সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অষ্টম শ্রেণি, ইতিহাস, পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া

আদরের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীরা, Rajesh Sir Tutorial -এর লক্ষ্য "সবার শিক্ষা; সবার উন্নতি"। আমাদের আজকের পোস্টে আলোচনার বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া : সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায়টি। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় "ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া: সহযোগিতা ও বিদ্রোহ" অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী ও তাদের উত্তর গুলো দেওয়া হলো। তোমাদের আগামী দ্বিতীয় সামেটিভ পরীক্ষার আগে এই প্রশ্নোত্তরগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমরা যদি এই প্রশ্নোত্তরগুলি করে যাও তাহলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় ( Second Summative Exam ) কোন অসুবিধা তোমাদের হবে না। তাই পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই সার্চ করবে www.rajeshsir.in এবং Rajesh Sir   Tutorial   ইউটিউব চ্যানেল। প্রতিটি প্রশ্নের মান :-১ ১) কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর :- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। ২) বাংলা ভাষায় প্রথম মাসিক পত্র...

ষষ্ঠ শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, তৃতীয় অধ্যায়








আদরের ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীরা, Rajesh Sir Tutorial পেজে তোমাদের স্বাগত। আমরা তোমাদের সফলতায়, তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তোমাদের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। আজ এই পোস্টে আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণির "পরিবেশ ও বিজ্ঞান" বিষয়ের তৃতীয় অধ্যায় "মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ" অংশটির একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে করতে পারলে তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হবে না। পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলেই প্রথম সামেটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখান থেকেই আসবে। তাই পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তোমরা অবশ্যই এই প্রশ্নোত্তর গুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। ষষ্ঠ শ্রেণির প্রতিটি বিষয়ের প্রশ্নোত্তর পেতে তোমরা www.rajeshsir.in - এ খোঁজ করবে।


বোর্ড :- পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 

শ্রেণি :- ষষ্ঠ শ্রেণি

বিষয় :-  পরিবেশ ও বিজ্ঞান

অধ্যায় :- তৃতীয় অধ্যায় 

অধ্যায়ের নাম :- মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ

আলোচ্য অংশ :- এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ১,২ নম্বরের প্রশ্নোত্তর গুলি সম্পর্কে

-: মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ  :- 

১) পদার্থের কয়টি অবস্থা ও কী কী?

উত্তর :- পদার্থের তিনটি অবস্থা। যথা  - কঠিন, তরল এবং গ্যাসীয়।

২) কঠিন পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর :- যে সকল পদার্থের আকার এবং আয়তন উভয়ই আছে, তাদের কঠিন পদার্থ বলে। 

উদাহরণ :- লোহা প্লাস্টিক কয়লা ইত্যাদি। 

৩) তরল পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর :-যে সকল পদার্থের আয়তন আছে কিন্তু আকার নেই, তাদের তরল পদার্থ বলে।

 উদাহরণ  :- জল, সরষের তেল, দুধ ইত্যাদি। 

৪) গ্যাসীয় পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :- যে সকল পদার্থের আকার এবং আয়তন নেই, তাদের গ্যাসীয় পদার্থ বলে। 

উদাহরণ :- ধুপের ধোঁয়া, গাড়ির ধোঁয়া।

৫) দুটি ধাতুর উদাহরণ দাও। 

উত্তর :- লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। 

৬) একটি অধাতুর উদাহরণ দাও। 

উত্তর :- কাঠকয়লা।

৭) একটি তরল ধাতুর উদাহরণ দাও। 

উত্তর :- পারদ। 

৮) কোন অধাতু তাপ ও তড়িৎ এর সুপরিবাহী? 

উত্তর :- গ্রাফাইট। 

৯) কোন অধাতু তাপের সুপরিবাহী? 

উত্তর :- হিরে।

১০) বাতাসের মধ্যে কোন কোন উপাদান থাকে? 

উত্তর :- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন-ডাই-অক্সাইড, জলীয় বাষ্প এবং নিষ্ক্রিয় গ্যাস।

১১) মিশ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর :- যে সকল পদার্থের মধ্যে একের বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে। যেমন - বাতাস, শরবত, ঠান্ডা পানীয় ইত্যাদি।

১২) মৌলিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর :- যে সকল পদার্থের মধ্যেএকটি পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ মিশে থাকে না, তাদের মৌলিক পদার্থ বলে। 

উদাহরণ :- বিশুদ্ধ লোহা। 

১৩) যৌগিক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। 

উত্তর :- একাধিক মৌলিক পদার্থের রাসায়নিক সমন্বয়ে যে পদার্থ উৎপন্ন হয় তাকে যৌগিক পদার্থ বলে। 

উদাহরণ :- জল।

১৪) পরমাণু কাকে বলে? 

