsir.in এবং Rajesh Sir   Tutorial   ইউটিউব চ্যানেল। প্রতিটি প্রশ্নের মান :-১ ১) কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ২) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্র...

অষ্টম শ্রেণি, তৃতীয় অধ্যায়, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা








স্নেহের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের পোস্টে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় "ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা" অধ্যায়টি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইতিহাস বইয়ের তৃতীয় অধ্যায় "ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তাদের উত্তর গুলো দেওয়া হলো। তোমাদের আগামী প্রথম সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই প্রশ্নোত্তর গুলি করে যাও তাহলে প্রথম সামেটিভ পরীক্ষায় ( First Summative Exam ) কোন অসুবিধা তোমাদের হবে না। 

Some important question and Answer of WBBSE Class 8 History 3rd Chapter "Ouponibeshik kortityer lorai".


১) কোন প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হত?


উত্তর:- মাদ্রাজ প্রেসিডেন্সি।


২) বাংলা বিহার উড়িশা আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে কোন প্রেসিডেন্সি গড়ে উঠেছিল?


উত্তর:- বাংলা প্রেসিডেন্সি।


৩) কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?


উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দে।


৪) কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়?


উত্তর:- রেগুলেটিং অ্যাক্ট।


৫) কোন আইনের ফলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?


উত্তর:- 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন।


৬) সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?


উত্তর:- স্যার এলিজা ইম্পে।


৭) কত খ্রিস্টাব্দে কলকাতায় ইম্পিরিয়াল কোর্ট তৈরি হয়?


উত্তর:- ১৭৭৪ খ্রিস্টাব্দে।


৮) কত খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?


উত্তর:- ১৭৭৪ খ্রিস্টাব্দে।


৯)কর্নওয়ালিস কোড কত খ্রিস্টাব্দে চালু হয়?


উত্তর:- ১৭৯৩ খ্রিস্টাব্দে।


১০) মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেন?


উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিং।


১১) কে ঠগি  দস্যুদের দমনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন?


উত্তর:- কর্নেল স্লিম্যান।


১২) ঠগি দস্যু দমনে কে বিশেষ বিভাগ তৈরি করেন?


উত্তর:- উইলিয়াম বেন্টিং।


১৩) কবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটে?


উত্তর:- ১৮১২ খ্রিস্টাব্দে।


১৪) কে কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন?


উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন।


১৫) ভারতে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন?


উত্তর:- লর্ড কর্নওয়ালিস।


১৬) কার আমলে সরকারি চাকরিতে ইংরেজি জ্ঞানকে আবশ্যিক করা হয়েছিল?


উত্তর:- লর্ড হার্ডিঞ্জ।


১৭) কত খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এলিজা ইম্পের আইন গুলির অনুবাদ করেন?


উত্তর:- ১৭৮৩ খ্রিস্টাব্দে।


১৮) বেনারসে হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন?


উত্তর:- জোনাথন ডানকান।


১৯) হেস্টিংস কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?


উত্তর:- ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।


২০) ওয়ারেন হেস্টিংস এর হিন্দু আইন সংকলনের অনুবাদ কে করেন?


উত্তর:- নাথানিয়েল ব্রাসি হালেদ।


২১) "এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাংগুয়েজ" গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত হয়?


উত্তর:- ১৭৭৮ খ্রিস্টাব্দে।


২২) এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?


উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে।


২৩) কলকাতা হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?


উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে।


২৪) মেকলে মিনিটস কত খ্রিস্টাব্দে পেশ হয়?


উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি।


২৫) কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল?


উত্তর:- ১৮৫৭ খ্রিস্টাব্দে।


২৬) বেথুন স্কুল কে প্রতিষ্ঠা করেন?


উত্তর:- জন এলিয়ট ড্রিংক ওয়াটার বেথুন।


২৭) বাংলার নদীগুলি কে জরিপ করেন?


উত্তর:- জেমস রেনেল ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নদীগুলি জরিপ করেন।


২৮) বাংলায় ইজারা দারি ব্যবস্থা কে চালু করেন?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস প্রথম নদীয়া জেলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন।


২৯) কে কত খ্রিস্টাব্দে ১০ শালা বন্দোবস্ত চালু করেন?


উত্তর:- ১৭৯০ খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস ১০ শালা বন্দোবস্ত প্রচলন করেন।


৩০) কে কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?


উত্তর:- 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন।


৩১) মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র কোথায় ছিল?


উত্তর:- মাদ্রাজ।


৩২) কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন পাশ হয়?


উত্তর:- ১৭৮৪ খ্রিস্টাব্দে।


৩৩) মাদ্রাজে সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?


উত্তর:- ১৮০১ খ্রিস্টাব্দে।


৩৪) দারোগা ব্যবস্থা কত সালে পাকাপাকি ভাবে বিলুপ্ত হয়?


উত্তর:- ১৮১২ খ্রিস্টাব্দ।


৩৫) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?


উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে।


৩৬) কাউন্সিল অফ এডুকেশন কত খ্রিস্টাব্দে তৈরি হয়?


উত্তর:- ১৮৪৩ খ্রিস্টাব্দে।


৩৭) পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস।


৩৮) এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?


উত্তর:- উইলিয়াম জোন্স।


৩৯) মেকলে প্রস্তাব কি অথবা মেকলে মিনিটস কি?


উত্তর:- জনশিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন, তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। মেকলে বলেন ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি তৈরি করাই উপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত।


৪০) উডের প্রতিবেদন কি?


উত্তর:- স্যার চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। তিনি ১৮৫৪ খ্রিস্টাব্দের জুলাই মাসে ভারতের শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবর্তনের জন্য একটি নির্দেশ নামা পেশ করেন, এটি চার্লস উডের প্রতিবেদন নামে পরিচিত। এই নির্দেশ নামার উপর ভিত্তি করে ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো গড়ে ওঠে।


৪১) সামরিক জাতি কাদের বলে?


উত্তর:- ঔপনিবেশিক শাসকেরা জাঠ, পাঠান, রাজপুত ও নেপালি গোর্খা সেনাদের বলতো এইসব সেনারা যুদ্ধ অনেক বেশি দক্ষ। এদেরকে সামরিক জাতি বলা হয়।


৪২) কর্নওয়ালিস কোড বলতে কী বোঝায়?


উত্তর:- লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই "কর্নওয়ালিস কোড" বলা হয়।


৪৩) ইজারাদারি ব্যবস্থা বা ইজারাদারি বন্দোবস্ত বলতে কী বোঝো?


উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কারের পূর্ণ দায়িত্ব নিয়ে ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হয়ে আসেন। তিনি নিলামের মাধ্যমে পাঁচ বছরের জন্য জমিদার বা ইজারাদারদের সঙ্গে জমি বন্দোবস্ত করেন। এই ব্যবস্থা "ইজারাদারি বন্দোবস্ত" বা "পাঁচশালা বন্দোবস্ত" নামে পরিচিত।


অষ্টম শ্রেণীর "তৃতীয় অধ্যায়" থেকে এই প্রশ্নগুলো সকলে মুখস্থ করবে। এগুলি ছাড়াও পরবর্তী পোস্টে যে সাজেশন গুলো দেওয়া হবে সেগুলো তোমরা ফলো করলে উপকৃত হবে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...