সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, মাধ্যমিক, ইতিহাস

আদরের দশম শ্রেণির ছাত্রছাত্রীরা, আজ এখানে আমরা আলোচনা করেছি দশম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর সম্পর্কে। এই প্রশ্নটি আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দশম শ্রেণির ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন :-  ১) জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা আলোচনা করো। উত্তর :- উনিশ শতকের ভারতে জাতীয় জাগরণ ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বঙ্কিমচন্দ্রের "আনন্দমঠ" অতি উল্লেখযোগ্য গ্রন্থ। দেশাত্মবোধের জাগরনে একে "স্বদেশপ্রেমের গীতা" বলে অভিহিত করা হয়। পটভূমি :- আঠারো শতকের বাংলার ৭৬ এর মন্বন্তর ও সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় আনন্দমঠ (১৮৮২ খ্রিঃ) উপন্যাসটি। জাতীয়তাবোধের জাগরণ :- বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের মধ্য দিয়ে পরাধীন ভারতমাতার দুর্দশার করুণ চিত্র প্রকাশিত হয়েছে। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র ইংরেজ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাকে কেন্দ্র করে স্বদেশ চেতনার সঞ্চার করে। বঙ্কিমচন্দ্র রচিত বন্দেমাতরম নামক সংগীত আনন্দমঠের সঙ্গীত হিসেবে পরিচিত হয়। সন্তান দলের সদস্যরা বন্দেমাতরম নামক সংগীত গাইতে গাইতে দেশের জন্য জীবন উৎ...

Madhyamik History Important Short Question Part 2

Madhyamik History Important Short Question Part 2

মাধ্যমিক ইতিহাসঃ প্রথম অধ্যায়  গুরুত্বপূর্ণ শর্ট-এমসিকিউ

( MADHYAMIK HISTORY 1st chapter short type question ) 


 (1) 'ইতিহাস' কী?

 উত্তর- ইতিহাস কথাটি এসেছে 'ইতিহ + অস' থেকে, যার অর্থ অতীতে যা ঘটেছে। আসলে 'ইতিহাস' হলো মানবসভ্যতার বিবর্তনের কাহিনি।


( 2) ইতিহাসবিদ্যাকে  অন্যান্য  ' বিদ্যাচর্চার  জননী' বলে কে  অভিহিত  করেছেন ?

উত্তর-ইতিহাসবিদ্যাকে  অন্যান্য 'বিদ্যাচর্চায়  জননী' বলে অভিহিত করেছেন জি এম ট্রেভেলিয়ান।
( 3) সামাজিক ইতিহাস কী ?

উওর- আর্থসামাজিক ও সংস্কৃতি বিষয়ক চর্চা হল সামাজিক ইতিহাস।

(4) প্রথম কে 'স্পঞ্জ রসগোল্লা' তৌরি করেন ?

উত্তর- নবীনচন্দ্র দাস প্রথম ' স্পঞ্জ রসগোল্লা' তৌরি করেন।

(5) 'ভুবন সোম' চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন ? 
উত্তর- 'ভুবন সোম' চলচ্চিত্রটির পরিচালক ছিলেন মৃণাল সেন। 

(6) 'চিত্রকথা' কার লেখা ?

উত্তর- 'চিএকথা' বিনোদবিহারী মুখোপাধ্যায়-এর লেখা।

(7) 'দ্য অ্যানালস্' পত্রিকাটি কবে প্রকাশিত হয় ?

উত্তর- 'দ্য অ্যানালস্' পত্রিকাটি ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।

( 8) কোন বিদ্রোহ 'Telegraph War' নাম পরিচিত ?

উত্তর- ১৮৫৭ খ্রিষ্টাব্দের বিদ্রোহ 'Telegraph War' নামে পরিচিত।

(9) 'বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলি' কার রচনা ?

উত্তর- 'বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলি' অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনা।

( 10) সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি ?

উত্তর- সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হলো - পথের পাঁচালী।

( 11) ‘একেই বলে শুটিং’ —কার লেখা ?

উত্তর- ‘একেই বলে শুটিং’ সত্যজিৎ রায়ের লেখা।


(12) CSIR কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তর- CSIR ১৯৪২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়

(13) সরলাদেবী চৌধুরাণী আত্মজীবনী গ্ৰন্ধের নাম কী?

উত্তর- সরলাদেবী চৌধুরাণী আত্মজীবনী গ্ৰন্ধের নাম হলো ‘ জীবনের ঝরাপাতা’।

(14) সরলাদেবী চৌধুরাণী কে ছিলেন ?