উত্তর :- মৌলের যে ক্ষুদ্রতম কণার মধ্যে ওই মৌলের রাসায়নিক গুণ বর্তমান থাকে সেই ক্ষুদ্রতম কণাকে মৌলের পরমাণু বলে। 

১৫) অণু কাকে বলে?

উত্তর :- পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলে।

১৬) জলের অণুর মধ্যে কোন কোন পরমাণু বর্তমান?

উত্তর :- হাইড্রোজেন এবং অক্সিজেন। 

১৭) চিহ্ন কাকে বলে?

উত্তর :- মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরটা বড় হরফে লিখে অনেক মৌলকে সংক্ষেপে প্রকাশ করা যায়। মৌলের নামের এই সংক্ষিপ্ত রূপকেই মৌলের চিহ্ন বলা হয়।

১৮) নিচের মৌল গুলির চিহ্ন লেখো।

নাইট্রোজেন - N

সালফার -S

ফসফরাস - P

আয়োডিন - I

হাইড্রোজেন - H

কার্বন - C

অক্সিজেন - O

হিলিয়াম - He 

ব্রোমিন - Br

ম্যাঙ্গানিজ - Mn

ম্যাগনেশিয়াম - Mg

পটাশিয়াম - K

সোডিয়াম - Na 

তামা - Cu

লোহা - Fe

সোনা - Au

রুপা - Ag

১৯) যোজ্যতা কাকে বলে? 

উত্তর :- দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। 

২০) দ্রবণ কাকে বলে? 

উত্তর :- তরল পদার্থের সঙ্গে কঠিন পদার্থের বা তরল পদার্থের সঙ্গে তরল পদার্থের মিশ্রণকে দ্রবণ বলে।

২১) দ্রাব এবং দ্রাবক কাকে বলে?

উত্তর :- দ্রবণ তৈরির সময় যে পদার্থটা গুলে যায় সেটা দ্রাব আর যার মধ্যে গুলে যায় সেটি দ্রাবক।

২২) চিনির শরবতের দ্রবণে কোনটি দ্রাবক এবং কোনটি দ্রাবক হিসেবে কাজ করে? 

উত্তর :- চিনি দ্রাব এবং জল দ্রাবক।

২৩) পরিস্রাবণ পদ্ধতিতে ছাঁকনি হিসেবে কোন কাগজ ব্যবহার করা হয়?

উত্তর :- ফিলটার কাগজ।

২৪) পরিস্রাবণ কাকে বলে?

উত্তর :- ফিলটার কাগজের মতো ছাঁকনির সাহায্যে তরল ও কঠিনকে আলাদা করার পদ্ধতি হলো ফিলটার করা বা পরিস্রাবণ।

২৫) অবশেষ কাকে বলে? 

উত্তর :-ফিলটার করার পর ফিলটার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটিকে অবশেষ বলে।

২৬) কেলাস কাকে বলে? 

উত্তর :- নুন বা চিনির মতো চকচকে দানা দানা অংশগুলিকে কেলাস বলে।

২৭) কেলাসন কাকে বলে? 

উত্তর :- দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে।

২৮) কোনো জিনিসে যদি লোহার গুঁড়ো মিশে থাকে তাহলে কিসের সাহায্যে তাকে আলাদা করা যাবে?

উত্তর :- চুম্বকের সাহায্যে।

২৯) জলের সংকেত কী?

উত্তর :- H২O

৩০) কোন মৌলের একটিমাত্র যোজ্যতা আছে?

উত্তর :- অক্সিজেন।

৩১) সবচেয়ে কঠিন মৌল কোনটি? 

উত্তর  :- হীরক বা হিরে।

৩২) কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে? 

উত্তর :- অক্সিজেন গ্যাস।

৩৩) সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি?

উত্তর :- হিলিয়াম। 

৩৪) একটি তরল অধাতুর নাম লেখো।

উত্তর :- ব্রোমিন। 

৩৫) একটি কঠিন অধাতুর উদাহরণ দাও। 

উত্তর :- আয়োডিন। 

৩৬) জলের চেয়ে হালকা ধাতু কোনটি? 

উত্তর :- সোডিয়াম। 

৩৭) প্রকৃতিতে মোট কয়টি মৌল রয়েছে? 

উত্তর :- ৯২ টি।

৩৮) জলের সংকেত H₂O থেকে কী কী জানা যায়?

 উত্তর :- H₂O সংকেত থেকে জানা যায়-

 i) জল হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে।

 ii) এটি জলের 1টি অণুকে বোঝায় যাতে ২টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু আছে।

৩৯) সংকেত কাকে বলে? উদাহরণ দাও।

 উত্তর :- চিহ্নের সাহায্যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে সংকেত বলে। উদাহরণ: জলের সংকেত H₂O

৪০) দুটি কেলাস গঠনকারী যৌগের উদাহরণ দাও।

উত্তর :- চিনি ও তুঁতে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...