সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অষ্টম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, ভৌত পরিবেশ ১.৩, তাপ

স্নেহের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা, তোমরা কি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের "তাপ" অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছো? তাহলে তোমাদের জন্যই আমার আজকের এই আলোচনা। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ভৌত বিজ্ঞান বিষয়ের ভৌত পরিবেশ ১.৩ অংশের "তাপ" অংশটি সম্পর্কে। এখানে যে প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা মনোযোগ সহকারে করে যাও তাহলে আগামী পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হওয়ার কথা নয়।  শ্রেণি :- অষ্টম শ্রেণি বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান   অধ্যায় :- ভৌত পরিবেশ ১.৩ আলোচ্য বিষয় :- তাপ ১) তাপের সংজ্ঞা দাও।  উত্তর :- তাপ হল একপ্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়।   ২) বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর পর নির্ভর করে? উত্তর :- বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে - বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। ৩) সি.জি.এস পদ্ধতিতে তাপের একক কী? উত্তর:- ক্যালোরি। ৪) এস.আই পদ্ধ...

পঞ্চম শ্রেণি, আমাদের পরিবেশ, পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি








আদরের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণির "আমাদের পরিবেশ" বিষয়ের তৃতীয় অধ্যায় " পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি" অংশটি। তোমাদের পাঠ্য বইয়ের ৭৯ পৃষ্ঠা থেকে ৮৩ পৃষ্ঠা পর্যন্ত অংশের সমস্ত প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই দ্বিতীয় সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। পঞ্চম শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।



West Bengal board of Secondary education class 5 "Amader parivesh" third chapter "paschim Banger sadharan pariChiti" page number 79 to 83 important question and answer.



পঞ্চম শ্রেণির "আমাদের পরিবেশ" বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।


Some important question and Answer for Class 5 Poribesh subject.


১) পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় শহর কোনটি? 

উত্তর :- কলকাতা। 

২) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?

উত্তর :- কলকাতা। 

৩) দার্জিলিং বিখ্যাত কেন? 

উত্তর :- দার্জিলিং ম্যাল, চিড়িয়াখানা, রোপওয়ে, টয়ট্রেন, চা বাগান, ঘুম এবং টাইগার হিলের জন্য বিখ্যাত দার্জিলিং থেকে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা পর্বত দেখা যায়। 

৪) পশ্চিমবঙ্গের কোন জেলায় টয় ট্রেন দেখা যায়? 

উত্তর :- দার্জিলিং জেলায়।

৫) জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :- তিস্তা এবং করলা নদীর তীরে।

৬) বক্সা অরণ্যের প্রবেশদ্বার কাকে বলা হয়? 

উত্তর :- আলিপুরদুয়ার কে। 

৭) উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- রায়গঞ্জ। 

৮) রায়গঞ্জের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? 

উত্তর :- কুলিক নদী। 

৯) মদনমোহন মন্দির কোথায় অবস্থিত? 

উত্তর :- কোচবিহার জেলায়। 

১০) পশ্চিমবঙ্গের একটি পাহাড়ি শহরের নাম লেখো।

উত্তর :- কালিম্পং। 

১১) আমের শহর কোন শহরকে বলা হয়? 

উত্তর :- ইংলিশ বাজার। 

১২) ইংলিশ বাজার শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর :- মহানন্দা নদীর তীরে। 

১৩) মালদা জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- ইংলিশ বাজার। 

১৪) দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- বালুরঘাট। 

১৫) মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- বহরমপুর। 

১৬) বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর :- ভাগীরথী। 

১৭) বীরভূম জেলার সদর শহর কোনটি? 

উত্তর :- সিউড়ি। 

১৮) কোথাকার মোরব্বা বিখ্যাত? 

উত্তর :- সিউড়ি। 

১৯) বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? 

উত্তর :- বীরভূম জেলায়। 

২০) নদীয়া জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- কৃষ্ণনগর। 

২১) কৃষ্ণনগর বিখ্যাত কেন? 

উত্তর :- মাটির পুতুল এবং সরপুরিয়ার জন্য। 

২২) পশ্চিম বর্ধমান জেলার সদর শহর কোনটি? 

উত্তর :- আসানসোল। 

২৩) আসানসোল বিখ্যাত কেন? 

উত্তর :- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল কয়লা খনি অঞ্চলে বেশ বড় শহর তিনটে কলেজ ও একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। আসানসোলে বিখ্যাত ইস্পাত কারখানা আছে। এই শহরে ও কাছাকাছি অঞ্চলে অনেক শিল্প গড়ে উঠেছে। 

২৪) আসানসোলের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? 

উত্তর :- বরাকর নদী।

২৫) পশ্চিমবঙ্গের কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? 