উত্তর- সরলাদেবী চৌধুরাণী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের দ্বিতীয়া কন্যা।

(15) 'নবান্ন' নাটকটির রচয়িতা কে? 

উত্তর:- বিজন ভট্টাচার্য। 

(16)  'নদীয়া কাহিনী' গ্ৰন্থের রচয়িতা কে ছিলেন? 

উত্তর:- কুমুদ নাথ মল্লিক। 

(17) ‘লক্ষ্মীর ভান্ডার’ কে গড়ে তোলেন ?


উত্তর- 'লক্ষ্মীর ভান্ডার’ সরলাদেবী চৌধুরাণী গড়ে তোলেন।


(18) 'জীবনের জলসাঘরে' কার আত্মজীবনী? 
উত্তর:- মান্না দে। 


(19)ভারতবর্ষে কবে থেকে জনগণনা শুরু হয় ?


উত্তর- ভারতবর্ষে ১৮৭১ খ্রিষ্টাব্দ থেকে জনগণনা শুরু হয়।

(20) 'সত্তর বছর' আত্মজীবনীটি কোন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়? 

উত্তর:- প্রবাসী পত্রিকায়। 

(21) ইন্দিরাকে লেখা জহরলাল নেহেরুর চিঠি গুলি কে হিন্দি ভাষায় অনুবাদ করেন? 

উত্তর:- মুন্সী প্রেমচাঁদ। 

(22) পৃথিবীর প্রাচীন খেলা কোনটি? 

উত্তর:- মানাকালা (আফ্রিকা)। 

(23) বোস ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর- বোস ইনস্টিটিউট ১৯৩১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

(24) রাজা রবি ভার্মা কী কারণে বিখ্যাত ?

উত্তর- চিত্রশিল্পে অবদানের জন্য রাজা রবি ভার্মা বিখ্যাত।

(25) চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন ?

উত্তর- চিপকো আন্দোলনের নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা।

(26) ‘গ্ৰিন ইম্পিরিয়ালিজম' গ্রন্ধটি কার লেখা ? 

উত্তর- ‘গ্ৰিন ইম্পিরিয়ালিজাম’ গ্ৰন্ধটি রিচার্ড গ্ৰোভ- এর লেখা।
(27) কার গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল ?

উত্তর- লালন ফকিরের গান হিন্দু-মুসলিম ঐক্যের প্রতীক ছিল।

(28) পাঞ্জাবে উটচালকদের গানকে কী বলা হতো ?

উত্তর- পাঞ্জাবে উটচালকদের গানকে বলা হতো টপ্পা।

(29) ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ — গানটির রচয়িতা কে ?

উত্তর- ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ — গানটির রচয়িতা হলেন রজনীকান্ত সেন।

(30) প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কী ?

উত্তর- প্রথম বাংলা চলচ্চিত্রের নাম বিল্বমঙ্গল।

( 31) ‘History from Below’ প্রবন্ধটা কার লেখা ?

উত্তর- ‘History from Below’ প্রবন্ধটির লেখক হলেন  ই  পি  থমসন।

(32) ‘Social Science History Association’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর- ‘Social Science History Association’ ১৯৭৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

(33) সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার  কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো।

উত্তর- সাম্রাজ্যবাদী ইতিহাসচর্চার কয়েকজন ঐতিহাসিক হলেন রুডিয়ার্ড কিপলিং‚ জেমস মিল‚ উইলিয়াম হান্টার‚ ভিনসেন্ট আর্থার স্মিথ প্রমুখ।

(34) কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল কোন রাজ্য ?

উত্তর- কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তিস্থল হলো অন্ধ্রপ্রদেশ। 

(35) পশ্চিম বঙ্গের বিখ্যাত নৃত্য কোনটি? 

উত্তর:- ছৌ নাচ (পুরুলিয়া)। 

(37) 'ছেড়ে  আসা গ্রাম' কী ধরনের সাহিত্য? 

উত্তর:-  স্মৃতিকথা মূলক সাহিত্য। 

(38) 'রিদিম অফ লাইফ' গ্ৰন্থটি কার লেখা? 

উত্তর:- পন্ডিত উদয় শংকর। 

(39) ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথায় হয়? 

উত্তর:- ব্রাহ্ম সমাজের নারীদের বিশেষত ঠাকুর বাড়ির নারীদের কাছ থেকে। 

(40) সোম প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? 

উত্তর :- দ্বারকানাথ বিদ্যাভূষণ। 

(41) 'ইন্ডিয়া টুডে' গ্রন্থটি কার লেখা?

