সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অষ্টম শ্রেণি, পরিবেশ ও বিজ্ঞান, ভৌত পরিবেশ ১.৩, তাপ

স্নেহের অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা, তোমরা কি তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের "তাপ" অধ্যায় থেকে কোন প্রশ্ন আসতে পারে তা নিয়ে চিন্তায় রয়েছো? তাহলে তোমাদের জন্যই আমার আজকের এই আলোচনা। আজ আমরা আলোচনা করেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ভৌত বিজ্ঞান বিষয়ের ভৌত পরিবেশ ১.৩ অংশের "তাপ" অংশটি সম্পর্কে। এখানে যে প্রশ্নোত্তরগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নোত্তরগুলি যদি তোমরা মনোযোগ সহকারে করে যাও তাহলে আগামী পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন অসুবিধা হওয়ার কথা নয়।  শ্রেণি :- অষ্টম শ্রেণি বিষয় :- পরিবেশ ও বিজ্ঞান   অধ্যায় :- ভৌত পরিবেশ ১.৩ আলোচ্য বিষয় :- তাপ ১) তাপের সংজ্ঞা দাও।  উত্তর :- তাপ হল একপ্রকার শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়।   ২) বস্তুর উষ্ণতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কোন্ কোন্ বিষয়ের ওপর পর নির্ভর করে? উত্তর :- বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করে - বস্তুর ভর, বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। ৩) সি.জি.এস পদ্ধতিতে তাপের একক কী? উত্তর:- ক্যালোরি। ৪) এস.আই পদ্ধ...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

 









জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( সালোকসংশ্লেষ এবং শ্বসন অংশ )নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer 

পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর জীবন  বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।



প্রতিটি প্রশ্নের মান  :- ১


) Photosynthesis শব্দটি কে প্রথম প্রচলন করেন? 

উত্তর :- বিজ্ঞানী বার্নেস। 

২) সালোকসংশ্লেষে সক্ষম দুটি আদ্য প্রাণীর নাম উল্লেখ কর। 

উত্তর :- ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা।

৩) ADP থেকে ATP তৈরি হওয়ার জন্য কোন উপাদান প্রয়োজন? 

উত্তর :- অজৈব ফসফেট এবং সূর্যালোক। 

৪) সালোকসংশ্লেষে কোন উপাদানটি জারিত হয়? 

উত্তর :- জল ।

৫) হিল বিকারিকটির নাম কি?

উত্তর :- NADP 

৬) ফটোলাইসিস প্রক্রিয়াটি কে আবিষ্কার করেন?

উত্তর :- বিজ্ঞানী রবার্ট হিল ( রবিন হিল )।

৭) সালোকসংশ্লেষে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস কি?

উত্তর :- জল ।

৮) সালোকসংশ্লেষের জন্য স্থলজ উদ্ভিদ মাটির কোন জল গ্রহণ করে? 

উত্তর :- কৈশিক জল।

৯) কোন উদ্ভিদের মূল সালোকসংশ্লেষে সক্ষম? 

উত্তর :- গুলঞ্চ, পানি ফল। 

১০) প্রধান সালোকসংশ্লেষীয় রঞ্জকটির নাম কি? 

উত্তর :- ক্লোরোফিল। 

১১) কেলভিন চক্রের প্রয়োজনীয় কোন শর্করা জৈব অ্যাসিড উৎপন্ন করে?

উত্তর :- রিবিউলোজ বিসফসফেট ( RuBP )

১২) কোন বিজ্ঞানী সালোকসংশ্লেষের অন্ধকার দশা প্রথম পর্যবেক্ষণ করেন?

উত্তর :- বিজ্ঞানী ব্ল্যাক ম্যান। 

১৩) সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি? 

উত্তর :- কার্বন ডাই অক্সাইড ( CO 2 )।

১৪) কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন? 

উত্তর :- ম্যাগনেশিয়াম।

১৫) সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি?