উত্তর :- বাঁকুড়া জেলা। 

২৬) পশ্চিমবঙ্গের কোন জেলার ছৌ নাচ বিখ্যাত? 

উত্তর :- পুরুলিয়া জেলা। 

২৭) অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? 

উত্তর :- পুরুলিয়া জেলায়।

২৮) পূর্ব মেদিনীপুর জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- তমলুক। 

২৯) তমলুকের আদি নাম কী ছিল?

উত্তর :- তাম্রলিপ্ত। 

৩০) হাওড়া কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর :- হুগলি নদীর তীরে অবস্থিত। 

৩১) পশ্চিমবঙ্গের কোন জেলায় বোটানিক্যাল গার্ডেন আছে? 

উত্তর :- হাওড়া জেলায়। 

৩২) হুগলি জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- চুঁচুড়া। 

৩৩) উত্তর ২৪ পরগনা জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- বারাসাত। 

৩৪) দক্ষিণ ২৪ পরগনা জেলার সদর শহরের নাম কী?

উত্তর :- আলিপুর। 

৩৫) পশ্চিমবঙ্গের কোথায় চিড়িয়াখানা রয়েছে? 

উত্তর :- দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুরে।

৩৬) পশ্চিমবঙ্গের কোথায় জাতীয় পাঠাগার অবস্থিত? 

উত্তর :- দক্ষিণ ২৪ পরগনা জেলার আলিপুরে। 

৩৭) কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর :- হুগলি নদীর তীরে অবস্থিত।

৩৮) কলকাতা বিখ্যাত কেন? 

অথবা 

কলকাতার দর্শনীয় স্থান কোনগুলি? 

উত্তর :- হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা রাজ্যের রাজধানী শহর। এখানে রাজভবন, মিউজিয়াম, ইডেন গার্ডেন, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বন্দর, বিমানবন্দর, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি দর্শনীয় স্থানগুলি অবস্থিত।

৩৯) শিলিগুড়ি কোন জেলায় অবস্থিত? 

উত্তর :- দার্জিলিং জেলায়। 

৪০) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোন শহরে অবস্থিত? 

উত্তর :- শিলিগুড়িতে। 

৪১) সাদা অর্কিড কোথায় দেখা যায়? 

উত্তর :- দার্জিলিং জেলার কার্শিয়াং -এ। 

৪২) পশ্চিমবঙ্গের কোথায় পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে?

উত্তর :- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়।

৪৩) পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো।

উত্তর :- হলদিয়া। 

৪৪) দিঘা কোন জেলায় অবস্থিত?

উত্তর :- পূর্ব মেদিনীপুর জেলায়। 

৪৫) পশ্চিমবঙ্গের একটি সমুদ্রের ধারে অবস্থিত পর্যটন শহরের নাম লেখো।

উত্তর :- দিঘা।

৪৬) খড়গপুর কী জন্য বিখ্যাত?

উত্তর :- খড়গপুর আইআইটি শিক্ষা কেন্দ্র এবং বড় রেলওয়ে স্টেশনের জন্য বিখ্যাত। 

৪৭) পোড়ামাটির কাজ ও বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত কোন জায়গা? 

উত্তর :- বিষ্ণুপুর। 

৪৮) শান্তিনিকেতন কোথায় অবস্থিত? 

উত্তর :- বীরভূম জেলার বোলপুরে। 

৪৯) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? 

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর। 

৫০) আরামবাগ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর :- দ্বারকেশ্বর নদের তীরে অবস্থিত।

৫১) পশ্চিমবঙ্গের কোথায় দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র আছে? 

উত্তর :- হুগলি জেলার ডানকুনিতে। 

৫২) পশ্চিমবঙ্গের একটি পরিকল্পিত শহরের নাম লেখো।

উত্তর :- কল্যাণী। 

৫৩) পশ্চিমবঙ্গের কোন জেলা রাসমেলার জন্য বিখ্যাত?

উত্তর :- নদীয়া জেলার শান্তিপুর। 

৫৪) ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলের তীরে কোন শহর অবস্থিত?

উত্তর :- নবদ্বীপ।

৫৫) চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? 

উত্তর :- নদীয়া জেলার নবদ্বীপে। 

৫৬) পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে? 

উত্তর :- পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে। 

৫৭) কাটোয়া কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তর :- গঙ্গা নদীর তীরে অবস্থিত। 

৫৮) দুর্গাপুরে কী কী শিল্প কেন্দ্র গড়ে উঠেছে?

উত্তর :- লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ইঞ্জিনিয়ারিং কেন্দ্র।

৫৯) পশ্চিমবঙ্গের কোন শহর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত?

উত্তর :- বাঁকুড়া জেলার বিষ্ণুপুর।

৬০) শান্তিনিকেতনে আশ্রম - বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...