উত্তর:- রজনী পাম দত্ত।

(42) সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?

উত্তর:- মহাফেজ খানা বা লেখ্যাগারে।

(43) পৃথিবীর সবচেয়ে প্রাচীন খেলা কোনটি? 

উত্তর:- মানাকালা ( আফ্রিকা )।

(44) বাংলা ফুটবলের জনক কে?

উত্তর:- নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।

(45) ফুটবলের মক্কা কাকে বলা হয়?

উত্তর:- কলকাতা।

(46) ভারতে ক্রিকেট খেলা কখন শুরু হয়? 

উত্তর:- ১৯২১ খ্রি:।

(47) 'রসগোল্লা: বাংলার জগৎ মাতানো আবিস্কার' গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর:- হরিপদ ভৌমিক।

(48) 'নর্মদা বাঁচাও আন্দোলন' এর নেত্রী কে ছিলেন? 

উত্তর:- মেধা পাটেকার।

(49) ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 

উত্তর:- আলম আরা।

(50) বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? 

উত্তর:- জামাই ষষ্ঠী। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সপ্তম শ্রেণি , ইতিহাস, সপ্তম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- সপ্তম অধ্যায়  জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় জীবনযাত্রা ও সংস্কৃতি সুলতানি ও মুঘল যুগ অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 7,  Jeevan jatra o Sanskriti : sultani o Mughal yog. ১) মধ্যযুগে কারা দেশ শাসন করতেন? উত্তর :- সুলতান, বাদশাহ ও রাজা - উজিররা। ২) মধ্যযুগের বাংলায় কোন খেলার প্রচলন ছিল বলে জানা যায়?  উত্তর :- বাঁটুল ছোঁড়া। ৩) কোন সুলতানের আম...

নবম শ্রেণি, জীবন বিজ্ঞান, তৃতীয় অধ্যায়, জৈবনিক প্রক্রিয়া

জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) অধ্যায়ের ( পুষ্টি, সংবহন ও রেচন ) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer : জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন  বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya short type Question and Answer নিচে দেওয়া হলো। এই WBBSE Class 9th Life Science Joibonik Pokriya Question and Answer  পশ্চিমবঙ্গ নবম শ্রেণির জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণির জীবন  বিজ্ঞান পরীক্ষাতে এই সাজেশন বা কোশ্চেন জৈবনিক প্রক্রিয়া (তৃতীয় অধ্যায়) নবম শ্রেণির জীবন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 9 Life  Science Joibonik Pokriya Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি। *** প্রতিটি প্রশ্নের মান :- ১ ১) লালারসে উপস্থিত জীবাণুনাশক উৎসেচকটির নাম কী?  উত্তর :- লাইসোজাইম। ২) লালারসের প্রধান উৎসেচক কোনটি?  উত্তর :- টায়ালিন। ৩) কাইম কাকে বলে?  উত্তর :- প্রাণীদেহের পাকস্থলীতে, আংশিক পরিপাক জাত, আম্লিক ও অর্ধতর...

সপ্তম শ্রেণি, ইতিহাস, অষ্টম অধ্যায়

শ্রেণি :- সপ্তম শ্রেণি  বিষয় :-  ইতিহাস অধ্যায় :- অষ্টম অধ্যায়  মুঘল সাম্রাজ্যের সংকট প্রিয় ছাত্র-ছাত্রীরা, আজ আমরা এই অংশে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের অষ্টম অধ্যায় মুঘল সাম্রাজ্যের সংকট অংশের অনুশীলনীর প্রশ্নোত্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলি সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্ন - উত্তর গুলি তোমরা অনুশীলন করলে আগামী পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট এবং বড় মিলিয়ে একাধিক প্রশ্ন আসবে। তাই তোমরা ভালো ফলাফলের জন্য এই প্রশ্নোত্তর গুলি অবশ্যই মুখস্থ করবে।  Some Important questions and the answer for the students of class 7 of West Bengal board of secondary education WBBSE. Chapter number 8th,  Mughal samrajyer sangkot. প্রতিটি প্রশ্নের মান ১ ১) কোন সম্রাটের আমলে মুঘল সাম্রাজ্য অনেক বড় হয়ে উঠেছিল?  উত্তর :- ঔরঙ্গজেবের আমলে। ২) শিবাজীর বাবার নাম কি? উত্তর :- শাহজি ভোঁসলে। ৩) বিজাপুরের সুলতান শিবাজী কে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন?  উত্তর :-...