উত্তর :- PGA 

১৬) উদ্ভিদের বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী অপরিহার্য মৌলিক পদার্থ টির নাম কি? 

উত্তর :- K 

১৭) কোন মৌল পত্ররন্ধ্র খুলতে ও বন্ধ করতে  সাহায্য করে?

উত্তর :- K 

১৮) কোন মৌলটির অভাবে ফুলকপিতে Whiptail রোগ হয়?

উত্তর :- Mo 

১৯) নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলুদ হয়ে গেলে, তাকে কি বলা হয়? 

উত্তর :- ক্লোরোসিস। 

২০) ফটো অ্যাকটিভ বাষ্পমোচন কোন গাছে দেখা যায়?

উত্তর :- আম গাছে। 

২১) একবীজপত্রী পাতার কোথায় পত্ররন্ধ থাকে?

উত্তর :- উভয় ত্বকে। 

২২) দ্বিবীজপত্রী পাতায় কোথায় পত্ররন্ধ থাকে? 

উত্তর :- নিম্নত্বকে।

২৩) দুটি ম্যাক্রো বা অতিমাত্রিক পরিপোষকের নাম লিখ।

উত্তর :- C, H, O, N ইত্যাদি।

২৪) দুটি মাইক্রো বা স্বল্পমাত্রিক পরিপোষকের উদাহরণ দাও। 

উত্তর :- Fe, Zn, Mn ইত্যাদি।

২৫) জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? 

উত্তর :- প্রোটোপ্লাজম কে। 

২৬) প্রোটোপ্লাজম কে জীবনের ভৌত ভিত্তি রূপে কে বর্ণনা করেছেন?

উত্তর :- বিজ্ঞানী হাক্সলে।

২৭) বাষ্পমোচন কি ধরনের প্রক্রিয়া? 

উত্তর :- বাষ্পমোচন একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।

২৮) বাষ্পীভবন কি ধরনের প্রক্রিয়া?

উত্তর :- বাষ্পীভবন একটি ভৌত প্রক্রিয়া।

২৯) উদ্ভিদের কোন কোন অংশে বাষ্পমোচন ঘটে?

উত্তর :- পত্ররন্ধ, লেন্টি সেল এবং কিউটিকল।

৩০) অভিস্রবণ প্রক্রিয়ার জন্য কি ধরনের পর্দার প্রয়োজন হয়? 

উত্তর :- অর্ধভেদ্য পর্দা। 

৩১) মূলজ চাপ মতবাদটির প্রবক্তা কে?

উত্তর :- বিজ্ঞানী স্টিফেন হেলস। 

৩২) বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ বল জনিত মতবাদের প্রবক্তা কে?

উত্তর :- বিজ্ঞানের ডিক্সন ও জলি। 

৩৩) উদ্ভিদের উর্ধ্বমুখী পরিবহন কোন কলার মাধ্যমে হয়? 

উত্তর :- জাইলেম কলা।

৩৪) উদ্ভিদের নিম্নমুখী পরিবহন কোন কলার মাধ্যমে হয়? 

উত্তর :- ফ্লোয়েম কলা।

৩৫) সাইটোপ্লাজমীয় আবর্তন মতবাদটি কে প্রকাশ করেন?

উত্তর :- বিজ্ঞানী ডি. ভ্রিস (১৮৮৫ খ্রি:) ।

৩৬) মানুষের দুটি শ্বাস পেশির নাম লিখ?

উত্তর :- ইন্টার কস্টাল পেশি এবং মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম।

৩৭) অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি? 

উত্তর :- দেহ তল। 

৩৮) পতঙ্গ শ্রেণী প্রাণীদের শ্বাস অঙ্গের নাম কি? 

উত্তর :- শ্বাসনালী বা ট্রাকিয়া।

৩৯) চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি? 

উত্তর :- বুক গিল বা বই ফুলকা। 

৪০) অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে এরূপ তিনটি মাছের নাম লিখ।

উত্তর :- কই, মাগুর এবং শিঙি।

৪১) মানুষের শ্বাস অঙ্গের নাম কি?

উত্তর :- ফুসফুস। 

৪২) ফুসফুসের আবরণীর নাম কি?

উত্তর :- প্লুরা।

৪৩) অ্যালভিওলাই কোথায় থাকে?

উত্তর :- অ্যালভিওলাই ফুসফুসে থাকে। 

৪৪) মানবদেহে অ্যালভিওলাই এর সংখ্যা কত?

উত্তর :- ৩০০ থেকে ৫০০ মিলিয়ন। 

৪৫) মানুষের স্বরযন্ত্র ( ল্যারিংস ) কয়টি তরুণাস্থি দ্বারা গঠিত?

উত্তর :- নয়টি। 

৪৬) নিউমোনিয়া রোগে কোন দেহতন্ত্র আক্রান্ত হয়? 

উত্তর :- নিউমোনিয়া রোগে শ্বাসতন্ত্র আক্রান্ত হয়। 

৪৭) ফুসফুসের ক্যান্সারের একটি কারণ লেখো।

উত্তর :- ধূমপান। 

৪৮) COPD এর পুরো নাম কি? 

উত্তর :- ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ। 

৪৯) এনফাইসিমা রোগটি কোথায় দেখা যায়? 

উত্তর :- ফুসফুসে। 

৫০) শ্বসন কথাটির আক্ষরিক অর্থ কি?

উত্তর :- পুনরায় শ্বাস নেওয়া।

৫১) সবাত শ্বসনের কয়টি পর্যায় ও কি কি?

উত্তর :- সবাত শ্বসনের প্রধান তিনটি পর্যায়। এই গুলো হল গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং প্রান্তীয় শ্বসন।

৫২) অবাত শ্বসন এবং সবাত শ্বসনের সাধারণ পর্যায় কোনটি?

উত্তর :- গ্লাইকোলাইসিস। 

৫৩) কোহল সন্ধানে উৎপন্ন যৌগ টির নাম কি?

উত্তর :- ইথাইল অ্যালকোহল বা ইথানল। 

৫৪) কোন ছত্রাকে কোহল সন্ধান ঘটে? 

উত্তর :- ইস্ট নামক ছত্রাকে কোহল সন্ধান ঘটে। 

৫৫) জাইমেজ কি?

উত্তর :- ঈস্ট নামক ছত্রাকের একটি উৎসেচক হল যাই জাইমেজ, যা কোহল সন্ধানে সাহায্য করে।

৫৬) মানুষের কোন কোন অংশে অবাত শ্বসণ ঘটে?

উত্তর :- মানুষের আর বি সি (  RBC  )এবং পেশি কোশে ঘটে।

৫৭) কোহল সন্ধানে উৎপন্ন শক্তির পরিমাণ কত?

উত্তর :- 500 kcal

৫৮) গ্লাইকোলাইসিসের অন্তঃজাত পদার্থ গুলি কি কি?

উত্তর :- গ্লুকোজ -6- ফসফেট, 3 -  ফসফো গ্লিসারিক অ্যাসিড প্রভৃতি।

৫৯) কোন প্রকার শ্বসনে বেশি পরিমাণে শক্তির মুক্তি ঘটে? 

উত্তর :- সবাত শ্বসন। 

৬০) গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? 

উত্তর :- সাইটোপ্লাজমে। 

৬১) গ্লাইকোলাইসিসে উৎপন্ন ATP অনু সংখ্যা কত?

উত্তর :- আটটি। 

৬২) ক্রেবস  চক্রের 4 C যুক্ত যৌগের নাম কি?

উত্তর :- সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট।

৬৩) ক্রেবস চক্রে প্রতি অনু গ্লুকোজ থেকে উৎপন্ন ATP অনুর সংখ্যা কত?

উত্তর :- 24 টি।







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...